ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আত্রাইয়ে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা রাজশাহীর মোহনপুরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি পরিদর্শন করেন কৃষি সচিব সেলিম খাঁন তানোরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে কলা গাছ নিধন রামের ডায়েট থেকে বাদ ফল! ওজন হ্রাসের জন্য কেবল এক ধরনের খাবারই থাকে থালায়, কী সেটি স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিজয়ের বাবা-মায়ের পাশেই তৃষা, দর্শকাসনের প্রথম সারিতে অভিনেত্রী ‘আমি তো চুম্বনও করিনি, কোনও অশালীনতা নেই’, কিয়ারার সঙ্গে উষ্ণ দৃশ্য নিয়ে আর কী বললেন যশ? পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি ভোলার নদ-নদীতে কাঙ্খিত ইলিশ পাওয়ায় জেলে পাড়ায় উৎসবের আমেজ দ্বিতীয় বিয়ে নিয়ে বাবা-ছেলের বিরোধ, পরে মিলল বৃদ্ধের মরদেহ মাদক বিক্রির প্রতিবাদ করায় নারীসহ ৫ জনকে কুপিয়ে জখম  জয়পুরহাটে যুবকের মরদেহ উদ্ধারের পর আহত মাজেদুলের লোমহর্ষক বর্ণনা পূর্বশত্রুতার জেরে প্রতিবেশীকে ফাঁসানোর নাটক, অতঃপর... ব্যবসায়ীর বাড়িতে ডাকাতের হানা, গৃহবধূ নিহত আকিকার মাংসের লোভ দেখিয়ে নারীর সোনা নিয়ে গেলেন সম্রাট চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইয়াবাসহ ৫ জন আটক মায়ের কিডনিতে প্রাণে বাঁচলেও থমকে গেছে সুজনের ভবিষ্যৎ অবসর সুবিধার টাকা পেতে শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত, উদযাপন কমিটি ঘোষণা

দুর্গাপুরে ওষুধ ভেবে হারপিক খেয়ে বৃদ্ধার মৃত্যু

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৫ ০৬:৪০:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৫ ০৬:৪০:১০ অপরাহ্ন
দুর্গাপুরে ওষুধ ভেবে হারপিক খেয়ে বৃদ্ধার মৃত্যু দুর্গাপুরে ওষুধ ভেবে হারপিক খেয়ে বৃদ্ধার মৃত্যু
রাজশাহীর দুর্গাপুরে ওষুধ ভেবে টয়লেট ক্লিনার (হারপিক) পান করে মোতাহারা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

উপজেলার ঝালুকা ইউপির কাঁঠালবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে । (১৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, মোতাহারা বেগম বাঘা উপজেলার হাবাসপুর গ্রামের বাসিন্দা। তার কোনো ছেলেসন্তান না থাকায় পালাক্রমে দুই মেয়ের বাড়িতে থাকতেন। এক মাস আগে দুর্গাপুরে বসবাসরত তার মেয়ে মতিয়ারা বেগমের বাড়িতে আসেন। বৃদ্ধা মোতাহারা বেগম বিভিন্ন রোগবালাইয়ে আক্রান্ত ছিলেন। বিশেষ করে তিনি দুই চোখে ভালো দেখতে পেতেন না।

এমতাবস্থায় সবার অগোচরে সেই বৃদ্ধা (১৬ সেপ্টেম্বর) খাবার ওষুধ মনে করে টয়লেট পরিষ্কারের জন্য ব্যবহৃত হারপিক পান করেন। এ সময় যন্ত্রণালয় সেই বৃদ্ধা ছটফট করতে থাকেন। পরে তার মেয়ে দেখতে পেয়ে তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে বৃদ্ধাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, টয়লেট ক্লিনার খেয়ে বৃদ্ধার মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার

কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার