ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ

  • আপলোড সময় : ১৭-০৯-২০২৫ ০২:৪৮:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৯-২০২৫ ০২:৪৮:৩৩ অপরাহ্ন
আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ ছবি- সংগৃহীত
দুরন্ত মুস্তাফিজুরের ভেলকিতে আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরের স্বপ্ন জিইয়ে রাখল বাংলাদেশ। সেই সঙ্গে লিটন দাস ব্রিগেড গ্রুপ পর্ব শেষ করল চার পয়েন্ট নিয়ে। এখন তাদের তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের দিকে। সেই ম্যাচে রশিদ খানের বাহিনী হেরে গেলে বাংলাদেশ উঠে যাবে সুপার ফোরে। আর আফগানিস্তান যদি হেরে যায়, তখন দেখা হবে রান রেট।

মঙ্গলবারের ম্যাচে বাংলাদেশ জিতেছে আট রানে। প্রথমে ব্যাট করে টাইগাররা ২০ ওভারে পাঁচ উইকেটে ১৫৪ রান করে। জবাবে আফগানিস্তান ২০ ওভারে ১৪৬ রানে অলআউট হয়ে যায়। নূর আহমেদ শেষ ওভারে দু’টি ছক্কা মেরে আফগানিস্তানের আশা জাগিয়ে তুললেও জয় আসেনি। হেরে গেলেও আফগানিস্তান অবশ্য সুপার ফোরে ওঠার লড়াইয়ে রয়েছে।

বাংলাদেশের বিরুদ্ধে লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তানের শুরুটা খারাপ ছিল। আফগানিস্তান প্রথম বলেই সেদিকুল্লাহ আতালকে হারান, যিনি কোনও রান না করেই আউট হন। এরপর পাওয়ার-প্লেতে আফগানিস্তান তাদের দ্বিতীয় ধাক্কা খায় ইব্রাহিম জাদরান (৫) আউট হলে। গুলবাদিন নায়েবও বেশিক্ষণ টিকতে পারেননি, তিনি ১৬ রান করেন। রাহমুল্লাহ গুরবাজ ৩৫ রানে আউট হয়ে যান। আজমতুল্লাহ ওমরজাই কিছু ভাল শট খেলে স্কোর ১০০-এর উপরে নিয়ে যান, কিন্তু তিনিও ৩০ রানে আউট হন।

উল্লেখযোগ্য বিষয় হল, আফগানিস্তান কখনও টি-টোয়েন্টিতে কোনও পূর্ণকালীন দেশের বিপক্ষে ১৫০ রানের বেশি লক্ষ্য অর্জন করতে পারেনি। এবারও সেটাই হল। আফগানিস্তানের পক্ষে রশিদ ২০, নূর ১৪ এবং করিম জানাত ছয় রান করেন। বাংলাদেশের পক্ষে মুস্তাফিজুর তিনটি উইকেট নেন। পাশাপাশি দু’টি করে উইকেট নিয়েছেন নাসুম আহমেদ, তাসকিন আহমেদ এবং রিশাদ হোসেন।

বাংলাদেশের অধিনায়ক লিটন দাস টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। ওপেনিং জুটিতে সাইফ হাসান এবং তানজিদ হাসান তামিম বাংলাদেশের শুরুটা ভালই করে দেন। তবে, পাওয়ার-প্লে শেষ হতেই পরপর দুই উইকেটের পতন হয় বাংলাদেশের। সাইফ হাসান এবং তানজিদের ওপেনিং জুটিতে ওঠে ৬৩ রান। হাসান ২৮ বলে ৩০ রান করে রশিদের শিকার হন। তাঁর ইনিংসে ছিল দু’টি চার এবং একটি ছক্কা। এরপর নূর আহমেদ অধিনায়ক লিটন দাসকে আউট করেন। বাংলাদেশের অধিনায়কের ব্যাট থেকে আসে মাত্র ৯ রান।

বাংলাদেশের হয়ে ওপেনার তানজিদ হাসান ৩১ বলে ৫২ রান করেন, যার মধ্যে ছিল চারটি চার এবং তিনটি ছক্কা। আফগানিস্তানের হয়ে রশিদ খান এবং নূর আহমেদ দুটি করে উইকেট নেন, আর আজমতুল্লাহ ওমরজাই একটি উইকেট নেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার