ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ সদর বসতঘরে মজুত ককটেলের বিস্ফোরণ গ্যাস-বিদ্যুৎ সংকটে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং, দিনে-রাতে ১০ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎহীন বহু এলাকা মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধে জামায়াতের তিন নেতা কারাগারে  বাড়িতে ঢুকে যুবদল নেতাকে জামায়াত-শিবিরের গুলি! এসএসসির ফল জানার আগেই বিদায় নিল রেজা যশোর বোর্ডের শূন্য পাস করা ১১টি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী সৌদিতে নিহতদের মরদেহ দেশে ফেরাতে ব্যবস্থা নিচ্ছে সরকার জুলাইয়ে হামলার সংবাদ প্রচার করা টিভি বন্ধে আরাফাতকে নির্দেশ দেন কাদের স্তন্যপান শুধু শিশুর নয়, মায়েরও সুরক্ষা চার্লি চৌহানের নতুন জীবনে শুভেচ্ছা জানালেন প্রাক্তন প্রেমিক অভিনেত্রী নিকিতা রাওয়ালকে নারী অনুরাগীর চুমু মোহনপুরে ২নং ঘাসিগ্রাম ইউনিয়ন কৃষকদলের পরিচিতি সভা নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত সাতক্ষীরায় নারীর ঘরে গিয়ে বিবস্ত্র যুবক ধরা গোদাগাড়ীতে বিশ্ব আদিবাসী দিবস পালিত, সাংবিধানিক স্বীকৃতি ও ভূমি কমিশন গঠনের দাবি সাতক্ষীরায় নারীর ঘরে গিয়ে বিবস্ত্র যুবক ধরা

‘মাথায় বল মেরে’ আম্পায়ারকে মাঠ ছাড়া করলেন পাকিস্তানি ফিল্ডার

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৫ ০২:২৫:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৫ ০২:২৫:৫১ অপরাহ্ন
‘মাথায় বল মেরে’ আম্পায়ারকে মাঠ ছাড়া করলেন পাকিস্তানি ফিল্ডার ছবি- সংগৃহীত
এবারের এশিয়া কাপে সবচেয়ে আলোচিত দলের নাম পাকিস্তান। বিভিন্ন কারণে প্রায় প্রতিটি ম্যাচের আগে-পরে আলোচনায় উঠে এসেছে দলটি। বুধবার (১৭ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচটাও শুরু হয়েছিল নির্ধারিত সময়ের চেয়ে ১ ঘণ্টা পরে।

মূলত ভারতের বিপক্ষে ম্যাচে হাত না মেলানো বিতর্কে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের ভূমিকায় ক্ষুব্ধ ছিল পাকিস্তান। এই আম্পায়ারকে ম্যাচ রেফারির দায়িত্ব থেকে না সরালে আরব আমিরাতের বিপক্ষে ম্যাচটি না খেলার হুমকিও দিয়েছিল দলটি। শেষ পর্যন্ত পাইক্রফট ক্ষমা চাওয়ার পর পাকিস্তান দল মাঠে নামে।

আরব আমিরাতকে ৪১ রানে হারিয়ে সুপার ফোরে জায়গা করে নিয়েছে পাকিস্তান। তবে ম্যাচে ঘটে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। ম্যাচ রেফারি পাইক্রফটকে সরাতে না পারলেও মাঠের আম্পায়ারকে ঠিকই ‘সরিয়ে দিয়েছে’ পাকিস্তান। আরব আমিরাত ম্যাচ চলাকালে অন ফিল্ড আম্পায়ারদের একজন ছিলেন রুচিরা পল্লিয়াগুরুগে। ম্যাচের মাঝে এক ঘটনায় মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। এ সময় তার জায়গায় দায়িত্ব নেন চতুর্থ আম্পায়ার বাংলাদেশের গাজী সোহেল।

আরব আমিরাতের ইনিংসের ষষ্ঠ ওভারে ঘটনাটি ঘটে। পাকিস্তানের উইকেটরক্ষক মোহাম্মদ হারিসের থ্রো ল্লিয়াগুরুগের মাথায় লাগে। ওভারের পঞ্চম বল শেষে উইকেটরক্ষক হারিস বোলার সাইম আইয়ুবের কাছে বলটা ছুঁড়ে মারেন। কিন্তু লক্ষ্য ঠিক ছিল না। হারিসের থ্রো সোজা গিয়ে পল্লিয়াগুরুগের বাঁ কানের পেছনে লাগে।

বলের আঘাত পাওয়ার পর সঙ্গে সঙ্গে জায়গাটা চেপে ধরেন পল্লিয়াগুরুগে। এ ঘটনায় খেলা কিছুক্ষণ থেমেছিল। পাকিস্তান দলের খেলোয়াড়েরা সাহায্য করতে আম্পায়ারের দিকে এগিয়ে যান। ডাকা হয় দলের ফিজিওকেও। প্রাথমিক চিকিৎসার পরও ‘কনকাশন’ সতর্কতায় পল্লিয়াগুরুগে আর এই ম্যাচে আম্পায়ারিং করেননি।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪

মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪