ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ষষ্ঠ শ্রেণির ছাত্রী তাহমিনাকে অপহরণ, গ্রেপ্তারি পরোয়ানা সত্ত্বেও প্রকাশ্যে অভিযুক্তরা দুর্গাপূজার শুভেচ্ছাবার্তা ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান রাবি শিক্ষার্থীর প্রাইভেট কারের চাপায় রিকশাচালক নিহত, শিশু সহ আহত ২ প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা প্রধানমন্ত্রীর আসন্ন রাজশাহী সফর ঘিরে প্রস্তুতিমূলক সভা জেলা প্রশাসনের প্রথম দিনেই রজনীকান্তের জেলার ২-এর বাজিমাত ঈশ্বরদীতে ১১ বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, ষাটোর্ধ্ব বৃদ্ধ গ্রেপ্তার মেয়ের লাঠির আঘাতে আহত পিতা, বিষাক্ত পদার্থ সেবনে মৃত্যু সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক বাগানে গাছের পাতা সংগ্রহ করতে গিয়ে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধা ভিক্ষুককে ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি ইমরান খানের পাশে থাকার বার্তা প্রেমিকা লেখার নেশার ঘোরে বাথটবে পড়ে গেলেন অর্জুন-গঙ্গা ইসরায়েলের নতুন নিরাপত্তা বিধি মানবে এয়ার ফ্রান্স ও স্মার্টউইংস হোয়াইট হাউসে প্রথম ব্রিফিংয়েই ট্রাম্পকে স্বামী বলে সম্বোধন, কেটি জাকারিয়ার সৌদি আরবের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি লড়াইয়ের প্রস্তুতি হুথিদের মহারাজপুরের আমবাগান থেকে ৯২টি ককটেল ও বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার বাংলাদেশি দুই পুলিশকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় যা বলছে বিজিবি

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য মাউশির বিশেষ নির্দেশনা

  • আপলোড সময় : ১৭-০৯-২০২৫ ০২:৫২:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৯-২০২৫ ০২:৫২:০২ অপরাহ্ন
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য মাউশির বিশেষ নির্দেশনা ছবি- সংগৃহীত
টাইফয়েড জ্বর প্রতিরোধে আগামী ১২ অক্টোবর থেকে দেশে শুরু হতে যাচ্ছে মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫। এই ক্যাম্পেইন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। 

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ২০২৫ সালের এই বৃহৎ টিকাদান কার্যক্রমের আওতায় প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে থাকা ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুরা তাদের নিকটবর্তী ইপিআই টিকাদান কেন্দ্রে টিকা গ্রহণ করতে পারবে।

যেসব নির্দেশনা দেওয়া হয়েছে—

১. উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা অফিসাররা প্রধান শিক্ষকদেরকে এ টিকাদান কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন করার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের নিয়োজিত কর্মকর্তা বা কর্মচারীদেরকে সহযোগিতা করার নির্দেশনা দেবেন। অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের মধ্যে ব্যাপকভাবে প্রচার করার জন্য জেলা শিক্ষা অফিস ও মাধ্যমিক শিক্ষা অফিসের ফেসবুক পেজে পত্রটি এবং পত্রের সঙ্গে সংযুক্ত আনুষঙ্গিক কাগজপত্র আপলোড করবেন।

২. সহকারী উপজেলা বা সহকারী থানা মাধ্যমিক শিক্ষা অফিসাররা নিজ-নিজ ক্লাস্টারের বিদ্যালয়গুলো কার্যক্রমটি সুষ্ঠুভাবে প্রতিপালনের বিষয়টি নিবিড়ভাবে তত্ত্বাবধান করবেন।

৩. জেলা, উপজেলা, থানার সব কর্মকর্তাকে দৈবচয়নের ভিত্তিতে বিদ্যালয়গুলোর কার্যক্রম নিবিড়ভাবে পরিবীক্ষণ করতে হবে।

৪. শিক্ষকরা যেন স্বতঃস্ফূর্তভাবে কার্যক্রমে অংশ নিতে পারেন সেদিকে প্রধান শিক্ষকদের লক্ষ্য রাখতে হবে। বিদ্যালয়ের সব সহকারী শিক্ষকদের এ কর্মসূচিতে সম্পৃক্ত করতে হবে।

৫. টাইফয়েড টিকাদান কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য শিক্ষকরা ছাত্র-ছাত্রীদের রেজিস্ট্রেশন, টিকা গ্রহণ নিশ্চিতকরণ, টিকাদান কেন্দ্রে স্বেচ্ছাসেবী হিসেবে রোভার স্কাউট বা শিক্ষার্থীদের নিয়োজিত করা এবং অভিভাবকদের উদ্বুদ্ধকরণের বিষয়টি নিশ্চিত করবেন।

৬. রেজিস্ট্রেশন ফরমের তথ্য সঠিক কিনা দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা তদারকি করবেন।

৭. কার্যক্রম বাস্তবায়নে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের পক্ষ থেকে সহকারী পরিচালক (বিশেষ শিক্ষা) মো. খালেদ সাইফুল্লাহ সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।

সরকারের জাতীয় টিকাদান কর্মসূচির আওতায় এই ক্যাম্পেইনে প্রায় ৫ কোটি শিশুকে একটি করে নিরাপদ টাইফয়েড টিকা বিনামূল্যে প্রদান করা হবে। এই কার্যক্রম থানা-উপজেলা ও জেলার সব কর্মকর্তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক