ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈল ৫০ শয্যার হাসপাতালে দ্বিগুন রোগী: চিকিৎসাসেবায় হিমশিম রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জনের কারাদন্ড বর্ষার শুরুতেই ভক্ত ও দর্শনার্থীদের ভীড়ে উৎসবমুখর চলনবিলর তিশিখালীর মাজার পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম রাণীশংকৈলের রাজমনির মৃত্যু ঘিরে রহস্য, পাবনায় ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার ট্রাফিক আইন প্রতিপালনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি জাসাস নেতৃবৃন্দের সঙ্গে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের মতবিনিময় রাজপাড়া থানায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারি শাহ পরান ও আলামিন সারাক্ষণ মদের নেশায় ডুবে থাকেন মৌনী স্বামীকে ছেড়ে অন্যের সঙ্গে থাকার ‘শাস্তি’! তরুণীকে বিবস্ত্র করে মার খামেনেইয়ের কফিনের পাশেই রয়েছে ছোট্ট সেই কফিন নিহত হয় ১৪ মাসের নাতনিও ‘ইরানকে গুঁড়িয়ে দিয়েছি’! খামেনেইয়ের শেষকৃত্য শুরুর দিনে আবার দাবি ট্রাম্পের লালপুরে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সহকারী শিক্ষক সিরাজ উদ্দিনের নিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫ কর্ণহার থানায় গাঁজা ও নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

কর্মস্থল থেকে ফেরার পথে পোশাক শ্রমিককে ‘দলবেঁধে ধর্ষণ !

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৫ ০৮:৩২:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৫ ০৮:৩২:৩৯ অপরাহ্ন
কর্মস্থল থেকে ফেরার পথে পোশাক শ্রমিককে ‘দলবেঁধে ধর্ষণ ! কর্মস্থল থেকে ফেরার পথে পোশাক শ্রমিককে ‘দলবেঁধে ধর্ষণ !
গাজীপুরের শ্রীপুর উপজেলায় কর্মস্থল থেকে ফেরার পথে এক পোশাকশ্রমিককে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর স্থানীয় সালিশ বৈঠকের মাধ্যমে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা এবং থানায় যেতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার।

শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় ভুক্তভোগীর স্বামী শ্রীপুর থানায় তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।

ওই নারী বলছেন, গত মঙ্গলবার রাত ১১টার দিকে কারখানা থেকে বাড়ি ফেরার সময় তিন যুবক তার পথরোধ করে। তারা মুখ চেপে ধরে তাকে পাশের জঙ্গলে নিয়ে যায় এবং দলবেঁধে ধর্ষণ করে। তারা চলে গেলে ওই নারী তার স্বামীকে ফোন করেন। তিনি গিয়ে স্ত্রীকে উদ্ধার করেন।

ভুক্তভোগী নারী বলছেন, বুধবার সকালে ওই তিন যুবকের পরিবারের কাছে বিচার চাইলে তারা উল্টো হুমকি দেয়। তারা স্থানীয়ভাবে সালিশ বসিয়ে থানায় যেতে নিষেধ করে।

তার স্বামী বলেন, আমরা ভয়ে ছিলাম। তারা বারবার হুমকি দিয়েছে, যাতে আমরা অভিযোগ না করি। আমি সাহস করে থানায় গিয়ে অভিযোগ দিয়েছি। আমি আমার স্ত্রীর জন্য ন্যায়বিচার চাই।

শ্রীপুর থানার ওসি মো. আব্দুল বারিক বলেন, অভিযোগ পাওয়ার পরই আমরা আসামি গ্রেপ্তারে অভিযান শুরু করি। যারা ধর্ষণের মত জঘন্য ঘটনার সালিশ করেছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষা ও আইনি সহায়তা নিশ্চিত করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম

পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম