ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

পুঠিয়ার মহারাজা রহস্যময় রাজবাড়ীর গল্প নিয়ে হরর শর্টফিল্ম

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৫ ০৬:১২:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৫ ০৬:১২:০৩ অপরাহ্ন
পুঠিয়ার মহারাজা রহস্যময় রাজবাড়ীর গল্প নিয়ে হরর শর্টফিল্ম পুঠিয়ার মহারাজা রহস্যময় রাজবাড়ীর গল্প নিয়ে হরর শর্টফিল্ম
রাজশাহীর পুঠিয়া রাজবাড়ী, যা শুধু ঐতিহাসিক নিদর্শনই নয়, অসংখ্য রহস্য ও অলৌকিক গল্পের কেন্দ্রস্থল, এবার সেইসব উপাখ্যানকে কেন্দ্র করে নির্মিত হয়েছে একটি হরর শর্টফিল্ম, ‘পুঠিয়ার মহারাজা’। এই কাজটি ফুটিয়ে তুলেছেন পুঠিয়া থানার ফুলবাড়ী হাজীপাড়ার কৃতী সন্তান ইলিয়াস হুসাইন। ছোটবেলা থেকেই চলচ্চিত্র ও মাল্টিমিডিয়ার প্রতি তার গভীর অনুরাগ আজ তাকে একজন উদীয়মান চলচ্চিত্র নির্মাতা ও গীতিকার হিসেবে পরিচিত করেছে। এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেও ইলিয়াস তার স্বপ্ন পূরণে অবিচল ছিলেন এবং নিজের এলাকার প্রতিভা ও ঐতিহ্যকে সকলের সামনে তুলে ধরার সংকল্প নিয়ে কাজ করে যাচ্ছেন।

ইলমাছ মুভিজ নিবেদিত “পুঠিয়ার মহারাজা” শর্টফিল্মটি প্রযোজনা ও পরিবেশনা করেছেন আর জে রাকিব, এবং এটি মুক্তি পাবে পুঠিয়া ডান্স একাডেমীর ইউটিউব চ্যানেলে। এই চলচ্চিত্রে ভৌতিক এক ছোঁয়া রয়েছে; গভীর রাতে পুঠিয়া রাজবাড়ীতে এক নারীর করুণ সুরের গান ভেসে আসে বলে জনশ্রæতি আছে। অনেকেই বিশ্বাস করেন, এক অতৃপ্ত আত্মা আজও সেখানে ঘুরে বেড়ায়।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন স্থানীয় তরুণ অভিনেতারা, যাদের মধ্যে রয়েছেন আর জে রাকিব, মিমি, আখতারুজ্জামান নান্টু, আরিফ এবং আরও অনেকে। শুটিং সেটে উপস্থিত ছিলেন প্রফেসর বজলুর রশিদ, যিনি এই ধরনের উদ্যোগের প্রশংসা করে বলেন, আমাদের এলাকার ছেলেরা এত মেধাবী এবং এত সুন্দরভাবে কাজ করছে দেখে গর্ব বোধ হচ্ছে। আগে বুঝিনি তারা এত সুন্দর কাজ জানে। তাদের সকলের জন্য রইল শুভকামনা।

অভিনেতা আখতারুজ্জামান নান্টু, যিনি ছবিতে খল চরিত্রে অভিনয় করেছেন, তার অনুভূতি প্রকাশ করে বলেন, এটা আমার জন্য নতুন এক অভিজ্ঞতা। পুঠিয়ার মানুষদের নিয়ে এমন একটা কাজ করতে পেরে খুব ভালো লাগছে। পরিচালকের কথায় আমি চেয়েছি পুঠিয়ার ঐতিহ্য ও প্রতিভা যেন হারিয়ে না যায়। এ জায়গার ইতিহাস শুধু বইয়ের পাতায় থাকবে না, দর্শকরা চোখেও দেখবে, অনুভব করবে।

বর্তমানে ইলিয়াস হুসাইন তার নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘লস্কর’-এর নির্মাণে ব্যস্ত রয়েছেন, যা বাস্তব ও কল্পনার মিশেলে একটি ভিন্নধর্মী সিনেমা হতে চলেছে।

দর্শকরা “পুঠিয়ার মহারাজা” শর্টফিল্মটির ট্রেইলার পুঠিয়া ডান্স একাডেমীর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখে নিতে পারেন। ইতোমধ্যেই এই কাজটি দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে এবং অনেকেই আশা করছেন পুঠিয়ার অতীত ঐতিহ্য নিয়ে ভবিষ্যতে আরও অনেক ভিডিও তৈরি হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি