ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭০০ ছড়াল নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষপূর্তির অনুষ্ঠান হবে এক ঐতিহাসিক মিলনমেলা: ভূমিমন্ত্রী বয়স কমাতে ব্যবহার করতে পারেন ৫টি আই সিরাম প্যাচ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ ‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি’, ভক্তের কথায় লজ্জা পেলেন শাহরুখ ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয় ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯! রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি আশুরার গুরুত্ব ও তাৎপর্য! উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

সব নবীকেই যে আদেশ দিয়েছেন আল্লাহ তায়ালা

  • আপলোড সময় : ১৭-০৯-২০২৫ ০২:২৯:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৯-২০২৫ ০২:২৯:০৪ অপরাহ্ন
সব নবীকেই যে আদেশ দিয়েছেন আল্লাহ তায়ালা ছবি- সংগৃহীত
দুনিয়াতে আল্লাহর বার্তাবাহক ছিলেন নবীরা। নবীদের আগমন শুরু হয়েছিল আদি মানব বা আদি পিতা হজরত আদম (আ.)-এর মাধ্যমে। এবং নবীদের আগমনের যাত্রা শেষ হয়েছিল আমাদের প্রিয়নবী হজরত মুহাম্মদ (সা.)-এর মাধ্যমে। 

হজরত আদম (আ.) ও হজরত মুহাম্মদ (সা.)-এর মাঝখানে পৃথিবীতে অসংখ্য নবী আগমন করেছেন। তাদের যুগ ও সময়কাল আলাদা ছিল। ভিন্ন ভিন্ন সময়ে পৃথিবীতে আগমনের কারণে তাদের  ধর্মের নামও ছিল। তবে তাদের ধর্মের নাম ভিন্ন ভিন্ন হলেও তারা সবাই মানুষকে একই আহ্বান করেছেন এবং তাদের সবাইকে আল্লাহ তায়ালা একই নির্দেশ ও ওহী দিয়েছিলেন। 

সব নবীর ওপর আল্লাহ তায়ালা যে একই আদেশ দিয়েছিলেন তাহলো— আল্লাহর একত্ববাদের ওপর বিশ্বাস এবং তাকে এক রব হিসেবে মেনে নেওয়া।

পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে—

وَ مَاۤ اَرۡسَلۡنَا مِنۡ قَبۡلِكَ مِنۡ رَّسُوۡلٍ اِلَّا نُوۡحِیۡۤ اِلَیۡهِ اَنَّهٗ لَاۤ اِلٰهَ اِلَّاۤ اَنَا فَاعۡبُدُوۡنِ 

আর তোমার পূর্বে এমন কোনো রাসুল আমি পাঠাইনি যার প্রতি আমি এই ওহী নাজিল করিনি যে, ‘আমি ছাড়া কোন (সত্য) ইলাহ নেই (লা ইলাহা ইল্লাল্লাহ); সুতরাং তোমরা আমার ইবাদাত কর। (সুরা আম্বিয়া, আয়াত : ২৫)

অন্য এক আয়াতে নূহ, ইবরাহীম, মূসা ও ঈসা আলাইহিহুম সালামের নবুয়ওতের সঙ্গে অন্য নবীদের তাওহীদের বাণী যে একই, সে কথা উল্লেখ করে বর্ণিত হয়েছে,

 شَرَعَ لَکُمۡ مِّنَ الدِّیۡنِ مَا وَصّٰی بِهٖ نُوۡحًا وَّ الَّذِیۡۤ اَوۡحَیۡنَاۤ اِلَیۡکَ وَ مَا وَصَّیۡنَا بِهٖۤ اِبۡرٰهِیۡمَ وَ مُوۡسٰی وَ عِیۡسٰۤی اَنۡ اَقِیۡمُوا الدِّیۡنَ وَ لَا تَتَفَرَّقُوۡا فِیۡهِ ؕ کَبُرَ عَلَی الۡمُشۡرِکِیۡنَ مَا تَدۡعُوۡهُمۡ اِلَیۡهِ ؕ اَللّٰهُ یَجۡتَبِیۡۤ اِلَیۡهِ مَنۡ یَّشَآءُ وَ یَهۡدِیۡۤ اِلَیۡهِ مَنۡ یُّنِیۡبُ 

তিনি তোমাদের জন্য দ্বীনের সেই বিধি-ব্যবস্থাই দিয়েছেন যার হুকুম তিনি দিয়েছিলেন নূহকে। আর সেই (বিধি ব্যবস্থাই) তোমাকে ওহীর মাধ্যমে দিলাম যার হুকুম দিয়েছিলাম ইবরাহীম, মূসা ও ঈসাকে, তা এই যে—

তোমরা দ্বীন প্রতিষ্ঠিত কর, আর তাতে বিভক্তি সৃষ্টি করো না, ব্যাপারটি মুশরিকদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে যার দিকে তুমি তাদেরকে আহ্বান জানাচ্ছো। আল্লাহ যাকে ইচ্ছে করেন তার পথে বেছে নেন, আর তিনি তার পথে পরিচালিত করেন তাকে, যে তার অভিমুখী হয়। (সুরা শুরা, আয়াত : ১৩)

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩