ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

নওগাঁয় গণ-অধিকার পরিষদের নেতা পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৫ ০৫:১৭:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৫ ০৫:১৭:১৪ অপরাহ্ন
নওগাঁয় গণ-অধিকার পরিষদের নেতা পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে দুই যুবক গ্রেপ্তার নওগাঁয় গণ-অধিকার পরিষদের নেতা পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে দুই যুবক গ্রেপ্তার
নওগাঁয় মোছাঃ মুসফিকা নাজমীন (২৭), লাইভস্টক ফিল্ড অ্যাসিস্ট্যান্টের কাছে চাঁদা দাবি করার অভিযোগে পুলিশ দুই যুবককে গ্রেপ্তার করেছে। পুলিশ সুপার সাফিউল সারোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, অভিযুক্তরা নিজেদের গণ অধিকার পরিষদের নেতা পরিচয় দিয়ে প্রথমে মুসফিকার অফিসে গিয়ে চাঁদা দাবি করে। তারা অভিযোগকারীকে আওয়ামী লীগ সমর্থক আখ্যা দিয়ে মিথ্যা মামলায় জড়িয়ে চাকরি নষ্ট করার হুমকিও দেয়।

বিষয়টি জানাজানি হলে অভিযোগকারীর চাচাতো ভাই রতন (২২) অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করেন। এ সময় তারা ২০২২ সালের রাজনৈতিক কারণে অভিযোগকারীর বাবাকে মারধরের ঘটনা উল্লেখ করে নতুন মামলা দায়েরের ভয় দেখিয়ে ১ লাখ ২৮ হাজার টাকার চাঁদা দাবি করে। পরে তারা ৭০ হাজার টাকায় চুক্তি করে।

গত ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় সদর উপজেলার শিমুলিয়া উত্তরপাড়া গ্রামের এক মুদি দোকানের সামনে টাকা নেয়ার সময় রতন প্রথমে ১০ হাজার টাকা দিতে চায়, যা নিয়ে বাকবিতণ্ডা হয়। খবর পেয়ে এসআই আব্দুল্লাহ আল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে দুই যুবককে জিজ্ঞাসাবাদ করলে তারা চাঁদা দাবির বিষয়টি স্বীকার করে।

মুসফিকা নাজমীন নওগাঁ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এরপর অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ