ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ

রাত নামলেই ভয়ংকর হয়ে ওঠে হাতিরঝিল ও ৩০০ ফিট

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৫ ০১:২৩:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৫ ০১:২৩:০৩ অপরাহ্ন
রাত নামলেই ভয়ংকর হয়ে ওঠে হাতিরঝিল ও ৩০০ ফিট ছবি- সংগৃহীত
রাজধানীর বিনোদনের অন্যতম কেন্দ্র হাতিরঝিল ও পূর্বাচলের ৩০০ ফিট সড়ক। দিনে ভিড়, আলো, নিরাপত্তা—সবই ঠিকঠাক। কিন্তু রাত নেমে আসতেই বদলে যায় দৃশ্যপট। অন্ধকার আর ফাঁকা রাস্তায় সুযোগ নেয় ছিনতাইকারীরা। আইনশৃঙ্খলা বাহিনীর টহল থাকলেও তা উপেক্ষা করেই চলে নানা অপরাধ।

ব্যস্ত রাজধানীতে কিছুটা স্বস্তির ছোঁয়া নিতে অনেকেই ছুটে যান হাতিরঝিলে। কিছুদিন ধরে সেই স্বস্তিতে গুড়ে বালি। সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত হাতিরঝিলের কয়েকটি স্পটে ঘটছে ছিনতাইয়ের ঘটনা। বিশেষ করে ফ্লাইওভারের নিচের পথ, পানির ধারের নির্জন রাস্তা আর যেখানে স্ট্রিট লাইট নেই—সেসব জায়গায় অপরাধীরা বেশি সক্রিয়।
 
কাজ শেষ করে সন্ধ্যায় অফিসে ফিরছিলেন অনলাইন ডেলিভারির কাজ করা সায়েম। হাতিরঝিলের রামপুরা সেতুর কাছে তাকে ঘিরে ধরে চারজন-পাঁচজন।
 
সায়েম বলেন, ‘আমি যখন হাতিরঝিল দিয়ে যাচ্ছি পাঁচজন আমার পথ আটকায়। তাদের একজন বলেন, তোমাকে বড়ভাই ডাকে। এরপরই আমার সব নিয়ে যায় তারা।’
 
একই অবস্থা পূর্বাচলের ৩০০ ফিট সড়কেও। এখানেও নিয়মিতই ঘটছে ছিনতাই, ডাকাতি আর হত্যার মতো ঘটনা। পুলিশের টহল থাকলেও সুযোগ বুঝে কাজ শেষ করে সটকে পড়ছে অপরাধীরা। সম্প্রতি এক মোটরসাইকেল রাইডারও তাদের শিকারে পরিণত হন।
 
পুলিশের তথ্য বলছে, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত নয় মাসে হাতিরঝিলে ছিনতাইয়ের ঘটনায় অভিযোগ পড়েছে মাত্র সাতটি। আর ৩০০ ফিটে ছিনতাইয়ের ঘটনায় খিলক্ষেত থানায় অভিযোগ পড়েছে চারটি। তবে সাধারণ মানুষের ধারণা, আরও অনেক ঘটনার আনুষ্ঠানিক অভিযোগ করেন না অনেকেই।
 
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘রাজধানীতে ছিনতাই এবং যেকোনো ধরনের অপরাধ প্রতিরোধের জন্য আমাদের নিয়মিত টহল চলমান। ফলে ছিনতাইয়ের ঘটনা আগে থেকে কমেছে।’

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক