ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খেলা চালিয়ে যাও অবসর নেওয়া নেমারকে বিশেষ অনুরোধ বাবার শপিংয়ের লোভ দেখিয়ে কিশোরীকে নিয়ে আবাসিক হোটেলে যুবক, অতঃপর.. পচা গরুর মাংস বিক্রির দায়ে কসাইকে জরিমানা ঈশ্বরদীতে ট্রেনের ছাদে মিলল কিশোরের মরদেহ ঠাকুরগাঁওয়ে ম্যানেজারের চেয়ারে বসে নিজেকে ‘সিইও’ দাবি, ব্যাংকে চাঞ্চল্য অসুস্থতার সুযোগে টিপসই নিয়ে জমি আত্মসাতের অভিযোগ, শেষ সম্বল ফেরত চান বৃদ্ধা মা ভিডিও ভাইরাল হওয়ার পর কেয়া পায়েলের রহস্যময় পোস্ট চাঁপাইনবাবগঞ্জে তহসিলদারের ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল চীনে টর্নেডো ও রেকর্ড বন্যায় ৮ জনের মৃ’ত্যু আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী ভারতের মহারাষ্ট্রে বর্ষার তাণ্ডবে মৃত ১৬ টানা বৃষ্টিতে ভূমিধস, ১০ রোহিঙ্গার মৃত্যু ইনসুলিনের কার্যক্ষমতা কমিয়ে রক্তে শর্করা বাড়িয়ে দিতে পারে রোজের ৫ অভ্যাস আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ মান্দায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা বোয়ালিয়া ও কর্ণহারে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারী গ্রেফতার ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২ ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২ জয়পুরহাটে ট্রাক-ইজিবাইকের সংঘর্ষে ২ জনের মৃত্যু

চট্টগ্রামে সিলিন্ডারের গুদামে বিস্ফোরণে ১০ জন দগ্ধ

  • আপলোড সময় : ১৭-০৯-২০২৫ ০২:৫৭:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৯-২০২৫ ০২:৫৭:০৮ অপরাহ্ন
চট্টগ্রামে সিলিন্ডারের গুদামে বিস্ফোরণে ১০ জন দগ্ধ ছবি- সংগৃহীত
চট্টগ্রামের চন্দনাইশে সিলিন্ডারের গুদামে বিস্ফোরণে ১০ জন দগ্ধ হয়েছেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোরে চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের চরপাড়ায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। 

দগ্ধ ব্যক্তিরা হলে- মাহবুবুর রহমান, মো. সৌরভ রহমান, মোহাম্মদ লিটন, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ আকিব, মো. হারুন, মোহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ কফিল, মোহাম্মদ রিয়াজ ও মোহাম্মদ ছালেহ। এর মধ্যে মাহবুবুর রহমান গুদামের মালিক। দগ্ধ সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন জানান, আহত ব্যক্তিদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর। 

পুলিশ আরও জানায়, আহত শ্রমিকদের দেওয়া তথ্য অনুযায়ী এক শ্রমিকের জ্বলন্ত সিগারেট থেকে আগুনের সূত্রপাত। এ সময় গুদামে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে।

চন্দনাইশ ফায়ার স্টেশনের অপারেশন অফিসার সাবের আহমদ জানান, ভোর ৬টা ৫০ মিনিটের দিকে গুদামটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। সকাল নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পরে বলা যাবে। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক

সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক