ঢাকা , বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ , ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রেমানন্দের আশ্রমে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন পুনম পাণ্ডে! গুরুর থেকে প্রশ্নের উত্তর পেলেন তিনি? ঘটা করে নতুন বান্ধবী মাহিকার জন্মদিন উদ্‌যাপন করলেন হার্দিক, চুপ থাকার সিদ্ধান্ত নিলেন নাতাশা? সানি, কপিলদের আবেদনে কাজ হল! চোখের চিকিৎসার জন্য ইসলামাবাদের হাসপাতালে নিয়ে যাওয়া হল ইমরানকে তানোরে বিশিষ্ট সমাজসেবক প্রয়াত সাত্তার স্মরণে দোয়া ও ইফতার মাহফিল কুখ্যাত ‘মাদক সম্রাট’কে ধরতে মেক্সিকোর সেনাকে ‘সাহায্য’ করেছেন তাঁরই প্রেমিকা! ‘কূটনৈতিক সমাধান চান ট্রাম্প, তবে প্রয়োজনে প্রাণঘাতী শক্তি প্রয়োগ হবে’! বৈঠকের আগে ইরানকে বার্তা আমেরিকার বাস থেকে চাঁদা আদায়ের অভিযোগে যুবক আটক মায়ের মৃত্যুর ২ দিন পর বাবারও মৃত্যু, আবারও প্যারোলে মুক্তি নিয়ে জানাজায় দুই ভাই তিন শ্রেণির নাগরিক আগে পাবেন ফ্যামিলি কার্ড প্রধানমন্ত্রীর পদক্ষেপ, অপহরণের ১ ঘণ্টার মধ্যে উদ্ধার স্কুলছাত্র রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে পিলখানায় হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য: প্রধানমন্ত্রী রাজাপুরে ইয়াবা সহ ছাত্রলীগের দুই মাদক কারবারি আটক তানোরের মুন্ডুমালায় জামায়াতের ইফতার মাহফিল গাবতলীতে মরহুমা হাজীবিবি হায়াতুন নেছা তালুকদারের ৩৩ তম মৃত্যু বার্ষিকী পালিত চাঁদাবাজ দখলবাজ,চাঁদাবাজ ও দূর্বৃত্তয়নের স্থান এই জনপদে হবে না --- এমপি রেজাউল ইসলাম পুঠিয়া এসিল্যান্ড শিবু দাশের বাজার মনিটরিং রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ৯ম সভা অনুষ্ঠিত ভারতে পাচারকালে রাজশাহীতে দূর্লভ কষ্টি পাথরের মুর্তি জব্দ বিজিবি নগরীতে গাঁজাসহ শামীম গ্রেফতার

ফেস কমপ্রেশন ব্যান্ড নিয়ে হইচই সোশ্যাল মিডিয়ায়

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৫ ০৩:২৯:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৫ ০৩:২৯:০১ অপরাহ্ন
ফেস কমপ্রেশন ব্যান্ড নিয়ে হইচই সোশ্যাল মিডিয়ায় ছবি- সংগৃহীত
সুন্দর, টানটান মুখ আর তীক্ষ্ণ জ’লাইন- আজকাল প্রায় সকলেরই স্বপ্ন। তাই তো ফেসিয়াল যোগা, গুয়া শা, ফেসিয়াল কাপিং, এসব নিয়ে এত মাতামাতি। এবার এক নতুন ট্রেন্ড যোগ হয়েছে ফেসিয়াল কমপ্রেশন ব্যান্ড বা ভি-লাইন লিফটিং ব্যান্ড। এগুলো মূলত ইলাস্টিক র‍্যাপ, যা চোয়াল আর গালের চারপাশে পরতে হয়। দাবি করা হচ্ছে, এগুলো মুখের ফোলা ভাব কমায়, ত্বক টাইট করে এবং জ’লাইন শার্প করতে সাহায্য করে। কিন্তু এগুলো কি সত্যিই কাজ করে?

বিশেষজ্ঞদের মত: এক ডার্মাটোলজিস্ট জানিয়েছেন, লিফটিং ব্যান্ড চাপ তৈরি করে সাময়িকভাবে ফোলা ভাব কমাতে সাহায্য করে। ত্বক কিছুটা টানটান দেখাতে পারে। তবে এই প্রভাব কয়েক ঘণ্টার বেশি থাকে না। কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই যে এগুলো মুখের চর্বি কমায় বা স্থায়ীভাবে মুখের শেপ পাল্টায়।

বেঙ্গালুরুরও এক চিকিৎসকের মতে, এগুলো কেবল সাময়িক ফল দেয়। স্থায়ীভাবে মুখ টানটান করা বা ফেস লিফটের মতো ফল পাওয়া সম্ভব নয়।

ঝুঁকি এবং পার্শ্বপ্রতিক্রিয়া: বিশেষজ্ঞরা বলেছেন, ব্যান্ড খুব টাইট পরলে মাথাব্যথা, রক্ত চলাচলে সমস্যা, ত্বকে র‍্যাশ বা ব্রণ হতে পারে। অনেকক্ষণ পরলে চোয়াল বা কানে ব্যথা, অস্বস্তি বা ত্বক ঢিলে হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। কম মানের ব্যান্ডে সমস্যা আরও বেশি হতে পারে।

কী করবেন?
বিশেষজ্ঞরা বলছেন, হালকা করে কম সময়ের জন্য ব্যবহার করলে ক্ষতি নেই। কিন্তু স্থায়ী ফলের জন্য স্কিন কেয়ারে কোলাজেন-বুস্টিং উপাদান (যেমন রেটিনল, ভিটামিন সি) ব্যবহার, নিয়মিত ফেসিয়াল যোগা, গুয়া শা বা লিম্ফ্যাটিক ম্যাসাজ অনেক বেশি কার্যকর।

তাঁরা আরও পরামর্শ দিয়েছেন, স্থায়ী ফল চাইলে রেডিওফ্রিকোয়েন্সি, আল্ট্রাসাউন্ড থেরাপি, লেজার টাইটেনিং বা ডার্মাল ফিলারসের মতো চিকিৎসা নিরাপদ ও দীর্ঘস্থায়ী সমাধান দিতে পারে। এছাড়া পর্যাপ্ত জল পান, কম লবণ খাওয়া, ওজন নিয়ন্ত্রণে রাখা, এসবও মুখের ফোলা ভাব কমাতে সাহায্য করে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে পাচারকালে রাজশাহীতে দূর্লভ কষ্টি পাথরের মুর্তি জব্দ বিজিবি

ভারতে পাচারকালে রাজশাহীতে দূর্লভ কষ্টি পাথরের মুর্তি জব্দ বিজিবি