ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

শাহরুখ-পুত্র আরিয়ান খান পরিচালিত ব্যাডস অফ বলিউড’-এর প্রদর্শনীতে হাজির তাবড় তারকারা

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৫ ০৯:২১:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৫ ০৯:২১:২৩ অপরাহ্ন
শাহরুখ-পুত্র আরিয়ান খান পরিচালিত ব্যাডস অফ বলিউড’-এর প্রদর্শনীতে হাজির তাবড় তারকারা শাহরুখ-পুত্র আরিয়ান খান পরিচালিত ব্যাডস অফ বলিউড’-এর প্রদর্শনীতে হাজির তাবড় তারকারা
১৮ সেপ্টেম্বর থেকে নেটফ্লিক্সে দেখা যাবে আরিয়ান খান পরিচালিত ‘দ্য ব্যাডস অফ বলিউড’। দর্শকের সামনে আনার আগে এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। শাহরুখ-পুত্রের প্রথম কাজের বিশেষ প্রদর্শনীতে হাজির ছিলেন তাবড় বলিউড তারকারা। সেখানেই পরিচালকের হাতে উঠল ক্যামেরা। আরিয়ানের ফ্রেমে বন্দি কে কে?

এ দিনের অনুষ্ঠানে স্বাভাবিক ভাবেই উপস্থিত ছিল গোটা খান পরিবার। শাহরুখ-গৌরীর সঙ্গে ছিলেন সুহানা ও আব্রাম। সেই সঙ্গে উপস্থিত ছিলেন অনন্যা পাণ্ডে। ছেলের প্রথম কাজের বিশেষ প্রদর্শনীতে এসেই ছবিশিকারিদের সঙ্গে হালকা মেজাজে মজা করতে দেখা গেল শাহরুখ খানকে। পোজ় দিতে দেখা গেল তাঁকে। এরই মাঝে আরিয়ানকে দেখা গেল ক্যামেরা হাতে। ‘চিত্রগ্রাহক’ ছেলে ছবিশিকারিদের সঙ্গে নিখুঁত ফ্রেমে বন্দি করলেন ‘কিং’ বাবাকে। এর পর তিনি গোটা পরিবারের সঙ্গেও পোজ় দেন।

সুহানা খানকে এ দিন দেখা যায় চোখধাঁধানো হলুদ ড্রেসে। ঝলমলে রুপোলি রঙের পোশাকে নজর কাড়েন অভিনেত্রী অনন্যা পাণ্ডে। দেখা মেলে অর্জুন কপূরেরও। গাঢ় গোলাপি পোশাকে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চনের নাতনি, নব্যা নবেলী নন্দা। পোজ় দেন ঈশা অম্বানির সঙ্গে। শাহরুখের সঙ্গে এক ফ্রেমে দেখা গেল কাজল ও অজয় দেবগনকে। নিজস্বী তুললেন গৌরী, সুহানা, আরিয়ানের সঙ্গেও। উপস্থিত ছিলেন কর্ণ জোহর, আলিয়া ভট্ট, রণবীর কপূর, অ্যাটলি, ফারহা খান, ফারহান আখতার, মাধুরী দীক্ষিত, অগস্ত্য নন্দা, ভিকি কৌশল, বিজয় বর্মা, খুশি কপূর। পরের দিকে ‘দ্য ব্যাডস অফ বলিউড’-এর সকল কলাকুশলীর সঙ্গে ছবির জন্য পোজ় দেন পরিচালক আরিয়ান খান। ফ্রেমে ছিলেন ববি দেওল, রজত বেদী, রাঘব জুয়াল।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ