ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুঠিয়ায় ইউএনও'র নাম ভাঙ্গিয়ে আমবাগান কেটে চলছে পুকুর খনন, মাটি যাচ্ছে দোয়েল ইটভাটায় মোহনপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন ঠাকুরগাঁওয়ের সীমান্তে ১১ জনকে পুশইনে বাঁধা: নো-ম্যানস ল্যান্ডে তাদের করুণ দিনযাপন নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এআইয়ের অপব্যবহার রুখতে উদ্যোগ, গাইডলাইন প্রণয়নের পথে সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশ প্রেমিক ও রাষ্ট্রনায়ক...এমপি নয়ন বিয়েবাড়িতে আরেক পিস রোস্ট চাওয়ায় মারামারি, আহত ৩ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা লালমনিরহাটের তিন সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিলো বিজিবি লক্ষ্মীপুর হাসপাতালে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে ধর্ষণ, ওয়ার্ডবয় আটক চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৫০ জনের মৃত্যু নওগাঁর সাপাহার সীমান্তে নারী-শিশুসহ ১৭ জনকে পুশইনের চেষ্টা ফের উত্তপ্ত মণিপুর! অবাধে গুলিবর্ষণ, ঘটনাস্থলেই মৃত্যু কুকি সম্প্রদায়ের ৩ জনের রাজশাহীতে চরবাসীর বিক্ষোভ খেয়াঘাটের ইজারা বাতিলের দাবি ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল

চাঁদপুরে ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইকে হত্যার অভিযোগ

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৫ ০৩:৪৫:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৫ ০৩:৪৫:৫১ অপরাহ্ন
চাঁদপুরে ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইকে হত্যার অভিযোগ ছবি- সংগৃহীত
চাঁদপুরের ফরিদগঞ্জে রাস্তার জায়গা নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতুড়ির আঘাতে খাজা আহমেদ (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন ফরিদগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহআলম। এর আগে গতকাল বুধবার রাতে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চির্কা চাঁদপুর গ্রামে এই ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন- নিহত খাজা আহমেদের ছোট ভাই নুর মোহাম্মদ খান (৫০), ভাই শাহজালাল (৪০) ও শাহজালালের স্ত্রী আসমা বেগমকে (৩৩)।

ভাই ওয়ালী উল্লাহ জানান, বাড়ির রাস্তার জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রাতে এ নিয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে ছোট ভাই নুর মোহাম্মদ খান হাতুড়ি দিয়ে বড় ভাই খাজা আহমেদকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্বজনেরা চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

নিহত খাজা আহমেদের স্ত্রী ও পরিবারের সদস্যরা হামলাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

ফরিদগঞ্জ থানার ওসি মোঃ শাহ্ আলম বলেন, সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড। এ ঘটনায় মূল আসামি নুর মোহাম্মদ খানসহ তিনজনকে আটক করা হয়েছে।

এ ঘটনায় নিহতের স্ত্রী রুবি বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার

নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার