ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১ জামায়াত সেই এমপিকে বহিষ্কার করল সহজে করা যায় এমন ৬ নেক আমল একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন চাঁদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণে বৃদ্ধের যাবজ্জীবন রাণীনগর থানাপুলিশের অভিযানে ৩জন গ্রেফতার, চুরির ৫গরু উদ্ধার খুদেকে আইসক্রিম ভেবে ফ্রোজেন ডেসার্ট কিনে দিচ্ছেন না তো, ক্ষতি হতে পারে! গুরুদাসপুরে ডাক্তারের বিরুদ্ধে অপপ্রচারে সংবাদ সম্মেলন নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬ এমপি নজরুলকে বহিষ্কার করল জামায়াত

জামালপুরে দুই কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

  • আপলোড সময় : ১৭-০৯-২০২৫ ০২:১৭:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৯-২০২৫ ০২:১৭:০৫ অপরাহ্ন
জামালপুরে দুই কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন ছবি- সংগৃহীত
জামালপুরে পৃথক দুইটি ঘটনায় দুই কিশোরীকে অপহরণ ও ধর্ষণের দায়ে আবু সাইদ রবিন নামে এক যুবককে ১৪ বছর সশ্রম ও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দুই মামলায় তাঁকে মোট দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

আজ বুধবার বেলা ১২টার দিকে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন।

সাজাপ্রাপ্ত আসামি আবু সাইদ রবিন জামালপুর সদর উপজেলার তুলশীরচর এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ২০২১ সালের ৬ ফেব্রুয়ারি দুপুরে প্রতিবেশী ১৪ বছরের এক কিশোরীকে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করে রবিন। সেই মামলায় ৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে রবিনকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন আদালত।

ফজলুল হক আরও জানান,  ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ২০২৩ সালের ৯ এপ্রিল দুপুরে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণের পর ধর্ষণ করেন আসামি রবিন। সেই মামলায় ৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে রবিনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন আদালত। এদিকে এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত