ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

রাজশাহীতে চতুর্থবারের মতো বাড়ছে নদ-নদীর পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৫ ০৬:১৬:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৫ ০৬:১৬:০৩ অপরাহ্ন
রাজশাহীতে চতুর্থবারের মতো বাড়ছে নদ-নদীর পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল রাজশাহীতে চতুর্থবারের মতো বাড়ছে নদ-নদীর পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল
চলতি মৌসুমে চতুর্থবারের মতো রাজশাহী অঞ্চলের প্রধান নদ-নদী, যেমন পদ্মা, মহানন্দা, পুনর্ভবা এবং পাগলার পানি বৃদ্ধি পাচ্ছে। 

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিপৎসীমার ৯৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এর ফলে রাজশাহীর পদ্মাতীরবর্তী এলাকার নিম্নাঞ্চল ও ফসলি জমি আবারও তলিয়ে গেছে। অনেক বাড়িঘর ও স্থাপনা ডুবে যাওয়ার উপক্রম হয়েছে। তবে স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন যে কোনো নদীর পানি এখনও বিপৎসীমা অতিক্রম করেনি।

জানা গেছে, পদ্মার চরাঞ্চলের অল্প কিছু বাড়িতে পানি প্রবেশ করেছে যা বন্যাস্তরের নিচে ছিল। এছাড়া নদীতীরের নিচু জমিতে বপন করা মাষকলাইয়ের খেত সম্পূর্ণ ডুবে গেছে।

জেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, গত জুলাই মাসের শুরুতে প্রথম দফায় নদীগুলোতে পানি বৃদ্ধি পায়, যা মাসের শেষের দিকে কমতে শুরু করে। এরপর ৪ আগস্ট দ্বিতীয় দফায় পানি বাড়তে শুরু করে এবং ১৩ আগস্ট পদ্মার পানি বিপৎসীমার মাত্র ৩১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। ১৫ আগস্ট পাঁচটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত করার পর পানি আবার কমতে শুরু করে।

তৃতীয় দফায় নদীগুলোর পানি সবচেয়ে বেশি বেড়ে অনেক স্থানে বন্যা পরিস্থিতি সৃষ্টি করে, যা মানুষকে দীর্ঘ দুর্ভোগে ফেলে এবং পানি নেমে যেতে বেশ কয়েক দিন সময় লাগে। গত ২৭ আগস্ট থেকে আবারও পদ্মার পানি বাড়তে শুরু করে এবং ৫ সেপ্টেম্বর পদ্মা বিপৎসীমার ১০৫ সেন্টিমিটার নিচে ২১ মিটারে প্রবাহিত হয়ে কমতে থাকে। মহানন্দা তখন বিপৎসীমার ১৪৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।

চতুর্থ দফায় গত ১০ সেপ্টেম্বর থেকে পদ্মার পানি বাড়তে শুরু করেছে। এক সপ্তাহে ৫৫ সেন্টিমিটার বা প্রায় ২ ফুট বেড়ে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিপৎসীমার ৯৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

বুধবার রাতে জেলা পাউবো উপ-সহকারী প্রকৌশলী মোঃ মাহবুব রাশেল বলেন, ভারত থেকে আসা পানি ও বৃষ্টিপাতের কারণে জেলার নদীগুলোর পানি মৌসুমে ৪ বার বাড়ল। চলতি দফায় আর তেমন বাড়ার সম্ভাবনা নেই। নদীর পানি ২-১ দিন সামান্য বাড়লেও এরপর স্থির হয়ে কমতে শুরু করবে বলে ধারণা করা হচ্ছে। পানি বৃদ্ধির কারণে পদ্মা ও মহানন্দার কয়েকটি পয়েন্টে চলমান ভাঙন এখন কম। তবে পানি নামতে শুরু করলে ভাঙন বাড়বে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াসিন আলী স্বীকার করে বলেন, চতুর্থ দফায় নদীর পানি বৃদ্ধিতে নিচু জমির কিছু মাষকলাই ক্ষতিগ্রস্থ হয়েছে। চলমান বৃষ্টিপাতও সমস্যা সৃষ্টি করছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ