ঢাকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সামরিক হেলিকপ্টার প্রযুক্তিতে পশ্চিমাদের চ্যালেঞ্জ জানাচ্ছে চীন দেশকে রক্ষা ও এগিয়ে নিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ট্রাম্পের পুঠিয়ায় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ৪৫ বছরেও মানুষের হৃদয় থেকে মুছে যায়নি বিএনপি: এমপি আনু রাণীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত রাজশাহীতে বিজিবির অভিযানে ২ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার বাঘায় নকল সাপ্লিমেন্ট কারখানার সন্ধান, দুই ট্রাক পণ্য ধ্বংস বাঘা ও চারঘাটে ট্যাপেন্টাডল ও এস্কাফসহ গ্রেপ্তার ৩ দশমিনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু ধর্ষণ ও যৌন নিপীড়নের চার অভিযোগে দোষী সাব্যস্ত রাসেল ব্র্যান্ড কমলনগরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার দেশজুড়ে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরলেন প্রধানমন্ত্রী সুহানার লিপ-সিঙ্কে মুগ্ধ শাহরুখ, নিজেই মানলেন নিজের দুর্বলতা তৃতীয় বিয়ের চার মাসেই স্ত্রীকে নিয়ে বাড়ি ছাড়ছেন আমির খান জঙ্গলে নাবালিকাকে ধর্ষণের পর খুনের অভিযোগ স্ত্রীকে মৃত অবস্থায় পেয়ে মরদেহ টুকরো করার দাবি নরেশের স্ত্রীসহ শ্বশুরবাড়ির ৭ সদস্যকে হত্যার অভিযোগ ক্যাবচালকের বিরুদ্ধে রাবিতে ব্যাডমিন্টন কোর্ট নিয়ে সংঘর্ষ, তদন্তের নির্দেশ

পুঠিয়ায় যুবলীগ নেতা স্বরণ গ্রেফতার

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৫ ০২:০০:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৫ ০২:০০:২৩ পূর্বাহ্ন
পুঠিয়ায়  যুবলীগ নেতা  স্বরণ গ্রেফতার পুঠিয়ায় যুবলীগ নেতা স্বরণ গ্রেফতার
রাজশাহীর পুঠিয়ায় রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে রাশেদুল ইসলাম স্বরণ নামের এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে উপজেলার কান্দ্রা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

স্বরণ উপজেলার কান্দ্রা গ্রামের মৃত সৈয়দ শাহজামাল আলীর ছেলে এবং নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পুঠিয়া পৌর শাখা ছাত্রলীগের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক।

পুঠিয়া থানা পুলিশ জানায়, ছাত্রলীগ নেতা স্বরণ নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সমন্বয় গড়ে তুলছিলেন, যাতে তারা একত্রিতভাবে ‘নাশকতামূলক কাজ’ এবং সরকার বিরোধী কর্মকান্ড পরিচালনা করতে পারেন। 

এ বিষয়ে পুঠিয়া থানার ওসি কবির হোসেন বলেন, স্বরণ দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সংগঠিত করে রাষ্ট্রবিরোধী তৎপরতার পরিকল্পনা করছিলেন।
এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধ করতেই তাকে আটক করে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলেও জানান ওসি।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পূর্বপুরুষের স্মৃতিবিজড়িত পুঠিয়া রাজবাড়ি দেখতে চান টালিউড অভিনেত্রী অঙ্গনা রায়

পূর্বপুরুষের স্মৃতিবিজড়িত পুঠিয়া রাজবাড়ি দেখতে চান টালিউড অভিনেত্রী অঙ্গনা রায়