ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পত্নীতলায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু প্রাথমিক শিক্ষায় রিপোর্ট নির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ডিভোর্স লেটার পেয়ে প্রাণ দিলেন স্ত্রীর ‘নয়ছয়ে’ মৃত্যুশয্যায় থাকা যুবক ছেঁড়া পোশাক ও রক্তাক্ত হয়ে বাড়ি ফেরে স্কুলছাত্রী, অতঃপর... অশ্লীল চ্যাটিং ও পরকীয়া করে ‘বড় মাশুল’ গুনলেন প্রধান শিক্ষক ঘুমন্ত গৃহবধূর দুই কান ছিঁড়ে সোনা লুট নিয়ামতপুরে বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করেন এমপি মোস্তাফিজুর রহমান বাবার চোখের সামনেই হারিয়ে গেল সোহাগী, পুকুর থেকে উঠল নিথর দেহ আত্রাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, রাজশাহী বিভাগে দ্বিতীয় মানসীও পেলেন সম্মাননা হাতে চলে কাঁচি, হৃদয়ে বাজে সুর সলঙ্গায় ৪২৩ গ্রাম হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার তানোরে শরিফ উদ্দিন মুন্সীর নলকুপ প্রদান রাণীশংকৈলে জামায়াতের উপজেলা নায়েবে আমিরের জানাজায় হাজারো মুসুল্লির ঢল:এলাকায় শোকের ছায়া আজ ফুলবাড়ী দিবস: কেমন আছেন নিহত তিন যুবকের পরিবার? দিবসেই শুধু কদর বাড়ে তাদের! তানোরে স্কুলের জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন গুরুদাসপুরে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু গুরুদাসপুরে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু দেড় মাসেও হদিস মেলেনি চুরি যাওয়া গরুর রাণীনগরে ১মাসেও উদ্ধার ৫গরুর মালিক পায়নি পুলিশ ​ কেমন আছেন ফুলবাড়ী কয়লাখনি বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ববরণকারী বাবলু রায়? রাণীনগরে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ৬জন নারী-পুরুষ আটক

৩ উপসর্গ দেখে ধরে ফেলুন প্রিয়জন অ্যালঝাইমার্সে ভুগছেন

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৫ ০৩:১৪:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৫ ০৩:১৪:১৭ অপরাহ্ন
৩ উপসর্গ দেখে ধরে ফেলুন প্রিয়জন অ্যালঝাইমার্সে ভুগছেন ফাইল ফটো
বয়স বাড়লে শরীরের কলকব্জার মতোই দুর্বল হতে থাকে স্মৃতিও। ছোট ছোট বিষয়গুলিও বেমালুম ভুলে যান অনেকে। মনে রাখতে পারেন না। তা নিয়ে পরিবারের মধ্যে হাসিঠাট্টাও কম হয় না। আপাত ভাবে এই সমস্যা তুচ্ছ মনে হলেও ভুলে যাওয়ার সমস্যা সব সময়ে মজার বিষয় না-ও হতে পারে। বেশির ভাগ সময়েই স্মৃতিভ্রংশের সমস্যার সূচনা হয় এ ভাবেই। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় একে বলে অ্যালঝাইমার্স। সাম্প্রতিক পরিসংখ্যান জানাচ্ছে, বিশ্বে এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা সাড়ে পাঁচ কোটিরও বেশি। স্মৃতিশক্তির সমস্যা সাধারণত অ্যালঝাইমার্স রোগের প্রাথমিক উপসর্গ।

শুরুর দিকে অ্যালঝাইমার্স রোগে আক্রান্তেরা সদ্য ঘটা কথোপকথন কিংবা ঘটনাগুলি ভুলে যেতে পারেন। জিনিসপত্র ভুল জায়গায় রাখা, স্থান এবং বস্তুর নাম ভুলে যাওয়া, সঠিক শব্দটি ভাবতে সমস্যা হওয়া এবং বার বার একই প্রশ্ন করতে থাকা— কোনও ব্যক্তির এই উপসর্গগুলি দেখা দিলে সতর্ক হতে হবে। এ ছাড়াও, অ্যালঝাইমার্সের আরও বেশ কিছু উপসর্গ রয়েছে। সেগুলি জেনে রাখা জরুরি। তা হলে প্রাথমিক অবস্থাতেই রোগ নির্ণয় করা সহজ হবে।

ঘন ঘন মেজাজ পরিবর্তন: ঘন ঘন মনের অবস্থার বদল হয়। অ্যালঝাইমার্সের অন্যতম একটি উপসর্গ এটি। বিভিন্ন কারণে এমন হতে পারে। শারীরিক কোনও সমস্যা থেকেও মেজাজ বিগড়ে যায়। তবে তেমন যদি বার বার হতে থাকে, তা হলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা জরুরি।

কাজ সম্পূর্ণ করতে অসুবিধা: মাঝপথে কোনও কাজ ফেলে উঠে যাওয়ার প্রবণতা অ্যালঝাইমার্সের উপসর্গ। রান্না হোক কিংবা বাজারের ফর্দ করা— কোনও কাজ শেষ করার আগেই হঠাৎ উৎসাহ হারিয়ে ফেলছেন? তা হলে অতি অবশ্যই এক বার চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

একই কথা বার বার বলা: একই বিষয় নিয়ে বার বার কথা বলে যাওয়ার অভ্যাসও কিন্তু অ্যালঝাইমার্সের উপসর্গ হতে পারে। কারণ, এই রোগে মনের উপর নিয়ন্ত্রণ থাকে না সব সময়ে। কিছু ক্ষণ আগে বলা কথা পরমুহূর্তে ভুলে যাওয়া এবং পুনরায় বলার প্রবণতা তৈরি হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া ছাড়া উপায় নেই।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০

মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০