ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হঠাৎ তিনদিন হযরত মুহাম্মদ (সা.) মদিনাতে না থাকার অশ্রুশিক্ত ঘটনা চট্টগ্রামে অপহরণের দুই ঘণ্টার মধ্যে কাতারপ্রবাসী চুয়েট প্রকৌশলী উদ্ধার, আটক ৪ রাজশাহীতে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: অভিযুক্ত যুবক গ্রেফতার রাজশাহীতে বিজিবির অভিযানে ১৫ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: নোয়াখালীতে ১১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪৭ নগরীতে শিশু শিক্ষার্থীকে বলৎকারের চেষ্টার অভিযোগে ১ জন গ্রেপ্তার বুবলীর সুখবরের মাঝেই অপুর পোস্ট, কিসের ইঙ্গিত! দক্ষিণের ছবিতে জাহ্নবী শুধুই দেহসর্বস্ব! সরকারের প্রথম ১০০ দিনে ৬০৫ হত্যাকাণ্ড, ২০৯ ধর্ষণের ঘটনা: টিআইবি কুষ্টিয়ায় শিশুকে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি যেখানে আর্জেন্টিনার শক্তি ও দুর্বলতা পত্নীতলায় ঘরে ঢুকে গৃহবধূর ওপর সশস্ত্র হামলা পীরগঞ্জে অবৈধ ভাবে নদী থেকে বালু তোলার দায়ে ২ জনকে জেল রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়া হবে: রাসিক প্রশাসক পেটের সমস্যা, অম্বল বা পেটখারাপ হবেই না, যদি রপ্ত করেন ৫ অভ্যাস শুটিং করতে গিয়ে বার বার চুম্বন করছিলেন সহ-অভিনেতা: প্রিয়া রাত্রিকালীন যাত্রীদের নিরাপত্তা নিয়ে আরএমপি পুলিশ কমিশনার এবং বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক পশ্চিম এর মতবিনিময় রামেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি সংসদে প্রতিশ্রুতি দেওয়ার পূর্বে যাবতীয় আনুষঙ্গিক বিষয় 'স্টাডি' করে তারপর দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার রাজধানীতে রডের আঘাতে যুবকের মৃত্যু

ইজরায়েলি ট্যাঙ্ক ঢুকে পড়ল গাজা শহরের অন্যতম জনবহুল এলাকাতেও!

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৫ ০৯:০৫:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৫ ০৯:০৫:২৬ অপরাহ্ন
ইজরায়েলি ট্যাঙ্ক ঢুকে পড়ল গাজা শহরের অন্যতম জনবহুল এলাকাতেও! ইজরায়েলি ট্যাঙ্ক ঢুকে পড়ল গাজা শহরের অন্যতম জনবহুল এলাকাতেও!
গাজা শহর দখলের লক্ষ্যে আক্রমণ আরও বৃদ্ধি করল ইজরায়েল। এ বার স্থলপথে গাজার অন্যতম প্রধান জনবসতিপূর্ণ এলাকাতেও ঢুকে পড়ল ইজরায়েলি সেনার কয়েক ডজন ট্যাঙ্ক।

বুধবার ছিল গাজায় স্থলপথে ইজরায়েলের আক্রমণের দ্বিতীয় দিন। সংবাদমাধ্যম বিবিসি-র একটি প্রতিবেদন সূত্রে খবর, ইতিমধ্যে গাজ়া শহর দখলের লক্ষ্যে পুরোদমে অভিযান শুরু করে দিয়েছে ইজরায়েল। সেনার ট্যাঙ্ক, বুলডোজ়ার এবং সাঁজোয়া গাড়িগুলি উত্তর গাজার শেখ রাদওয়ানে ঢুকে পড়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিয়োয় দেখা যাচ্ছে, শেখ রাদওয়ান জেলার বিভিন্ন এলাকায় চলাফেরা করছে ইজরায়েলি ট্যাঙ্ক এবং বুলডোজ়ারগুলি। পিছনে মুহুর্মুহু শোনা যাচ্ছে বোমা-গুলির শব্দ। কখনও গোলাবর্ষণ করে, কখনও আবার ধোঁয়া-বোমা ছুড়তে ছুড়তে এগোচ্ছে সেনার গাড়ি।

গাজায় ইজরায়েলের হামলা শুরুর আগে শেখ রাদওয়ানে ছিল কয়েক হাজার মানুষের বাস। গাজা শহরের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকাগুলির মধ্যে একটি ছিল এই এলাকা। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, বুধবার ইজরায়েলি সেনার অনুপ্রবেশের পর থেকে আশপাশের ঘরবাড়ি এবং প্রধান সড়কগুলিতে মুহুর্মুহু বিমান হামলা চালানো হচ্ছে। একে স্থলপথে আক্রমণের মহড়া বলে মনে করছেন এলাকাবাসীরা।

বুধবার সকালে পরিবারকে নিয়ে শহর ছেড়ে দক্ষিণে পালিয়ে এসেছেন স্থানীয় বাসিন্দা সাদ হামাদা। তিনি বিবিসিকে বলেন, ‘‘ড্রোনগুলি আর কিছুই অবশিষ্ট রাখেনি। সৌর প্যানেল, জেনারেটর, জলের ট্যাঙ্ক, এমনকি ইন্টারনেট টাওয়ারও গুঁড়িয়ে দিয়েছে তারা। ওখানে বেঁচে থাকা অসম্ভব। তাই প্রাণের ঝুঁকি সত্ত্বেও বাধ্য হয়ে শহর ছাড়ছেন বেশির ভাগ মানুষ।’’ এলাকার আর এক বাসিন্দা নিদাল আল-শেরবি জানিয়েছেন, মঙ্গলবার থেকেই সারা রাত ধরে অবিরাম গোলাগুলি চলছে শেখ রাদওয়ানে। ইজরায়েলি সেনা (আইডিএফ)-এর বিবৃতিতে দাবি করা হয়েছে, ইতিমধ্যে প্রায় সাড়ে তিন লক্ষ মানুষ গাজা শহর ছেড়ে পালিয়েছেন। তার মধ্যে অগস্ট মাসের পর থেকে গাজা ছেড়েছেন প্রায় ১,৯০,০০০ প্যালেস্টাইনি। এখনও সাড়ে ছ’লক্ষ মানুষ আটকে রয়েছেন সেখানেই।

এই হামলার কথা প্রকাশ্যে স্বীকার করে নিয়েছে ইজরায়েল। সে দেশের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাৎজ় বলেছেন, ‘‘পণবন্দিদের মুক্তি এবং হামাসের পরাজয় নিশ্চিত করার চেষ্টা চলছে। সন্ত্রাসবাদী পরিকাঠামোয় আঘাত হানা হচ্ছে। জ্বলছে গাজা।’’ গাজায় প্যালেস্টাইনপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাসের শেষ ঘাঁটি ধ্বংস করার লক্ষ্য নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আন্তর্জাতিক মহলে ইজরায়েলের এই পদক্ষেপের ব্যাপক নিন্দাও শুরু হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: অভিযুক্ত যুবক গ্রেফতার

রাজশাহীতে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: অভিযুক্ত যুবক গ্রেফতার