ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের নিষেধাজ্ঞার পর হোয়াইট হাউজে ঢুকতে পারলেন না সিএনএনের সাংবাদিক ক্যাটরিনার চেহারা নিয়ে কটাক্ষ, পাকিস্তানি অভিনেতার প্রতিবাদ দীপিকা-রণবীর দ্বিতীয় সন্তানের মা-বাবা হলেন তানোরের একটি মাটির রাস্তায় হাজারো মানুষের দুর্ভোগ নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ ডিসি কাজী শহিদুল ইসলামের মহানুভবতা ফুলবাড়ীতে ভোরের ফুটবলের উদ্যোগে দুই শতাধিক তালবীজ রোপণ পুঠিয়ায় জলাশয়ে মাছের পোনা অবমুক্ত পুঠিয়ায় জলাশয়ে মাছের পোনা অবমুক্ত নওগাঁর পত্নীতলায় আদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষ বিতরণ ও জলাশয়ে মাছের পোনা অবমুক্ত গুরুদাসপুরে জমি নিয়ে সংঘর্ষে আহত ১৪ অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়.... নানা কর্মসূচীর মধ্যেদিয়ে গাবতলীতে মরহুম এমপি সিরাজুল হক তালুকদারের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুজন গ্রেপ্তার রুয়েট-আইআইবিএ-বিডির মধ্যে সমঝোতা স্মারক রাণীশংকৈলে পরিত্যক্ত ঘর থেকে ২০ বস্তা রাসায়নিক সার উদ্ধার, মালিকানা নিয়ে রহস্য ​রাজশাহীতে সর্প দংশন প্রতিরোধ বিষয়ে প্রশিক্ষণ রাজশাহী কোর্ট কলেজ সরকারীকরণের উদ্যোগ নেওয়া হবে ​রাজশাহীতে সর্প দংশন প্রতিরোধ বিষয়ে প্রশিক্ষণ

সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসে ৬ মাস ঘর সংসার করার পর ফেরত গেলো খাদিজা

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৫ ০৩:১৭:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৫ ০৩:১৭:১৯ অপরাহ্ন
সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসে ৬ মাস ঘর সংসার করার পর ফেরত গেলো খাদিজা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসে ৬ মাস ঘর সংসার করার পর ফেরত গেলো খাদিজা
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয়ের সুত্র ধরে প্রেম, অতঃপর ৬ মাস ঘর সংসার করার অবশেষে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়ার ভুইডোবা সীমান্ত দিয়ে ভারতীয় এক মহিলাকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মাধ্যমে তার পরিবারের হাতে তুলে দিলেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

ভারত ফেরত যাওয়া নাগরিক (মহিলা) ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ থানার চকমামদী মহিপুর গ্রামের মৃত দিদার মন্ডলের মেয়ে মোছাঃ খাদিজা বিবি (৩০)। খাদিজা বলেন, বাংলাদেশের জয়পুরহাট শহরের রমজান মন্ডলের ছেলে আল-আমিনের সঙ্গে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তাকে স্বামী হিসাবে পাওয়ার জন্য ভারত ছেড়ে বাংলাদেশ আল-আমিনের বাড়িতে যাই।

প্রায় ৬'মাস তার সঙ্গে ঘর সংসার করি সরকারিভাবে আমাদের বিয়ের কাবিন না হলেও ইসলামী মত হয়েছে। আমার ভবিষ্যৎ জীবন অনিশ্চিত হবে ভেবে দেশে ফিরে যাওয়ার চেষ্টা করি। আমার বড় ভাইয়ের মাধ্যমে ভুইডোবা সীমান্তের এক যুবকের মাধ্যমে যোগাযোগ করি। গত সোমবার আল-আমিন কাজের জন্য বাহিরে গেলে আমি বাড়ি থেকে পালিয়ে সীমান্তে চলে আসলে বিজিবি আটক করে। খাদিজা আরো বলেন, আমার ১৪ বছরের ১'ছেলে ও ৭ বছরের ১'মেয়ে সন্তান আছে। স্বামী মমতাজ মন্ডলের সঙ্গে আমাদের সাংসারিক জীবনে প্রায় ঝগড়া হতো এক সময় আমাকে রেখে অন্য মেয়েকে বিয়ে করেছে সে।

বুধবার বিকালে উপজেলার ভুইডোবা সীমান্তের ২৮১/৬২ পিলার এলাকা দিয়ে খাদিজাকে উভয় বাহিনীর সদস্যর উপস্থিতিতে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এসময় কয়া ক্যাম্প কমান্ডার সুবেদার অসীম কুমার মারাক অপরদিকে ভারতের বালুপাড়া বিএসএফ ক্যাম্প কমান্ডার এসি মারিআপ্পান সহ উভয় বাহিনীর সদস্য ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
রুয়েট-আইআইবিএ-বিডির মধ্যে সমঝোতা স্মারক

রুয়েট-আইআইবিএ-বিডির মধ্যে সমঝোতা স্মারক