ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী সিমান্তে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি পণ্য জব্দ মসজিদের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিলেন রাসিক প্রশাসক রিটন ​রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ সোশিও-কালচারাল ফোরামের প্রতিনিধিদলের সাক্ষাৎ সার পাচার হচ্ছে মিয়ানমারে, দেশের কৃষকদের হাহাকার ষষ্ঠ থেকে নবম শ্রেণির পরীক্ষা ও ফলপ্রকাশে নতুন নির্দেশনা নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেপ্তার ২৫ রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ সড়ক দুর্ঘটনায় ৬ বছরে নিশ্চিহ্ন প্রায় ৩০০ পরিবার, ঝরেছে অসংখ্য প্রাণ গোদাগাড়ীতে আমনের বাম্পার ফলনের সম্ভাবনা, ধানের দাম নিয়ে হতাশ কৃষক ভর্তি পরীক্ষার অজুহাতে রাকসু নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে প্রশাসন: শিবির সভাপতি রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা নবনিযুক্ত বিভাগীয় কমিশনারকে রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের ফুলেল শুভেচ্ছা ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর টেনিস খেলোয়াড় রাকীন THE ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংয়ে অংশ নিতে তথ্য জমা দিল রুয়েট সঠিক পরিসংখ্যানের ভিত্তিতেই টেকসই উন্নয়ন পরিকল্পনা সম্ভব: বিভাগীয় কমিশনার গোদাগাড়ীতে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার উৎসবমুখর পরিবেশে মোহনপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত নাটোরে র‍্যাবের অভিযানে ৮৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার জয়পুরহাটে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ১ জয়পুরহাটে নারীসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, ফেনসিডিল ও মোবাইল জব্দ

প্রধান উপদেষ্টার পদত্যাগ নয়, নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৫ ০৮:০৭:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৫ ০৮:০৭:০৫ অপরাহ্ন
প্রধান উপদেষ্টার পদত্যাগ নয়, নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ প্রধান উপদেষ্টার পদত্যাগ নয়, নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
প্রধান উপদেষ্টার পদত্যাগ নয়, বিএনপি নির্বাচনের রোডম্যাপ চায় বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শনিবার (২৪ মে) ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে একটি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

বিএনপির এই নেতা বলেন, আমরা প্রধান উপদেষ্টার পদত্যাগ চাইনি, চাইও না। কিন্তু তাকে ভুল বোঝানো হচ্ছে। আমরা কেবল নির্বাচনের সঠিক রোডম্যাপ চাই। দেশের সেনাবাহিনীকে যেন বিতর্কিত না করা হয়, সার্বভৌমত্ব যেন বিঘ্ন না হয়, জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে যেন যেকোনো সিদ্ধান্ত নেওয়া হয় এমনটাও জানান তিনি।

তিনি আরও বলেন, শেখ হাসিনা একজন জঘন্য হত্যাকারী। মাদরাসা ছাত্রদের হত্যা করেছে, আকাশ থেকে গুলি করে নিরীহ নারী-শিশুকে হত্যা করেছে। সমস্ত শহীদ হত্যার বিচার করতে আরও ট্রাইবুনাল গঠন করা হোক। এই দেশের আদালতে খুনি শেখ হাসিনার সরকারের বিচার করা হবেই।

বিএনপি ক্ষমতায় এলে শাপলা চত্বরসহ সব গণহত্যার বিচার নিশ্চিত করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা

রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা