ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

নাতাশা নয়, বৈবাহিক সম্পর্কে প্রতারণা করেছিলেন হার্দিকই!

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৫ ০৩:১১:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৫ ০৩:১১:২৮ অপরাহ্ন
নাতাশা নয়, বৈবাহিক সম্পর্কে প্রতারণা করেছিলেন হার্দিকই! ছবি- সংগৃহীত
হার্দিক পাণ্ড্যের সঙ্গে বিচ্ছেদের পরে কটাক্ষ ধেয়ে এসেছিল নাতাশা স্তানক‌োভিচের দিকে। ক্রিকেট তারকার অনুরাগীদের দাবি ছিল, নাতাশা নাকি সম্পর্কে প্রতারণা করেছেন। কিন্তু এ বার শোনা যাচ্ছে, বিবাহিত থাকাকালীন প্রতারণা করেছিলেন হার্দিকই।

বর্তমানে হার্দিক নাকি ২৪ বছর বয়সি অভিনেত্রী-মডেল মাহিকা শর্মার সঙ্গে সম্পর্কে রয়েছেন। এই গুঞ্জনের মধ্যেই হার্দিকের পুরনো আর একটি সম্পর্কের কথা উঠে এসেছে। মাহিকার আগে ইংল্যান্ডের গায়িকা জেস্মীন ওয়ালিয়ার সঙ্গে দীর্ঘ দু’বছর সম্পর্কে ছিলেন হার্দিক। অর্থাৎ সময়সীমা হিসাব করলে দেখা যাচ্ছে, নতাশার সঙ্গে দাম্পত্যে থাকাকালীনও জেস্মীনের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে ছিলেন ক্রিকেট তারকা।

কয়েক দিন আগে জেস্মীন একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাগ করে নেন। সেখানেই তিনি জানান, তাঁর শেষ সম্পর্কের মেয়াদ ছিল দীর্ঘ দুই বছর। তখনই এক নেটাগরিক বিষয়টি তুলে ধরেন। জেস্মীনের শেষ সম্পর্ক ছিল হার্দিকের সঙ্গে। সেটির মেয়াদ দুই বছর হলে, ‘প্রতারক’ আসলে ক্রিকেট তারকাই, নাতাশা নয়। কারণ নাতাশার সঙ্গে হার্দিকের বিবাহবিচ্ছেদই হয়েছে এক বছর আগে—২০২৪ সালের জুলাই মাসে।

সেই নেটাগরিক জেস্মীনের ভিডিয়োর মন্তব্যে লিখেছেন, “আপনি জানিয়েছেন, আপনার শেষ সম্পর্কের মেয়াদ ছিল দুই বছর। অর্থাৎ নাতাশার সঙ্গে বিচ্ছেদের অনেক আগে থেকেই আপনি ও হার্দিক সম্পর্কে ছিলেন। কারণ বিচ্ছেদ তো হয়েছে মাত্র এক বছর আগে।” এই মন্তব্য দেখে বাকি নেটাগরিকও মনে করছেন, হার্দিকই প্রতারণা করেছেন সম্পর্কে। এই মন্তব্য ‘লাইক’ করেছেন স্বয়ং জেস্মীনও।

হার্দিকের সঙ্গে বিচ্ছেদের পরে শরীরচর্চা প্রশিক্ষক অ্যালেক্সান্ডার অ্যালেক্সের সঙ্গে বেশ কয়েক বার ছবিশিকারিদের ক্যামেরায় ধরা পড়েছিলেন নাতাশা। তখন হার্দিকের অনুরাগীরা দাবি করেছিলেন, নাতাশা নতুন সম্পর্কে জড়িয়েছেন। পরে ক্রমশ প্রকাশ্যে আসে অ্যালেক্সান্ডার আসলে নাতাশার বন্ধু মাত্র।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক