ঢাকা , শনিবার, ১৪ মার্চ ২০২৬ , ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৯ নদীকে খাল আখ্যা দেওয়ার প্রবণতা বন্ধের দাবি, রাজশাহীতে নদী সমাবেশ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী রাজশাহীর সীমান্তে বিপুল পরিমান ভারতীয় এলইডি লাইট জব্দ রাজশাহীতে বিপুল পরিমান ইস্কাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত রাজশাহীতে প্রাইভেট কারে গোপন চেম্বার থেকে ২১৫ বোতল মাদক সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ২ আসন্ন রাসিক নির্বাচনে ২৪ নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী রাব্বিন জামান যুক্তরাষ্ট্র ঘোষণা দিলো মোজতবা খামেনিকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার মার্কিন সেনারা ইরানে ঢুকতে যুদ্ধজাহাজ নিয়ে রওনা হয়েছে ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী অতীত সম্পর্ক নিয়ে মুখ খুললেন অনন্যা, ভাইরাল মালাইকা–সোরাবের ভিডিও অতীত সম্পর্ক নিয়ে মুখ খুললেন অনন্যা, ভাইরাল মালাইকা–সোরাবের ভিডিও তাহিরপুরে বিশেষ অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ নারী-পুরুষ গ্রেপ্তার রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনা ও কালবৈশাখী ঝড়ে দেয়াল ধসে স্কুলছাত্রসহ নিহত ২ নগরীতে মাদক কারবারী গ্রেফতার ২ তানোরে প্রয়াত আজাহার মাস্টারের স্মরণে ইফতার ও দোয়া মাহফিল বেগম খালেদা জিয়া এর আত্মার মাগফিরাত কামনায় বাগবাড়ী'তে দোয়া ও ইফতার মাহফিল তানোরে পুলিশের বিশেষ অভিযানে আটক ৭ টেন্ডার বক্সে জোর করে সিডিউল জমা, শ্রমিকদল নেতার কারাদণ্ড

ভারতে ‘মস্তিষ্কখেকো’ অ্যামিবার সংক্রমণে ১৯ জনের মৃত্যু

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৫ ০২:০৪:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৫ ০২:০৪:৫৪ অপরাহ্ন
ভারতে ‘মস্তিষ্কখেকো’ অ্যামিবার সংক্রমণে ১৯ জনের মৃত্যু প্রতীকী ছবি
ভারতের দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্যে প্রাইমারি অ্যামিবিক মেনিনগোএনসেফালাইটিস (পিএএম) রোগে ৬১টি সংক্রমণের ঘটনায় অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী ভিনা জর্জের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতের একাধিক গণমাধ্যম।

‘মস্তিষ্ক-খেকো অ্যামিবা’র কারণে এই রোগ হয়। এই বছর কেরালায় ৬১টি সংক্রমণের ঘটনা কেরালার স্বাস্থ্য মন্ত্রণালয়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। রাজ্যজুড়ে জারি করা আছে স্বাস্থ্য সর্তকতা।

‘মস্তিষ্ক-খেকো অ্যামিবা’ নেগলেরিয়া ফাওলেরি নামক জীবাণু দ্বারা ছড়ায়। এর সংক্রমণে মস্তিষ্কের টিস্যু পুরোপুরি ধ্বংস হয়ে যায়। ফলে মস্তিষ্কে মারাত্মক ফুলে যায়। এই জীবাণুর আক্রমণে আক্রান্তদের বেশিরভাগই মারা যায়। শিশু থেকে বৃদ্ধ, সব বয়সী মানুষের মাঝে ছড়াতে পারে এই অনুজীব।

চিকিৎসকরা বলছেন, এটি একটি বিরল রোগ হলেও সাধারণত সুস্থ শিশু ও তরুণদেরই এতে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। উষ্ণ, বদ্ধ ও মিঠা জলেই এই ‘মস্তিষ্কখেকো’ অ্যামিবা বাহক হিসেবে কাজ করে।

২০১৬ সালে প্রথমবার পিএএম ধরা পড়ে ভারতে। কেরালা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত এক দশকে রাজ্যের বিভিন্ন স্থানে এ রোগের অল্প কিছু কেস শনাক্ত হয়েছে।

দেশটির জনগণকে উষ্ণ, বদ্ধ ও অপরিশোধিত মিঠা জলের উৎস, যেমন পুকুর ও হ্রদে সাঁতার বা গোসল করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী

রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী