ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

কুমার নদে স্পিডবোটে অস্ত্রের মহড়া, ভিডিও ভাইরাল

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৫ ১০:০১:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৫ ১০:০১:০৫ অপরাহ্ন
কুমার নদে স্পিডবোটে অস্ত্রের মহড়া, ভিডিও ভাইরাল কুমার নদে স্পিডবোটে অস্ত্রের মহড়া, ভিডিও ভাইরাল
ফরিদপুরের ভাঙ্গায় কুমার নদে বিশ্বকর্মা পূজার দিনে স্পিডবোটে চড়ে দেশীয় অস্ত্রের মহড়া দিয়েছে কয়েক কিশোর-তরুণ। এ সময় তারা রামদা ও চাইনিজ কুড়ালসহ বিভিন্ন অস্ত্র প্রদর্শন করে। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। বুধবার দুপুরে অন্তত আটজন কিশোর-তরুণকে স্পিডবোটে অস্ত্র হাতে ঘুরে বেড়াতে দেখা যায়। পরে সন্ধ্যায় ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন।

জানা যায়, একই রাতে পুলিশের অভিযানের আরও একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় ট্রলারে উচ্চস্বরে গান বাজছিল। পুলিশ উপস্থিত হলে তরুণরা সাঁতরে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার অন্তত ২০টি স্পিডবোট ও অর্ধশতাধিক ট্রলার নিয়ে কিশোর-তরুণরা কুমার নদের প্রায় চার কিলোমিটার এলাকায় মহড়া চালিয়েছে।

ভাঙ্গা পূজা উদযাপন পরিষদের সভাপতি জগদীশ মালো বলেন, আমাদের পূজা উদযাপন শেষ হয়ে গেলেও প্রতিবছরই কিছু কিশোর-তরুণ এ ধরনের মহড়া দেয়। তবে অস্ত্র প্রদর্শনের বিষয়টি এবারই প্রথম দেখলাম।

ভাঙ্গা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জাফর মুন্সীও একই মত প্রকাশ করেন।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, ভিডিওতে স্পিডবোট থেকে অস্ত্র প্রদর্শনের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। খবর পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়েছে। তবে অভিযুক্তদের কাউকে আটক বা শনাক্ত করা যায়নি। এ ব্যাপারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ