ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

বাগমারায় চাঁদা না পেয়ে মারধর, তাঁতী দলের নেতা গ্রেপ্তার

  • আপলোড সময় : ১৭-০৯-২০২৫ ০৩:১৮:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৯-২০২৫ ০৩:১৮:০৪ অপরাহ্ন
বাগমারায় চাঁদা না পেয়ে মারধর, তাঁতী দলের নেতা গ্রেপ্তার তাঁতী দল নেতা নবাব হোসেন। ছবি: সংগৃহীত
রাজশাহীর বাগমারার এক ব্যক্তির কাছ থেকে চাঁদা আদায় ও মারধরের অভিযোগে জাতীয়তাবাদী তাঁতী দলের নেতা নবাব হোসেন ওরফে বাচ্চুকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে নওগাঁর মান্দা উপজেলার কালীনগর এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (১৭ সেপ্টেম্বর) তাকে আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার নবাব হোসেন বাগমারার গোবিন্দপাড়া ইউনিয়নের চাঁইসাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মুনসুর রহমানের ছেলে এবং গোবিন্দপাড়া ইউনিয়ন তাঁতী দলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, চাঁদা না দেওয়ায় মঙ্গলবার দুপুরে চাঁইসাড়া গ্রামের নারায়ণ ভবানী (৫৫) নামে এক ব্যক্তিকে মরধর করেন বাচ্চু। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার প্রতিবাদে গ্রামের শতাধিক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ২০ কিলোমিটার দূরে বাগমারা থানায় গিয়ে অবস্থান নেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, নবাবের গ্রেপ্তার ও নিজেদের নিরাপত্তার দাবি জানান। পুলিশের পক্ষ থেকে মামলা গ্রহণ ও গ্রেপ্তারের আশ্বাস দিলে তারা সরে যান। রাতে নারায়ণ ভবানী বাদী হয়ে মামলা করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় মান্দা থেকে বাচ্চুকে গ্রেপ্তার করা হয়।

বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, পুলিশ রাতেই মামলা গ্রহণ করে তাৎক্ষণিক অভিযান চালিয়ে নওগাঁ থেকে আসামিকে গ্রেপ্তার করেছে। এই ঘটনার আর কারা জড়িত তাদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।  গ্রেপ্তার আসামিকে বুধবার আদালতে পাঠানো হবে।

স্থানীয়দের অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তাঁতী দলের নেতা নবাব হোসেন চাঁইসাড়া হিন্দুপাড়ায় চাঁদাবাজি করে আসছেন। টাকা ছাড়াও তাকে ধান ও চাল চাঁদা দিতে হয়। অনেককে আওয়ামী লীগের সমর্থক হিসেবে চিহ্নিত করে তাদের কাছ থেকে টাকা দাবি করা হয়। নবাব হোসেন সব সময় ধারালো অস্ত্র নিয়ে চলাফেরার কারণে কেউ প্রতিবাদ করতেও ভয় পান। এর আগেও গত বছরের ১৪ অক্টোবর নবাব হোসেনকে মব তৈরির সময় রামদাসহ আটক করে স্থানীয়রা, পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছিল। কিন্তু কিছুদিন পরই তিনি ছাড়া পান।

এদিকে উপজেলা তাঁতী দল শুরুতে নবাবকে নেতা হিসেবে অস্বীকার করলেও পরে কেন্দ্রীয় কমিটি তাকে বহিষ্কার করেছে। তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম ও সদস্যসচিব হাজী মজিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবাবকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং দেখামাত্র তাকে পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি তদন্ত কমিটি গঠন করে স্থায়ী বহিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

তাঁতী দলের বাগমারা উপজেলার আহ্বায়ক মামুনুর রশিদ (মামুন) বলেন, নবাবকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাকে দেখা মাত্র পুলিশের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি