ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

দিশার বাড়িতে গুলিকাণ্ডে জড়িত দুই ব্যক্তি পুলিশের গুলিতে ঝাঁঝরা

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৫ ০২:৩৫:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৫ ০২:৩৫:০০ অপরাহ্ন
দিশার বাড়িতে গুলিকাণ্ডে জড়িত দুই ব্যক্তি পুলিশের গুলিতে ঝাঁঝরা ছবি- সংগৃহীত
দিন দুই আগে দিশা পটানীকে নিরাপত্তার আশ্বাস দিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অভিনেত্রীর বাড়ির সামনে যারা অতর্কিতে গুলি চালিয়েছে, তাদের শাস্তি দেবে উত্তরপ্রদেশ প্রশাসন। দিন দুই পরে, বুধবার পুলিশের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হত গুলিকাণ্ডে জড়িত দুই ব্যক্তি।

খবর, গাজিয়াবাদে উত্তরপ্রদেশ পুলিশের এসটিএফ-এর (স্পেশ্যাল টাস্ক ফোর্স) সঙ্গে গুলি বিনিময় হয় ওই দুই ব্যক্তির। সেখানেই পুলিশের গুলিতে মৃত্যু হয় রবিন্দ ওরফে কুলু এবং অরুণের। উভয়েই কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ব্রার এবং রোহিত গোদারার শাগরেদ।

আরও জানা গিয়েছে, দুই নিহতের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ দিন উত্তরপ্রদেশ প্রশাসন দুই অপরাধী এবং পুলিশের মুখোমুখি সংঘর্ষের কথা সংবাদমাধ্যমকে জানায়। এ-ও দাবি করে, ঘটনা নিয়ে তদন্ত চলছে।

বলিউডের উপর বহু বছর ধরে কালো ছায়া বিছিয়ে রেখেছে অপরাধজগৎ। বলিউডের বহু খ্যাতনামী নানা সময়ে গ্যাংস্টারদের থেকে হুমকিবার্তা পেয়েছেন। কৃষ্ণসার হরিণ হত্যার পর সলমন খান যেমন লরেন্স বিশনোইয়ের নিশানায়। যার জেরে নানা সময়ে অঘটনের শিকার কপিল শর্মা-সহ সলমন-ঘনিষ্ঠরা।

সেই তালিকায় দিশা পটানীও। গত সপ্তাহে তাঁর বরেলীর বাড়ির সামনে আচমকা হামলা চলে। খবর, কয়েক রাউন্ড গুলি চালায় সন্দেহভাজন দুই বাইক-আরোহী। কেউ হতাহত না হলেও আতঙ্কিত হয়ে পড়েন পটানী পরিবার। আতঙ্ক ছড়ায় বলিউডেও। ঘটনার দায় স্বীকার করে গোল্ডি ব্রার, রোহিত গোদারা। এর পরেই দিন দুই আগে গভীর রাতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা হয় অভিনেত্রীর বাবার। মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, অপরাধীরা পাতালে লুকোলেও তাদের মাটি খুঁড়ে বের করে এনে শাস্তি দেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা