ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নওগাঁর পত্নীতলায় আদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষ বিতরণ ও জলাশয়ে মাছের পোনা অবমুক্ত গুরুদাসপুরে জমি নিয়ে সংঘর্ষে আহত ১৪ অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়.... নানা কর্মসূচীর মধ্যেদিয়ে গাবতলীতে মরহুম এমপি সিরাজুল হক তালুকদারের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুজন গ্রেপ্তার রুয়েট-আইআইবিএ-বিডির মধ্যে সমঝোতা স্মারক রাণীশংকৈলে পরিত্যক্ত ঘর থেকে ২০ বস্তা রাসায়নিক সার উদ্ধার, মালিকানা নিয়ে রহস্য ​রাজশাহীতে সর্প দংশন প্রতিরোধ বিষয়ে প্রশিক্ষণ রাজশাহী কোর্ট কলেজ সরকারীকরণের উদ্যোগ নেওয়া হবে ​রাজশাহীতে সর্প দংশন প্রতিরোধ বিষয়ে প্রশিক্ষণ রাজশাহী শহরকে আরও সবুজ করতে হবে: ভূমিমন্ত্রী গোদাগাড়ীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত বাঘা সীমান্তে বিএসএফের আটক ৫ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি বিয়েবাড়িতে এক পদের বেশি রান্না নয়, নতুন গাড়ি কেনা বন্ধ হল পাকিস্তানে! জ্বালানি সাশ্রয়ে আর কী কী পদক্ষেপ বোনকে হত্যার প্রতিশোধে দুলাভাইকে কুপিয়ে হত্যা ভারতে নারীর পেট থেকে বের হলো ১৪ কলম, ৫ কাঠের চামচ ও মোমবাতি মাদ্রাসার দুই শিক্ষার্থী নিখোঁজের পর ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত, আহত ৪

রাণীনগরে বসতবাড়িতে দুর্ধর্ষ চুরি, খোয়া গেছে ৬ ভরি স্বর্ণালঙ্কার

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৫ ০৭:০০:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৫ ০৭:০০:২৯ অপরাহ্ন
রাণীনগরে বসতবাড়িতে দুর্ধর্ষ চুরি, খোয়া গেছে ৬ ভরি স্বর্ণালঙ্কার রাণীনগরে বসতবাড়িতে দুর্ধর্ষ চুরি, খোয়া গেছে ৬ ভরি স্বর্ণালঙ্কার
নওগাঁর রাণীনগরে একটি বসতবাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বাড়ির সবাই হরিবাসর দেখতে যাওয়ার সুযোগে চোরেরা আলমারির ড্রয়ার ভেঙ্গে প্রায় ৬ ভরি স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে।

বুধবার উপজেলা সদরের খট্রেশ্বর নাপিতপাড়া গ্রামের সুজিত সরকারের বাড়িতে এই চুরির ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় রাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

সুজিত সরকার জানান, বুধবার দুপুরে পরিবারের সবাই পার্শ্ববতী নিজামপুর গ্রামে হরিবাসর দেখতে যান। পরে বিকেলে বাড়ি ফিরে দেখতে পান বাড়ির মধ্যে আলমারির কয়েকটি ড্রয়ার ভেঙ্গে চোরেরা  প্রায় ৬ ভরি স্বর্ণের গহনা চুরি করে নিয়ে গেছে। তিনি জানান, বাড়ির মেইন গেট তালাবদ্ধ ছিল। হয়তো চোরেরা বাড়ি সংলগ্ন কাঁঠাল গাছ বয়ে বাড়ির মধ্যে প্রবেশ করেছিল। এ ঘটনায় বুধবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। একজন অফিসার পাঠিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে স্বর্ণালঙ্কার উদ্ধারসহ জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েট-আইআইবিএ-বিডির মধ্যে সমঝোতা স্মারক

রুয়েট-আইআইবিএ-বিডির মধ্যে সমঝোতা স্মারক