ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী জেলা ও মহানগর আদালতে কর্মরত পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত গির্জা, মন্দির, দরগায় গেলে কী অনুভূতি হয়? ধর্মীয় ভেদাভেদ নিয়ে কী মতামত তলপতি বিজয়ের? বিহারে মহিলাকে গণধর্ষণ, যৌনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হল বুলেট, পাথর ও কাঠের টুকরো! অধরা পাঁচ অভিযুক্ত মাদরাসায় মিলল ‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্র নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে তিন দিনব্যাপী ফল মেলা শুরু প্রবাসীর বউ নিয়ে গেল ‘জিনের বাদশা’ চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় জুনায়েদ নামে এক শিশুর মৃত্যু ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে নেমে স্কুলছাত্রের মৃত্যু প্রতিপক্ষ এলোমেলো হয়ে যাবে নেইমার মাঠে নামলেই পবায় মাদ্রাসা শিক্ষককে মারধরের অভিযোগ; শিক্ষার্থীদের মানববন্ধন এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা নকল ও ভেজাল ঔষধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: রাজশাহীতে ঔষধ প্রশাসনের মহাপরিচালক ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল নোয়াখালীতে সাত ইয়াবাসেবীর কারাদণ্ড সমাজসেবা ও নারী নেতৃত্বে অনন্য অনু চৌধুরী সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর প্রথা বাতিল মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন পাবনার জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে শিশু শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসব

নওগাঁয় পুলিশের হাতে ভুয়া ইউনিফর্ম ও অস্ত্রসহ আটক ৪

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৫ ০৪:০২:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৫ ০৪:০২:৪২ অপরাহ্ন
নওগাঁয় পুলিশের হাতে ভুয়া ইউনিফর্ম ও অস্ত্রসহ আটক ৪ নওগাঁয় পুলিশের হাতে ভুয়া ইউনিফর্ম ও অস্ত্রসহ আটক ৪
নওগাঁ–রাজশাহী মহাসড়কের জলিল চত্বরে চেকপোস্টে তল্লাশির সময় পুলিশের হাতে ভুয়া ইউনিফর্ম ও অস্ত্রসহ চারজন ধরা পড়েছেন। গত ১৭ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার দিকে বগুড়া থেকে আসা একটি হাইস মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালালে এসব উদ্ধার করা হয়। গাড়ি থেকে ডিএমপি পুলিশের ইউনিফর্ম, হ্যান্ডকাপ, ডেমো শর্টগান ও ডেমো পিস্তল পাওয়া যায়।

আজ দুপুরে জেলা পুলিশ সুপার সাফিউল সারোয়ার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

আটক ব্যক্তিরা হলেন— সাবরিনা (৩৩), স্বপ্নীল, বৌবাজার, রামপুরা, ঢাকা, মো. সাইফুল ইসলাম জিন্নাত (৪৫), পূর্বাচল, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, দ্বীন ইসলাম (৩৮), পূর্বাচল, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ ও মো. ফুল মিয়া (৪২), বড় মগবাজার, রমনা, ঢাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা দাবি করেন, ঢাকা এফডিসি থেকে পোশাক ও সরঞ্জাম ভাড়া করে মান্দা উপজেলার গোবিন্দপুর গ্রামে শুটিংয়ে যাচ্ছিলেন। তবে গভীর রাতে সেখানে গিয়ে কোথায় অবস্থান করবেন—এ ব্যাপারে সন্তোষজনক জবাব দিতে পারেননি।

পরে জিজ্ঞাসাবাদ ও মোবাইল ফোন বিশ্লেষণে ভিন্ন তথ্য মেলে। আসামি সাবরিনা স্বীকার করেন, তাঁর কর্মচারী সোহেল রানা (গোবিন্দপুর গ্রামের বাসিন্দা) তাঁর টাকা ও কাগজপত্র আত্মসাৎ করায় তিনি ঢাকার আদালতে মামলা করেছেন। মামলাটি তদন্ত করছে পিবিআই। এ কারণে সাবরিনা পরিকল্পনা করেন, পুলিশের ভুয়া ইউনিফর্ম, ডিবি জ্যাকেট, হ্যান্ডকাপ ও ডেমো অস্ত্র ব্যবহার করে সোহেল রানা ও তাঁর বাবা–মাকে পুলিশ পরিচয়ে অপহরণ করবেন।

এ ঘটনায় চারজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার

নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার