ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামিনে বের হওয়া ছেলের হাতে খুন হলেন ঘুমন্ত বাবা অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক গোপনে দ্বিতীয় বিয়ে করায় যে 'মাশুল' দিলেন নারী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তরুণী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিজিবির জালে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ফারডিল স্বামীর ওপর রেগে সন্তানদেরকে সঙ্গে নিয়ে হারপিক খেয়ে মরলেন মা র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যেসব সরকারি চাকরিজীবীকে পে-স্কেল না দিতে বলেছে টিআইবি রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা পীরগঞ্জে সোনালী সোসাইটি'র উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস

বিসিএস পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র পথ নির্দেশনা

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৫ ০৩:৫৪:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৫ ০৩:৫৪:২৫ অপরাহ্ন
বিসিএস পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র পথ নির্দেশনা বিসিএস পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র পথ নির্দেশনা
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আয়োজিত ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (MCQ Type) আগামীকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজশাহী মহানগরীর ৩৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। 

পরীক্ষার দিন নগরীতে পরীক্ষার্থী ও যানবাহনের চাপ বৃদ্ধি পাবে এবং কিছু এলাকায় যানজটের আশঙ্কা রয়েছে। এ কারণে নগরবাসীকে সতর্ক থেকে ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।

যান চলাচলের নির্দেশনা: 

সদর হাসপাতাল মোড় থেকে রাজশাহী কলেজমুখি রাস্তা ডাইভারশন থাকবে। 

সোনাদিঘি মোড় ও মনিচত্ত্বর এলাকায় যানবাহন ডিভাইডারের উভয় দিক দিয়ে একমুখি চলাচল করতে পারবে। 

মনিচত্ত্বর থেকে যানবাহন বরেন্দ্র জাদুঘরের দিকে একমুখি যেতে পারবে। 

রাজশাহী কলেজ ও লোকনাথ স্কুলের দিক থেকে মনিচত্ত্বরমুখি যান চলাচল বন্ধ থাকবে। 

লোকনাথ স্কুলের উত্তর পাশ থেকে রাজশাহী কলেজমুখি যানবাহন ডাইভারশন থাকবে। 

রাজশাহী কলেজ থেকে লোকনাথ স্কুলের সামনে দিয়ে যানবাহন চলাচল করতে পারবে। 

পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে বিশেষ করে সদর হাসপাতাল, রাজশাহী কলেজ, লোকনাথ স্কুল, সোনাদিঘি মোড় ও মনিচত্ত্বর সংলগ্ন সড়কগুলো যথাসম্ভব এড়িয়ে চলার জন্য সম্মানিত নগরবাসীকে অনুরোধ করা হলো।-ট্রাফিক বিভাগ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক

অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক