ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাতে বেশি কামড়ায়! শরীরে বহন করে অন্য প্রাণীর জিন! মশা নিয়ে যে ৫ তথ্য অবাক করবে ডাবের শাঁস দিয়েও বানানো যায় রকমারি মালাই কুলফি, রইল তিন ভিন্ন স্বাদের প্রণালী টাটকা কুমড়ো পাতার সঙ্গে চিংড়ির মিলমিশে তৈরি করুন ভাপা, গরমের সহজ রান্না নওগাঁর মান্দায় এক নারী মাদককারবারি গ্রেপ্তার সব রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৪৩ বস্তা টাকা ঝিনাইদহে ১০ দিনের ব্যবধানে উধাও ১০ গরু, উদ্বিগ্ন খামারিরা নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার মামাতো বোনকে তুলে নিয়ে একাধিকবার ধর্ষণ পুকুরে ডুবে মামা-ভাগনের মৃত্যু অভিনেত্রী ভাবনা ওমরাহ পালন করলেন বিশ্বকাপে ব্রাজিলের শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন অভিনেত্রী অধরা খান মক্তবে আটকে রেখে শিশুকে ধর্ষণচেষ্টা মুয়াজ্জিনের তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ শীঘ্রই বিয়ের পিঁড়িতে টেলর সুইফ্‌ট ‘সন্ত্রাসবাদী’র তকমা দিয়েছিলেন! সেই বীরকেই নাকি চুম্বন করতে গিয়ে রক্তারক্তি কাণ্ড ঘটান কঙ্গনা? পস্তাতে হবে হুঁশিয়ারি ইরানের, আমেরিকার আক্রমণের জবাবে পশ্চিম এশিয়ার সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা! নাটোরে দুই বউয়ের ঝগড়ায় নিজেকে শেষ করে দিলেন স্বামী লজিং শিক্ষকের ধর্ষণে ১৫ বছরের মাদরাসা ছাত্রী অন্তঃসত্ত্বা ঘরের দরজা ভেঙে বিধবা নারীকে ধর্ষণ শাশুড়িকে ধর্ষণের অভিযোগে মেয়ের স্বামী গ্রেপ্তার

দূষণে বাড়ছে হাঁপানির সমস্যা, ফুসফুসের জোর বাড়াতে রোজ অভ্যাস করুন উষ্ট্রাসন

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৫ ০২:৩৮:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৫ ০২:৩৮:৩৬ অপরাহ্ন
দূষণে বাড়ছে হাঁপানির সমস্যা, ফুসফুসের জোর বাড়াতে রোজ অভ্যাস করুন উষ্ট্রাসন প্রতীকী ছবি
ঘরে ঘরে সর্দি-জ্বর। শ্বাসের সমস্যাও হচ্ছে। তা ছাড়া পরিবেশে দূষণ যত বাড়ছে, ততই বাড়ছে শ্বাসকষ্টের সমস্যা। সিওপিডি রোগীরা বিলক্ষণ বোঝেন শ্বাসকষ্টের যন্ত্রণা। রাস্তায় বেরোলে ধুলো-ধোঁয়া, বিষাক্ত গ্যাসের জেরে ফুসফুসের নানা রোগে আক্রান্ত হচ্ছে ছোটরাও। বাড়ছে হাঁপানির টান। নিঃশ্বাস-প্রশ্বাসের কষ্ট, কাশি, শ্বাস নিতে গেলেই বুকে যন্ত্রণা, রাতে এই সমস্যা উত্তরোত্তর বেড়ে যাওয়া— এই হল হাঁপানির মূল উপসর্গ। হাঁপানির টান উঠলে স্বভাবতই কষ্ট বাড়ে। এই সময়ে তাই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কয়েকগুণ বাড়িয়ে রাখা উচিত। বিশেষ করে ফুসফুসের জোর বাড়াতে হবে। তার জন্য কিছু যোগাসন নিয়ম করে অভ্যাস করা ভাল।

ফুসফুসে বাতাস বহনকারী সরু সরু টিউবের মতো অজস্র নালি আছে। অ্যালার্জি ও অন্যান্য কারণে সূক্ষ শ্বাসনালিগুলির মাংসপেশি সঙ্কুচিত হয়ে পড়ে। ঠিকমতো বাতাস চলাচল করতে পারে না। শরীর প্রয়োজনীয় অক্সিজেন পায় না। আর এর ফলে শ্বাসকষ্ট-সহ নানা শারীরিক সমস্যা শুরু হয়। এই সমস্যার সমাধান কেবল ওষুধ বা ইনহেলারে সম্ভব নয়। তার জন্য নিয়মিত কিছু ব্যায়াম করাও জরুরি। যোগাসন প্রশিক্ষকেরা বলেন নিয়ম করে উষ্ট্রাসন করলে ফুসফুসের জোর বাড়বে। শ্বাসকষ্টজনিত সমস্যাও কমবে।

উষ্ট্রাসন কী ভাবে করবেন?
১) প্রথমে ম্যাটের উপর হাঁটু মুড়ে বসুন।
২) এ বার পিছনের দিকে খানিকটা হেলে হাত দু’টি দিয়ে গোড়ালি ধরুন।
৩) এর পর মাথা পিছনের দিকে ঝুলিয়ে দিয়ে ধীরে ধীরে পেটের অংশট সামনের দিকে এগিয়ে দিন।
৪) ডান হাতের বুড়ো আঙুলটি ডান দিকের গোড়ালির ভিতর দিকে রেখে বাকি সব আঙুল বাইরের দিকে রাখুন। বাঁ দিকের ক্ষেত্রেও একই ভাবে রাখুন। পায়ের পাতা মাটিতে থাকবে।
৫) আসনটি করার সময় স্বাভাবিক ভাবে শ্বাসপ্রশ্বাস নিন। ২০-৩০ সেকেন্ড থেকে আবার আগের অবস্থানে ফিরে আসুন।

উপকারিতা
• এই আসন শরীরের ভারসাম্য রক্ষা করে, মেরুদণ্ডকে শক্তপোক্ত করে।
• পিঠ, কোমর, হাত ও পায়ের পেশিকে শক্তিশালী করে তোলে।
• ফুসফুসের কার্যক্ষমতা বাড়ায় এই আসন। নিয়মিত অভ্যাসে শ্বাসজনিত যে কোনও অসুখ থেকে রেহাই মিলবে।
• মনের অস্থিরতা কমায়, মনঃসংযোগে সাহায্য করে।
• শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও এই আসন উপযোগী।

কারা করবেন না?
বাতজনিত সমস্যা থাকলে, হাঁটুতে অস্ত্রোপচার হলে এই আসন করা যাবে না।
হার্নিয়ার অস্ত্রোপচার হলে আসনটি না করাই ভাল।
প্রশিক্ষকের পরামর্শ ছাড়া অন্তঃসত্ত্বারা এই আসন করবেন না।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার

নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার