ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গুরুদাসপুরে জমি নিয়ে সংঘর্ষে আহত ১৪ অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়.... নানা কর্মসূচীর মধ্যেদিয়ে গাবতলীতে মরহুম এমপি সিরাজুল হক তালুকদারের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুজন গ্রেপ্তার রুয়েট-আইআইবিএ-বিডির মধ্যে সমঝোতা স্মারক রাণীশংকৈলে পরিত্যক্ত ঘর থেকে ২০ বস্তা রাসায়নিক সার উদ্ধার, মালিকানা নিয়ে রহস্য ​রাজশাহীতে সর্প দংশন প্রতিরোধ বিষয়ে প্রশিক্ষণ রাজশাহী কোর্ট কলেজ সরকারীকরণের উদ্যোগ নেওয়া হবে ​রাজশাহীতে সর্প দংশন প্রতিরোধ বিষয়ে প্রশিক্ষণ রাজশাহী শহরকে আরও সবুজ করতে হবে: ভূমিমন্ত্রী গোদাগাড়ীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত বাঘা সীমান্তে বিএসএফের আটক ৫ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি বিয়েবাড়িতে এক পদের বেশি রান্না নয়, নতুন গাড়ি কেনা বন্ধ হল পাকিস্তানে! জ্বালানি সাশ্রয়ে আর কী কী পদক্ষেপ বোনকে হত্যার প্রতিশোধে দুলাভাইকে কুপিয়ে হত্যা ভারতে নারীর পেট থেকে বের হলো ১৪ কলম, ৫ কাঠের চামচ ও মোমবাতি মাদ্রাসার দুই শিক্ষার্থী নিখোঁজের পর ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত, আহত ৪ কুষ্টিয়ায় ডোবায় ডুবে শিশুর মৃত্যু, সরকারি হাসপাতালে স্বজনদের ভাঙচুর ২১ হাজার কেজি ভুট্টা নিয়ে ট্রাকচালক লাপাত্তা, থানায় মামলা

আটক ছাত্রলীগ নেতাকে ছাড়াতে থানায় গেলেন জামায়াত নেতা

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৫ ১০:১৩:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৫ ১০:১৩:৫৪ অপরাহ্ন
আটক ছাত্রলীগ নেতাকে ছাড়াতে থানায় গেলেন জামায়াত নেতা আটক ছাত্রলীগ নেতাকে ছাড়াতে থানায় গেলেন জামায়াত নেতা
পটুয়াখালীর বাউফলে সাবেক এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। অভিযোগ উঠেছে, আটকের পরে তাকে ছাড়াতে থানায় আসেন এক জামায়াত নেতা।

আটক ছাত্রলীগ নেতা মাইনুল ইসলাম কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের আব্দুস সালাম সিকদারের ছেলে। তিনি ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে মমিনপুর গ্রাম থেকে আটক করে।

আটকের আগে মাইনুলের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যাচ্ছে, তিনি আওয়ামী লীগের কিছু নেতার সঙ্গে উপস্থিত রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের কেশবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় মাইনুল ও তার ভাই আমিনুল নবনির্বাচিত চেয়ারম্যান (আ স ম ফিরোজের শ্যালক ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা এনামুল হক ওরফে অপু) পরিচিতদের পক্ষে ভাঙচুর ও সংঘর্ষে জড়িত ছিলেন। আজ আটকের পর তাকে ছাড়াতে থানায় আসেন কেশবপুর ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি গোলাম আবু সাঈদ।

গোলাম আবু সাঈদ জাগো নিউজকে বলেন, ‌‘মাইনুল ছাত্রলীগের কোনো পদে ছিল না। বর্তমানে সে আমাদের ইউনিয়ন জামায়াতের যুব কমিটির অর্থ-সম্পাদকের দায়িত্ব পালন করছে। তাই স্বাভাবিকভাবেই আমি থানায় গিয়েছিলাম।’

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরুজ্জামান সরকার বলেন, ‘মাইনুলকে ছাড়ার কোনো সুযোগ নেই। তিনি নিষিদ্ধ সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত। এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছিলেন।’

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
রুয়েট-আইআইবিএ-বিডির মধ্যে সমঝোতা স্মারক

রুয়েট-আইআইবিএ-বিডির মধ্যে সমঝোতা স্মারক