ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টা, কমিউনিটি ক্লিনিকের কর্মী গ্রেফতার ফেনীর ফুলগাজীতে বিদেশি মদ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ফেনীতে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক তানোর হাসপাতালে মৃত গৃহবধুর কান থেকে খুলে নেয়া দুল উদ্ধার পাবনায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-আগুন রাজশাহীতে নজরুল বর্ষ’ উদ্বোধন তানোরে চলাচলের রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ নগরীর লিলিহল গোলচত্বরে বিপুল পরিমান চোলাই মদসহ মাদক কারবারি বাবু গ্রেফতার হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেই অর্ধেক অসুখ ভালো হয়ে যায়- এমপি আবু সাইদ চাঁদ নগরীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেফতার ৭ চারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্রেকআপের পর পার্টি করার পরামর্শ জেনিফার লোপেজের বেঙ্গালুরুর পাথর খাদানে ধস! মৃত অন্তত ৭ নির্মেদ, নিখুঁত পেট-কোমর না থাকলেও পরা যায় সাঁতারের পোশাক সমালোচনায় বিদ্ধ দিয়া মির্জার পাঁচ বছরের ছেলে এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার ৭

জরুরি বিষয়ে আলোচনার মাঝেই জাহ্নবীকে থামিয়ে অন্য প্রশ্ন বরুণের

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৫ ০৯:১৫:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৫ ০৯:১৫:৫১ অপরাহ্ন
জরুরি বিষয়ে আলোচনার মাঝেই জাহ্নবীকে থামিয়ে অন্য প্রশ্ন বরুণের জরুরি বিষয়ে আলোচনার মাঝেই জাহ্নবীকে থামিয়ে অন্য প্রশ্ন বরুণের
‘সনী সংস্কারী কী তুলসী কুমারী’ ছবির প্রচার-ঝলক প্রকাশ অনুষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রসঙ্গ ওঠে। বরুণ ধবন ও জাহ্নবী কপূর, দু’জনেই এই বিষয়ে দুশ্চিন্তা প্রকাশ করেন। বিশেষত সৃজনশীলতার উপর এর খারাপ প্রভাব পড়ছে বলেই দাবি তাঁদের। এই প্রসঙ্গে জাহ্নবী ‘এআই’ ব্যবহার করে ভুয়ো ছবি তৈরির কথা বলতেই মাঝপথে তাঁকে থামিয়ে দেন বরুণ। কেন?

অনুষ্ঠানে জাহ্নবী বলেন, “যখন সমাজমাধ্যম ঘাঁটি, দেখি আমার অনুমতি ছাড়াই এআই দিয়ে তৈরি করা আমার কত ছবি ঘুরে বেড়াচ্ছে। আমি বা আপনি দেখলেই বলতে পারব যে, ওটা এআই দিয়ে তৈরি। কিন্তু, সাধারণ মানুষ ভাববেন, ‘আরে, মেয়েটা এই পোশাক পরেই বাইরে বেরিয়ে পড়েছে’! আমি জানি না, এ সব আটকানোর কী নিয়ম আছে…।’’ কথা থেমে যায় মাঝপথেই। কারণ, জাহ্নবীকে কথা শেষ করতে না দিয়েই হঠাৎ বরুণ বলে ওঠেন, “শশাঙ্ক (পরিচালক শশাঙ্ক খৈতান), এই ছবিতে এআই-এর ব্যবহার করোনি তো?” বরুণের প্রশ্নের ফলে জাহ্নবীর কথার খেই হারিয়ে যায়। ওই মুহূর্তের ভিডিয়ো ভাইরাল হয়েছে। বরুণের এই ব্যবহার দেখে যথেষ্ট বিরক্ত নেটাগরিকেরা।

এই ভিডিয়ো সমাজমাধ্যমে শেয়ার করে এক ‘এক্স’ ব্যবহারকারী লেখেন, “এক দিকে জাহ্নবী গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করছেন, অন্য দিকে বরুণ অনুষ্ঠানটাকে সার্কাস বানিয়ে ফেলছেন। একজন তথ্যসমৃদ্ধ, অন্যজন অসহ্য।” বরুণের সহকর্মীকে কথা বলার সুযোগ দেওয়া উচিত, একমত অনেকেই। সব পরিস্থিতিতে ঠাট্টা মানায় না, স্পষ্ট কটাক্ষ নেটাগরিকদের।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ