ঢাকা , বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ , ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘স্পাইডার-ম্যান’ ট্রেলারেই অ্যাভেঞ্জার্সকে পিছনে ফেলে ১০০ কোটির রেকর্ড ডিপোর গাড়ি মাঝপথে থামিয়ে নামানো হচ্ছে জ্বালানি তেল, ভিডিও ভাইরাল তিন দিনে ৫১ লক্ষ আয় করল শাকিবের ‘প্রিন্স’ ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হিজবুল্লাহর দেড় যুগ পর স্বাধীনতা দিবসে মনোমুগ্ধকর কুচকাওয়াজ ৫৮-র অক্ষয়ের সঙ্গে ৩২-এর ওয়ামিকার রোমান্স! বিশ্ববাজারে ফের কমছে স্বর্ণের দাম, দেশে আরও কমবে! শ্রেয়ার পারিশ্রমিক ঘিরে সোশ্যাল মিডিয়ায় শোরগোল অন্ধ্রপ্রদেশে বাস ও টিপার লরির সংঘর্ষ, আগুনে পুড়ে মৃত্যু ১৪ হাদি হত্যার আসামিদের দেশে আনার প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী নামাজে এলোমেলো চিন্তা-ভাবনা আসা কি স্বাভাবিক? তেলতেলে চুলের সমস্যা কেন হয়, মুক্তির উপায় তিতাসের তীরে অষ্টমীস্নানে পুণ্যার্থীদের ঢল, বসেছে লোকজ মেলা বৈশ্বিক দাসত্ব নির্মূলে জোরালো আহ্বান বাংলাদেশের ২৪ ঘণ্টা পরও কুয়েত বিমানবন্দরে জ্বলছে আগুন মহানবীর (সা.) অনাড়ম্বর জীবন স্বচ্ছ, শীতল গোলকের স্পর্শে প্রাণবন্ত হবে ত্বক, কী ভাবে ব্যবহার করবেন ‘আইস গ্লোব’ দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫ দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫ ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে ভয়াবহ আগুন

মাগুরা জেলা জামায়াতের আমিরকে অপসারণে ২৪ ঘণ্টার আলটিমেটাম

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৫ ১০:১০:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৫ ১০:১০:৫২ অপরাহ্ন
মাগুরা জেলা জামায়াতের আমিরকে অপসারণে ২৪ ঘণ্টার আলটিমেটাম মাগুরা জেলা জামায়াতের আমিরকে অপসারণে ২৪ ঘণ্টার আলটিমেটাম
মাগুরা জেলা জামায়াতে ইসলামীর আমির এমবি বাকেরকে তার দলীয় পদ থেকে অপসারণ দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। এসময় ২৪ ঘণ্টার মধ্যে তাকে অপসারণ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে মহম্মদপুর প্রেসক্লাবে ‌‘জুলাই অভ্যুত্থানে শহীদ-আহত পরিবার’ ব্যানারে সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, মাগুরা জেলা জামায়াতের আমির অধ্যাপক এমবি বাকের পলাশবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের পদধারী নেতা এবং জুলাই আন্দোলনে আহাদ-সুমন হত্যা মামলার আসামিদের জামিনপ্রাপ্তিতে সহায়তা করতে নিজ দলের কর্মী হিসেবে প্রত্যয়নপত্র দিয়েছেন। যে কারণে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বেশ কয়েকজন আসামি জামিনে মুক্তি পান। এটা শহীদদের আত্মত্যাগের সঙ্গে বেইমানি।

প্রত্যয়নপত্রের মাধ্যমে শহীদদের লাশ বিক্রি করে দেওয়া হয়েছে মন্তব্য করে লিখিত বক্তব্যে আরও বলা হয়, এটি জামায়াতে ইসলামীর দলীয় কর্মকাণ্ড নয়, বরং একজন ব্যক্তির রাজনৈতিক দ্বিচারিতা। এ ঘটনায় জেলা জামায়াতের আমিরের অপসারণের দাবি জানান তারা। ২৪ ঘণ্টার মধ্যে তাকে অপসারণ না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত শহীদ সুমনের মা অঝোরে কাঁদতে কাঁদতে বলেন, ‘আন্দোলনে নিহত আমি এক সন্তানহারা মা। আমার সন্তান হত্যার বিচার আজও পেলাম না। অথচ জামায়াতের আমির হত্যাকারীদের মামলা থেকে জামিন পেতে প্রত্যয়নপত্র দিয়ে তাদের জামিন করিয়েছেন। যেটা আমার সন্তানের লাশের সঙ্গে বেইমানি। আমি তার অপসারণ চাই।’

এ বিষয়ে মাগুরা জেলা জামায়াতের আমির এমবি বাকের হোসেন বলেন, ‘আমার কাছে অনেকেই প্রত্যয়ন নিতে আসে। বেশ কয়েকজন তাদের তথ্য গোপন করে প্রত্যয়নপত্র নিয়েছেন। প্রত্যয়নপত্র নেওয়া কয়েকজন আওয়ামী পরিবার ও দলীয় পদধারী নেতা এবং আহাদ-সুমন হত্যা মামলার আসামি আমার জানা ছিল না। ওটা আমার অনাকাঙ্ক্ষিত ভুল হয়েছে।’

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন