ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০ মিনিটের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু পার্বতীপুরে বাবার শাবলের আঘাতে প্রাণ গেলো ১৩ বছরের শিশুর আট বার্সা তারকায় সাজানো স্পেন, আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ রাখা আছে এটিএম, টাকা তুলে খামে ভরে ‘উপহার’ দিলে তবেই মিলবে খাবার! রেশনে আচমকা হাজির তলপতি বিজয় ‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’, নিজের চেহারা নিয়ে আত্মবিশ্বাস ছিল না সমীরার? ২০ বছর বয়সেই অভিনয়ের প্রস্তাব ফেরান, বিজয়ের ছেলে জেসন খেলাধুলার বিকল্প নেই সুস্থ ও সুশৃঙ্খল জাতি গঠনে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও যৌন উত্তেজক সিরাপ জব্দ ট্রফি, পদক ছাড়াও বিশ্বজয়ীদের বিশেষ আংটি উপহার দেবে ফিফা গানের দৃশ্যে পোশাক সরে যাওয়ার অভিযোগ, বিতর্কে জ্যাকলিন! মোহনপুরে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল ডানায় মোড়া রূপে নজর কাড়লেন হলিউড অভিনেত্রী জেনডেয়া মৌনী রায়ের ভিডিও ফাঁস! নিজের বোনকে জোরপূর্বক ধর্ষণ, ক্ষোভে ভাইকে হত্যা প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিল জনতা কক্সবাজার সৈকতে শক্তিশালী টর্নেডোর আঘাত, ৫ মিনিটে যা ঘটলো অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি

শ্রমিকদল নেতার সঙ্গে প্রবাসীর স্ত্রীর আপত্তিকর ছবি ভাইরাল, থানায় অভিযোগ

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৫ ০৩:৫১:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৫ ০৩:৫১:০৭ অপরাহ্ন
শ্রমিকদল নেতার সঙ্গে প্রবাসীর স্ত্রীর আপত্তিকর ছবি ভাইরাল, থানায় অভিযোগ প্রতীকী ছবি
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় এক নারীর সঙ্গে শ্রমিকদল নেতা আবু বক্কর সিদ্দিকের আপত্তিকর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় আবু বক্কর সিদ্দিককে দায়ী করে তার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে মাদারগঞ্জ মডেল থানায় ওই ভুক্তভোগী নারী অভিযোগ করেছেন। এতে আবু বক্কর সিদ্দিকসহ আরও ৫-৬ জন অজ্ঞাত ব্যক্তিকে বিবাদী করা হয়েছে।

অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ মডেল থানার ওসি সাইফুল্লাহ সাইফ। অভিযুক্ত আবু বক্কর সিদ্দিক উপজেলা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি ও পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও উপজেলা সদর বালিজুড়ি বাজারের সজিব হোটেলের মালিক।

এর আগে তিনি দলীয় সিদ্ধান্ত অমান্য করে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে এক আওয়ামী লীগ নেতার পক্ষে নির্বাচনে প্রচারণা চালানোর অভিযোগে দল থেকে বহিষ্কার হন।

এদিকে থানায় দায়ের হওয়া অভিযোগে উল্লেখ করা হয়, ভুক্তভোগীর স্বামী প্রবাসে থাকাকালে ২০২২ সালের বিভিন্ন সময়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ব্যবসার কথা বলে ২২ লাখ ৩০ হাজার টাকা নেন আবু বক্কর সিদ্দিক। পরে টাকা ফেরতের সময় পার হওয়ার পরও সময়ক্ষেপণ করতে থাকেন আবু বক্কর। এক পর্যায়ে টাকা দেওয়ার ফাঁদে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে বাধ্য করা হয়।

এ সময় আবু বক্কর গোপনে ওই মুহূর্তগুলোর ভিডিও ধারণ করে রাখেন। পরে টাকা ফেরত চাইলে অভিযুক্ত নেতা ভিডিও ফাঁসের হুমকি দেন এবং ব্ল্যাকমেইল করতে থাকেন। সম্প্রতি ওই নারীর স্বামী দেশে ফেরার পর টাকা চাইলে আবু বক্কর আবারও ভিডিও ফেসবুকে ছেড়ে দেওয়ার হুমকি দেন।

এরই মধ্যে গত রোববার সন্ধ্যার পর থেকেই ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর এসব ছবি ভাইরাল হতে শুরু করে।

এ বিষয়ে অভিযুক্ত আবু বক্কর সিদ্দিকের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও সেটি বন্ধ পাওয়া গেছে। এতে থানায় দায়ের হওয়া অভিযোগের প্রেক্ষিতে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

মাদারগঞ্জ থানার ওসি সাইফুল্লাহ সাইফ বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক