ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর তানোরে একইদিনে বিএনপির দুই নেতা মফিজ ও মুনসুরের চিরবিদায় তানোরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বাঘায় মাজার ও গোরস্থানের দানবাক্স ভেঙে টাকা চুরি নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত অর্ধশতাধিক ​৭ নভেম্বর উপলক্ষে রাজশাহীতে মহানগর যুবদলের বিশাল র‍্যালি গোদাগাড়ীতে ২৯তম একদিনের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরীজুড়ে মাদক কারবারী ও সেবীসহ গ্রেপ্তার ২১ চারঘাটে পরিত্যক্ত অবস্থায় ১১৬ বোতল এস্কাফ উদ্ধার রাজশাহী সিমান্তে বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় পণ্য জব্দ রাসিকের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিভিন্ন কর্মসূচি পালন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজশাহী মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে সার্বভৌমত্ব র‍্যালি মোহনপুরে খামারি অ্যাপসের সার সুপারিশ কার্যক্রম পরিদর্শন আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আত্রাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত মোহনপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নগরীর এয়ারপোর্ট এলাকায় নারী যাত্রীর ব্যাগ ছিনতাই, গ্রেপ্তার ২ নানা আয়োজনের মধ্য দিয়ে রুয়েটে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালিত

গোমস্তাপুরে সড়কে গাছ কেটে ডাকাতি করার চেষ্টা

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৫ ০৮:৪৩:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৫ ০৮:৪৩:৪২ অপরাহ্ন
গোমস্তাপুরে সড়কে গাছ কেটে ডাকাতি করার চেষ্টা গোমস্তাপুরে সড়কে গাছ কেটে ডাকাতি করার চেষ্টা
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর-আড্ডা সড়কে ডাকাতির চেষ্টার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি প্রথমে পাবলিক হয় সাংবাদিক শাহিন ও তুহিনের আইডি থেকে ,ভিডিওতে দেখা যায়, সড়কে গাছ ফেলে গাড়ি থামানোর পর মুখোশধারী কয়েকজন রামদা হাতে দৌড়ে আসছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াদুদ আলম। তবে এ ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি বলে জানান তিনি।

ভিডিও ফুটেজে দেখা যায়, একটি প্রাইভেট কার নজরপুর এলাকায় পৌঁছালে চালক রাস্তায় পড়ে থাকা গাছ দেখতে পান। গাড়িটি রিভার্স করার সঙ্গে সঙ্গেই কয়েকজন ব্যক্তি মুখ ঢাকা অবস্থায় রামদা হাতে গাড়ির দিকে ছুটে আসে। চালক তৎক্ষণাৎ দ্রুত রিভার্স গিয়ার ব্যবহার করে গাড়ি পেছনে নিতে থাকেন। প্রায় এক মিনিট ৪০ সেকেন্ডের ভিডিওটি এভাবেই শেষ হয়।

স্থানীয়দের অভিযোগ, রহনপুর-আড্ডা সড়কে প্রায়ই ডাকাতির ঘটনা ঘটে। রাত ১০টার পর থেকে ভোর পর্যন্ত সড়কটি আতঙ্কের এলাকায় পরিণত হয়। কিছুদিন আগে একটি বিয়ের গাড়িতে ডাকাতি চালিয়ে স্বর্ণালংকার লুট করা হয়েছিল বলেও জানান তারা। এ পরিস্থিতি মোকাবিলায় এলাকাবাসীর দাবি—সড়কে একটি স্থায়ী পুলিশ বক্স ও চেকপোস্ট স্থাপন করা হোক।

রফিকুল ইসলাম নামে এক স্থানীয় বলেন, রাতে এই সড়কে চলাচল করা ঝুঁকিপূর্ণ। পুলিশ নামমাত্র টহল দেয়। তাই একটি চেকপোস্ট হলে অনেকটা নিরাপত্তা পাওয়া যেত।

আরেকজন স্থানীয় বাসিন্দা বলেন, গোমস্তাপুর থানার মাত্র একটি টহল গাড়ি আছে। যে রাস্তায় টহল দেয়, তার বিপরীত সড়কে ডাকাতি ঘটে। এজন্য রহনপুর-আড্ডা সড়কে দ্রুত পুলিশ বক্স চাই।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ এন এম ওয়াসিম ফিরোজ বলেন, ওই সড়কে পুলিশের টহল জোরদার করা হয়েছে। সিভিল পোশাকেও পুলিশ মোতায়েন আছে। পাশাপাশি পুলিশ বক্স স্থাপনের প্রক্রিয়া চলছে।

গোমস্তাপুর থানার ওসি মো. ওয়াদুদ আলম বলেন, ঘটনাটি ১৭ সেপ্টেম্বর রাতে ঘটেছে। অভিযোগ না পেলেও ঘটনাটি জানাজানির পর ওই সড়কে পুলিশের ডিউটির সময় বাড়ানো হয়েছে। এখন ভোর ৫টা পর্যন্ত টহল দেওয়া হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খ্রিস্টান এসোসিয়েশন রাজশাহীর উদ্যোগে ধর্মীয় স্বাধীনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

খ্রিস্টান এসোসিয়েশন রাজশাহীর উদ্যোগে ধর্মীয় স্বাধীনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত