ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬ , ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্তঃসত্ত্বা দীপিকাকে সব সময় আগলাচ্ছেন শাহরুখ! সান্তাহারে জায়গা বিরোধে বিএনপি নেতা ইকবাল হোসেনকে কুপিয়ে আহত পাবনায় ইয়াং জার্নালিস্টের বৃক্ষরোপণ তানোরে সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারী দলিল লেখক ও নকল নবিসদের সঙ্গে এমপির মতবিনিময় ​পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন বিতরণ গুরুদাসপুরে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মতিন ও সম্পাদক এহসান দুই বছর পর বড় পর্দায় ফিরছেন মৌসুমী, ১৫ মে মুক্তি পাচ্ছে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে উদ্ধার হারানো ল্যাপটপ ব্যাগ, মালিককে ফেরত দিল আরএমপি দুর্গাপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যেভাবে ইরানে পৌঁছাচ্ছে স্টারলিংক ইন্টারনেট এআই অপব্যবহার ঠেকাতে আইনি পদক্ষেপ নিলেন টেইলর সুইফট হরমুজ হবে মার্কিন ‘জলদস্যুদের’ কবরস্থান: ইরান ট্রাফিক লঙ্ঘন সিসি ক্যামেরায় শনাক্ত, ই-প্রসিকিউশন ব্যবস্থায় যাচ্ছে নোটিশ ঈদে নতুন রূপে আসছেন পূজা চেরি ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ দিয়ে ফিরছেন মৌসুমী সিংড়ায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আনু হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার মেয়েকে নিয়ে মালদ্বীপে ছুটি উপভোগ সিদ্ধার্থ-কিয়ারার

রোজ শ্যাম্পুর সময় ৪টি নিয়ম মানলেই চুল পড়ার সমস্যা থেকে মুক্তি পাবেন

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৫ ০২:৫৫:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৫ ০২:৫৫:৫৬ অপরাহ্ন
রোজ শ্যাম্পুর সময় ৪টি নিয়ম মানলেই চুল পড়ার সমস্যা থেকে মুক্তি পাবেন ফাইল ফটো
জট বেঁধে যাওয়া আঠালো মাথা নিয়ে ঘুরে বেড়াতে কেউই পছন্দ করেন না। তবে, রোজ বাড়ি থেকে বেড়োনোর আগে ঝলমলে, কোমল, সুন্দর চুল পেতে গেলে কষ্ট তো করতে হবে। রোজ শ্যাম্পু করলে তবেই চুল উড়িয়ে বেড়ানো যাবে। তবে আলস্য এবং চুলের স্বাস্থ্যের কথা মাথায় রেখে অনেকেই তা করেন না।

প্রতি দিন যে পরিমাণ ধুলো-ময়লা জমে চুলে, তাতে মাথা ভারী হয়ে যায়। অনেক সময় মাথায় যন্ত্রণাও হতে থাকে। এ ছাড়া মাথার ত্বক থেকে এক ধরনের প্রাকৃতিক তেল বা সেবাম নিঃসরণ হয়। যা মাথার ত্বককে আর্দ্র রাখতে সাহায্য করে। কিন্তু অতিরিক্ত সেবাম নির্গত হতে থাকলে চুল আঠালো এবং চিটচিটে হয়ে যায়। উপরন্তু গরমের সময়ে ঘাম জমে জমেও চুলের ক্ষতি হয়। সেই সময়ে রোজ শ্যাম্পু করলে তেলচিটে ভাব কেটে যায়। ত্বক পরিষ্কার থাকে। ফলে খুশকি, শুষ্কতা, ছত্রাকের সংক্রমণের সম্ভাবনা কমে যায়। চুল রোজ পরিষ্কার করলে কেশসজ্জার ক্ষেত্রেও নানা রকমের সুবিধা পাওয়া যায়।

রোজ স্নানের সময় শ্যাম্পু করলে চুল আপাত ভাবে রেশমের মতো দেখায় বটে, কিন্তু এতে ক্ষতি হওয়ার সম্ভাবনাও থাকে। অতিরিক্ত শ্যাম্পু ব্যবহারের একাধিক অপকারিতা রয়েছে। ঘন ঘন শ্যাম্পু করলে চুলের প্রাকৃতিক তেল কমে যেতে পারে। বাড়তে পারে শুষ্কতা। তবে রোজ শ্যাম্পু করেও কী ভাবে চুলের স্বাস্থ্য ভাল রাখবেন, হদিস দিলেন কেশসজ্জা শিল্পী জাভেদ হাবিব।

জাভেদ বলেন, রোজ শ্যাম্পু করতে হলে নিয়ম মেনে প্রি-কন্ডিশনিংও করতে হবে। প্রি-কন্ডিশনিং-এর চারটি ধাপ রয়েছে।

১. প্রথম চুল ভিজিয়ে নিন, তার পর চুলে তেল লাগান।

২. তেল লাগানোর পর মালিশ করার প্রয়োজন নেই।

৩. লম্বা চুল হলে তেল মাখার পর চিরুনি দিয়ে আঁচড়ে নিন, পাঁচ মিনিট পর চুলে শ্যাম্পু করে নিন।

৪. মাথা ধোয়ার সময় হার্বাল শ্যাম্পু ব্যবহার করুন, শিকাকাই দিয়েও শ্যাম্পু করতে পারেন।

জাভেদ বলেন চুলের এই চার ধাপ মেনে চললেই কিন্তু চুল পড়া ও খুশকির সমস্যা থেকে রেহাই পাবেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের

কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের