ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ দুই মাদক কারবারি আটক জয়পুরহাটে ৯২.৫৪ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তি গ্রেপ্তার পুঠিয়ায় মহাসড়কে বিসিবির কাভার্ড ভ্যান থেকে ক্রিকেটারদের লাগেজ চুরির ঘটনায় আটক ৪ রাজশাহীতে মাদক কারবারী গ্রেফতার ৩, কারাদণ্ড ২ ​দুর্গাপুরে শিক্ষা-প্রতিষ্ঠানের মাঠ দখল করে ‘জামাই মেলা, বাণিজ্যের অভিযোগ পুঠিয়ায় ৫৬ পূজামণ্ডপে ৩৩ হাজার ৬০০ কেজি জিআর চালের ডিও বিতরণ চারঘাটে ছিনতাই হওয়া অটোভ্যানের মালামাল সহ গ্রেফতার ৩ রাজশাহীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে নকল অলিভ অয়েল জব্দ; ১০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেফতার অমিতাভ বচ্চনের থেকে পারিশ্রমিক ১ টাকা বেশি চাই! দাবি মেটার পরেই ছবির চুক্তিতে সই করেন নানা পটেকর? ‘হানিট্র্যাপে পড়ে’ নারীর কাছে বাবা, উদ্ধারে গিয়ে দিশেহারা ছেলে বিজিবির অভিযানে ৩৯ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ ৮ বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, ৬৪ বছরের বৃদ্ধ গ্রেপ্তার স্বামীর ‘বদলে যাওয়া’ সইতে না পেরে ‘চরম সিদ্ধান্ত’ নিলেন গৃহবধূ রাস্তায় শিক্ষককে পেটানো সেই স্কুলছাত্র নিয়ে ‘বড় পদক্ষেপ’ নিলেন বাবা নরসিংদীতে পৃথক সড়ক দুঘর্টনায় শিশুসহ ৩ জনের মৃত্যু প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় যে কাণ্ড ঘটালেন কালু মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে-হালান্ড সীমান্তে আনা হলো ভারতীয় নারীর মরদেহ, শেষবার মাকে দেখলেন বাংলাদেশ থাকা মেয়ে ‘গভীর রাতে’ ধানক্ষেতে কীটনাশক স্প্রে, কৃষকের মাথায় হাত

বিশ্ব বাঁশ দিবস: কেমন বাঁশ খাবেন

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৫ ০২:৪৮:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৫ ০২:৪৮:৩৯ অপরাহ্ন
বিশ্ব বাঁশ দিবস: কেমন বাঁশ খাবেন ছবি- সংগৃহীত
ঝামেলায় পড়ে প্রায়ই আমরা বলি 'বাঁশ খেয়েছি'। কথাটা মজা করে বললেও বাঁশ কিন্তু শুধু পান্ডা খায় না, মানুষও সত্যি সত্যিই বাঁশ খায়। তবে সেটি কোনো ঝামেলা নয় বরং একেবারেই একটি সুস্বাদু ও পুষ্টিকর খাবার - বাঁশকোড়ল।

আজ, ১৮ সেপ্টেম্বর, বিশ্ব বাঁশ দিবসে চলুন জেনে নেই, বাঁশকোড়লের সহজ ও সুস্বাদু কয়েকটি রেসিপি।

১. সরিষার তেলে বাঁশকোড়ল ভাজি: প্রথমে কচি বাঁশ কেটে সেদ্ধ করতে হবে। এরপর কড়াইয়ে সরিষার তেল গরম করে সঙ্গে রসুন, কাঁচামরিচ ও হলুদ দিয়ে ভেজে নিন। তারপর সিদ্ধ বাঁশকোড়লগুলো দিয়ে দিন। স্বাদমতো লবণ দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে পরিবেশন করুন।

২. বাঁশকোড়লের তরকারি: বাঁশকোড়ল ও প্রিয় সবজি একসঙ্গে কেটে হালকা সেদ্ধ করুন। এরপরে সরিষার তেলে পেঁয়াজ কষিয়ে ঝোল তৈরি করুন। হালকা আঁচে সবজি ও বাঁশকোড়ল রান্না করে লবণ ও মরিচ দিয়ে পরিবেশন করুন।

৩. মাংসের সঙ্গে বাঁশকোড়ল: গরু বা খাসির মাংসের সঙ্গে বাঁশকোড়ল সেদ্ধ করুন। কড়াইয়ে পেঁয়াজ, আদা-রসুন, ধনিয়া, হলুদ, লবণ ও মরিচ দিয়ে ঝোল তৈরি করুন। এরপর তাতে মাংস ও বাঁশকোড়ল দিয়ে রান্না করুন। ভালো করে রান্না করতে পারলে, এটি অতিথি আপ্যায়নের জন্য সেরা রেসিপি হতে পারে।

৪. শুঁটকি মাছের সঙ্গে বাঁশকোড়ল: সিলেট অঞ্চলের জনপ্রিয় পদ এটি। এর জন্য প্রথমে শুঁটকি মাছগুলো গরম পানিতে ভিজিয়ে রাখুন। বাঁশকোড়ল কেটে পছন্দমতো টুকরো করে পানিতে অল্প হলুদসহ সেদ্ধ করে নিন। সেদ্ধ হয়ে গেলে পানি ঝরতে দিন। এবার একটি কড়াইয়ে সরিষার তেল, কাঁচামরিচ, শুকনা মরিচ, পেঁয়াজ, হলুদ, লবণ ও ইচ্ছা হলে অল্প টমেটো কুঁচি দিয়ে কষিয়ে নিন। মসলা কষানো হয়ে গেলে তাতে প্রথমে শুঁটকি, একটু পরে বাঁশকোড়ল দিয়ে কিছুক্ষণ রান্না করুন। এর স্বাদ হয় অনন্য।

তবে বাঁশকোড়ল রান্নার আগে খোসা ছাড়ানো ও সিদ্ধ করা অত্যন্ত জরুরি। সঠিকভাবে প্রস্তুত করলে এটি সুস্বাদু, নিরাপদ এবং পুষ্টিকর হয়। এছাড়াও বাঁশকোড়ল শুকিয়ে রেখে পুরো বছর নানা পদ যেমন ভাজি, ঝোল বা আচার বানিয়ে খাওয়া যায়।

তথ্যসূত্র: হেলথলাইন, ইউরেন, চায়না সিচুয়ান ফুড, কে থ্রি থার্টি কিচেন

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বিসিবির ক্রিকেট দলের চুরি হওয়া মালামাল সহ গ্রেপ্তার ৪

রাজশাহীতে বিসিবির ক্রিকেট দলের চুরি হওয়া মালামাল সহ গ্রেপ্তার ৪