ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় ৯ বছরের মেয়েকে ধর্ষণচেষ্টা সৎবাবার মসজিদের ভেতরেই শিশুকে ধর্ষণচেষ্টা, বেধড়ক পিটুনি মালবাহী ট্রলি চালিয়ে বিয়েবাড়িতে যাচ্ছিল ১৩ বছরের চালক, অতঃপর... পরকীয়ার জেরে গৃহবধূর চুল কেটে দিলেন স্বামী স্ত্রীর প্রেমিকের মারধরে প্রাণ গেল চাঁন মিয়ার গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ

‘আমার লাশটা মায়ের কাছে পাঠিয়ে দিয়েন’ –চিরকুট লিখে রাজধানীতে যুবকের আত্মহত্যা

  • আপলোড সময় : ১৭-০৯-২০২৫ ০২:৪০:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৯-২০২৫ ০২:৪০:৩৪ অপরাহ্ন
‘আমার লাশটা মায়ের কাছে পাঠিয়ে দিয়েন’ –চিরকুট লিখে রাজধানীতে যুবকের আত্মহত্যা ছবি- সংগৃহীত
রাজধানীর যাত্রাবাড়ী থানার ধোলাইপাড়ে একটি আয়েশা মনি আবাসিক হোটেল থেকে জহিরুল ইসলাম রাকিব (২০) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে পুলিশ। এসময় মরদেহের পাশ থেকে মাকে উদ্দেশ্য করে দুটি চিরকুট উদ্ধার করে পুলিশ।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ।

নিহত রাকিবের বাড়ি শরীয়তপুরের জাজিরা থানার কাজী কান্দি এলাকায়। তার বাবার নাম মো. সাইদুর রহমান।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফরহাদ আলী বলেন, খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যার দিকে আমরা যাত্রাবাড়ীর ধোলাইপাড় রোডের আশা মনি আবাসিক হোটেলে যাই। সেখানে ২০৬ নম্বর রুমের মেঝে থেকে রাকিবের মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

তিনি আরও বলেন, গত ১৪ সেপ্টেম্বর দুপুরের দিকে ওই হোটেলের ২০৬ নম্বর রুমে ওঠেন রাকিব। ওই রুমেই আত্মহত্যা করেন তিনি। কী  আত্মহত্যা করেছেন সেটি জানার চেষ্টা চলছে।

এসআই ফরহাদ বলেন, আমরা তার হাতে লেখা দুটি চিরকুট পেয়েছি। সেখানে তার মাকে উদ্দেশ্য করে একটিতে লেখা ছিল, ‘এই কাগজটা আমার মায়ের কাছে দিবেন। মা তুমি আমাকে মাফ কইরা দিও। তোমাকে অনেক কষ্ট দিছি আমারে মাফ কইরা দিও। পারলে আমাকে দোয়া কইরো না পারলে বদ দোয়া কইরো না।’

আরেকটি চিরকুটে লেখা ছিল, ‘আমার লাশটা বাড়িতে পাঠাইয়া দিয়েন আমার মায়ের কাছে। এইটা আমার চাচাতো ভাইয়ের নাম্বার। ওর নাম দ্বীন ইসলাম ইতি রাকিব।’

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা