ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নগরীর তালাইমারী ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে পরীক্ষার্থীদের বিক্ষোভ নগরীতে অটোরিকশা চুরি চক্রের মূলহোতা নাজমুল গ্রেফতার তানোরের ধর্ষণ মামলায় ন্যায়বিচার ও চারঘাটের শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২ ব্যবসায়ীর কানে ‘কামড় দেয়া’ সেই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেয়া পায়েলের ছবি দিয়ে আরিফিন শুভ লিখলেন ‘হ্যাপিলি ম্যারিড’ থাইরয়েডের সমস্যার আগাম ইঙ্গিত শনাক্ত করতে পারেন বাড়ি বসেই রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন মেসি চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রোধে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলার পর্যটন শিল্পের মুখ সানি লিয়োনি? মন্দারমণিতে করবেন শুটিং সিংড়া বিয়াম ল্যারেটরী স্কুল প্রাথমিক বৃত্তিতে এবারও উপজেলার শীর্ষে

দুর্গাপুরে ওষুধ ভেবে হারপিক খেয়ে বৃদ্ধার মৃত্যু

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৫ ০৬:৪০:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৫ ০৬:৪০:১০ অপরাহ্ন
দুর্গাপুরে ওষুধ ভেবে হারপিক খেয়ে বৃদ্ধার মৃত্যু দুর্গাপুরে ওষুধ ভেবে হারপিক খেয়ে বৃদ্ধার মৃত্যু
রাজশাহীর দুর্গাপুরে ওষুধ ভেবে টয়লেট ক্লিনার (হারপিক) পান করে মোতাহারা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

উপজেলার ঝালুকা ইউপির কাঁঠালবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে । (১৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, মোতাহারা বেগম বাঘা উপজেলার হাবাসপুর গ্রামের বাসিন্দা। তার কোনো ছেলেসন্তান না থাকায় পালাক্রমে দুই মেয়ের বাড়িতে থাকতেন। এক মাস আগে দুর্গাপুরে বসবাসরত তার মেয়ে মতিয়ারা বেগমের বাড়িতে আসেন। বৃদ্ধা মোতাহারা বেগম বিভিন্ন রোগবালাইয়ে আক্রান্ত ছিলেন। বিশেষ করে তিনি দুই চোখে ভালো দেখতে পেতেন না।

এমতাবস্থায় সবার অগোচরে সেই বৃদ্ধা (১৬ সেপ্টেম্বর) খাবার ওষুধ মনে করে টয়লেট পরিষ্কারের জন্য ব্যবহৃত হারপিক পান করেন। এ সময় যন্ত্রণালয় সেই বৃদ্ধা ছটফট করতে থাকেন। পরে তার মেয়ে দেখতে পেয়ে তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে বৃদ্ধাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, টয়লেট ক্লিনার খেয়ে বৃদ্ধার মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২

পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২