ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীনগরে লক্ষাধীক টাকার নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল জব্দ নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক পুঠিয়ায় জমি বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন মহসিন কৃষি ঘরের ৫০ হাজার টাকা জরিমানা সন্তানের আশায় করেছেন ৪ বিয়ে, অবশেষে মা হলেন অভিনেত্রী কারাগার থেকে পালিয়েছে হাজতি আর্জেন্টিনাকে হারানোর স্বপ্ন দেখছে সুইৎজ়ারল্যান্ড, মেসিদের উদ্দেশে কোচ বললেন, ‘ওদের কাঁপিয়ে দেব’ শরীরের নিম্নাঙ্গে অতিরিক্ত চর্বি জমে রয়েছে দেবিনার মতো? কোন রোগে আক্রান্ত জানেন কি জুহু বিচের নগ্ন দৌড় থেকে বিবাহবহির্ভূত সম্পর্ক, উদ্ধার করা যায়নি তাঁর মৃতদেহ নিজেকেই দিয়েছেন উভকামী তকমা, গৌরবের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর কী পরিকল্পনা আকাঙ্ক্ষার? রাণীনগরে লক্ষাধীক টাকার নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল জব্দ মাঝ-আকাশে হামলার আশঙ্কায় ট্রাম্প! ‘ইরানের হিট লিস্টে এক নম্বরেই রয়েছি’ মান্দায় বজ্রপাতে কৃষকের মৃত্যু কুয়েত, বাহরিন, কাতারে হামলার পরে ইরানের নিশানায় জর্ডন! রাণীনগরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু ভুল ওষুধ প্রয়োগ করায় ডুবির বিলে মাছের মড়ক ১০ লাখ টাকার ক্ষতি জুতোর গোড়ালির কাছে কাটা! কেন এমন জুতো পরে বিশ্বকাপে খেলছেন কিছু ফুটবলার কাটাখালী থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী আজিম সিদ্দিক গ্রেফতার জাহ্নবী-রাম চরণের বিতর্কিত ‘পিদ্দী’ এ বার ওটিটিতে, বিশ্বকাপের আবহে রয়েছে ফুটবল নিয়ে তথ্যচিত্রও

ছেলের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মায়ের মৃত্যু

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৫ ০৩:৪৬:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৫ ০৩:৪৬:৩০ অপরাহ্ন
ছেলের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মায়ের মৃত্যু প্রতীকী ছবি
দিনাজপুরের ফুলবাড়ী-রংপুর এশিয়া মহাসড়কে অতিরিক্ত গতিতে উঁচুনিচু রাস্তায় ব্রেক কসতে গিয়ে ছেলের মোটরসাইকেলে থেকে ছিটকে পড়ে ভিকারুন্নেসা (৫৭) নামে এক বৃদ্ধা নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ফুলবাড়ী-রংপুর মহাসড়কের ফুলবাড়ীর পাশর্^বর্তী পাবর্তীপুর উপজেলার মহেশপুর গোল চত্তর নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত নারী ভিকারুন্নেসা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কনিয়াটিকর গ্রামে আব্দুল জলিলের স্ত্রী। বিষয়টি নিশ্চত করেছেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল।

জানা যায়, নিহত ভিকারুন্নেসা তার ছেলে আখতারুজ্জামের সাথে নিজ বাড়ি গোবিন্দগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে সৈয়দপুর যাচ্ছিলেন। পথিমধ্যে ফুলবাড়ী থেকে পাবর্তীপুর হয়ে সৈয়দপুর যাওয়ার পথে মহেশপুর গোল চত্বর নামক স্থানে এলে মোটরসাইকেলের অধিক গতি থাকায় উঁচু-নিচু রাস্তায় ব্রেক কসেন ছেলে আখতারুজ্জামান। এতে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন মা ভিকারুন্নেসা। মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল জানান, মরদেহ সুরতহাল করা হয়েছে। যেহেত ঘটনাটি পার্শবর্তী থানার, তাই তাদেরকে খবর দেয়া হয়েছে। তারা ক্লিয়ারেন্স দিলে মরদেহ হস্তান্তর করা হবে এবং সংশ্লিষ্ট থানায় একটি সড়ক পরিবহন আইনে অপমৃত্যু মামলা দায়ের হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে  ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক

নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক