ঢাকা , শনিবার, ১৬ মে ২০২৬ , ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পবার পাইলট এলাকায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন ১৬ মে নগরীতে অটোরিক্সা চালক হত্যায় ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার, অটোরিক্সা উদ্ধার বরিশাল জজ কোর্টের আইনজীবীকে ব্ল্যাকমেইলের অভিযোগে এক নারী গ্রেফতার রাজশাহীর বাজারে আসছে মৌসুমের প্রথম গুটি আম খাদেমুল ইসলাম জামে মসজিদ ও হাফেজিয়া মাদ্রাসার পুনর্নির্মাণ কাজের শুভ উদ্বোধন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনকে খ্রিস্টানপাড়ায় সংবর্ধনা রাজশাহীতে ঐতিহ্যের প্রতীক ঢোপকল স্থাপন, নগর ইতিহাস সংরক্ষণে রাসিকের উদ্যোগ বড়মাঠে মিলল এসএসসির ৫০ খাতা, ঠাকুরগাঁওজুড়ে তোলপাড় আম গাছ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু ফারাক্কা লংমার্চের ৫০ বছর উপলক্ষে রাজশাহীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদক, চুরি-ছিনতাইকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ডিজিটাল উন্নয়নে রাজশাহী এগিয়ে যাবে নিক্স পপের মাধ্যমে, ভূমিমন্ত্রী ব্র্যাককে রাজশাহী সিল্ক বিশ্ববাজারে ছড়িয়ে দেওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর হালিশহরে ১১ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ নারীসহ ৬ মাদক কারবারি গ্রেপ্তার কুকুরের কামড়ে হাসপাতালে ৩ গ্রামের মানুষ প্রেমিককে দিয়ে বাবার বাড়িতেই ডাকাতি, গ্রেফতার তরুণী কলকাতায় রাস্তায় জুমার নামাজ পড়া ঘিরে উত্তেজনা, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন পাওনা টাকা দাবি করায় প্রাণনাশের হুমকি ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ওমরপুর পূজা মন্দিরে কীর্তন অনুষ্ঠানের সমাপনী, উন্নয়নের আশ্বাস রাসিক প্রশাসকের হারিয়ে যাওয়া রাজশাহী সিল্ককে আবার বিশ্বব্যাপী নিয়ে যাওয়ার অনুরোধ ব্র্যাকের কাছে: ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু

‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মুকুট জিতলেন মিথিলা

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৫ ০২:৫২:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৫ ০২:৫২:২৪ অপরাহ্ন
‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মুকুট জিতলেন মিথিলা ছবি- সংগৃহীত
‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’ খেতাব অর্জন করলেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। এ নিয়ে দ্বিতীয়বারের মতো মিস ইউনিভার্স বাংলাদেশ-এর মুকুট পরলেন তিনি।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর তেজগাঁওয়ের আলোকি গ্রিন হাউসে আয়োজিত বর্ণিল অনুষ্ঠানে এবারের আসরের বিজয়ী হিসেবে ঘোষণা করা হয় মিথিলার নাম। তাকে বিজয়ের মুকুট পরিয়ে দেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা এবং মডেল-অভিনেত্রী পিয়া জান্নাতুল।
 
বিজয়ী হওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করে মিথিলা বলেন, আজ আমি যা কিছু, তা আমার মায়ের জন্যই সম্ভব হয়েছে। তিনি সবসময় আমার শক্তি ও অনুপ্রেরণা ছিলেন। এই অর্জন যেমন আমার, তেমনি তারও। 

সুন্দরী প্রতিযোগিতায় এ সাফল্য অর্জনের পর মিথিলা প্রতিনিধিত্ব করবেন ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায়। এটি চলতি বছরের নভেম্বরেই থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হবে।
 
আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেয়া প্রসঙ্গে এ সুন্দরী বলেন, আমি গর্বের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চাই। মর্যাদা, সাহস ও সম্মানের সঙ্গে দেশের সুনাম রক্ষার সর্বোচ্চ চেষ্টা করবো।
 
প্রসঙ্গত, চলতি বছর ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ খেতাব জয়ের আগে  ২০২০ সালেও ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ খেতাব জিতেছিলেন মিথিলা। তবে সে বছর করোনা পরিস্থিতির কারণে আন্তর্জাতিক মঞ্চে অংশ নিতে পারেননি তিনি।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে অটোরিক্সা চালক হত্যায় ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার, অটোরিক্সা উদ্ধার

নগরীতে অটোরিক্সা চালক হত্যায় ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার, অটোরিক্সা উদ্ধার