ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ রাজশাহীর স্বেচ্ছাসেবক নেতা শান্ত'র বিরুদ্ধে রাজশাহী বিভাগের ৬ জেলায় অচল ৬০ আইসিইউ শয্যা, রামেকে জনবল সংকটে বাড়ছে মৃত্যু ঝুঁকি রাণীশংকৈলে বিশ্ব জাকের মঞ্জিলের হিন্দু ভক্তদের মিলন মেলা রাণীনগরে ভ্রাম্যমান আদালতে মাদক সেবির কারাদন্ড রাণীনগর থানা পুলিশের অভিযানে গ্রেফতার - ৪ বগুড়া-৬ উপনির্বাচন: ধানের শীষে ভোট চাইলেন হেলালুজ্জামান তালুকদার লালু জেলা পরিষদের পক্ষ থেকে জেলা প্রশাসক রাজশাহীকে শুভেচ্ছা সাংবাদিক লাঞ্চিতের ঘটনায় আরইউজের নিন্দা-প্রতিবাদ চারঘাটে ককটেল, দেশীয় অস্ত্র জব্দ ও মাদকসহ গ্রেফতার-২ ৫০ তম বিসিএস পরীক্ষা উপলক্ষে আরএমপির গণবিজ্ঞপ্তি বাঘায় সিএনজি চাপায় নিহত-৪, পলাতক আসামি আলমগীর গ্রেফতার কুমিল্লায় ৩ বাসে আগুন ২য় ক্রু উদ্ধারে যুক্তরাষ্ট্রকে হারাতে হয়েছে দুটি পরিবহন বিমান রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ শাকিবের স্পর্শ কোনো অনৈতিক স্পর্শ ছিল না: জ্যোতির্ময়ী দোকানপাট, শপিংমল খোলা থাকবে ৭টা পর্যন্ত মেয়েকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা এরপর গর্ভপাত, বাবা গ্রেপ্তার কিশোরী বয়সে গর্ভধারণে যেসব ঝুঁকি রয়েছে রূপচর্চার প্রতিটি ধাপ মেনেও অনুজ্জ্বল ত্বক, জেনে নিন সমাধান নগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৭

প্রাক্তন স্বামী প্রেমিকা পেলেন, পিছিয়ে থাকতে নারাজ ঈশা!

  • আপলোড সময় : ১৭-০৯-২০২৫ ০১:৫৩:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৯-২০২৫ ০১:৫৩:৫১ অপরাহ্ন
প্রাক্তন স্বামী প্রেমিকা পেলেন, পিছিয়ে থাকতে নারাজ ঈশা! ছবি- সংগৃহীত
গত বছর ভরত তখতানীর সঙ্গে ১২ বছরের দাম্পত্যে ইতি টানেন ঈশা দেওল। এক যুগের যৌথযাপনে দু’জনে ভাল নেই, তেমন কোনও ইঙ্গিত তার আগে প্রকাশ্যে আসেনি। তবে অতীত ভুলে ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ঈশার প্রাক্তন স্বামী, এমনটাই গুঞ্জন। এ বার কি প্রাক্তন স্বামীর দেখানো পথেই হাঁটবেন ঈশা?

অভিনেত্রীর স্বামী নাকি ২০১৮ সাল থেকে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। যার ফল, বিচ্ছেদ। ঈশার সঙ্গে সম্পর্কে থাকাকালীনই ভরত প্রেমিকার সঙ্গে থাকতে শুরু করে দেন বলে খবর। সম্প্রতি ভরত সেই সম্পর্কে সিলমোহর দিলেন। ভরতের প্রেমিকা, মেঘনা লখানী বেঙ্গালুরুর বাসিন্দা। ইউরোপে ঘুরতে গিয়ে প্রেমিকার সঙ্গে ছবি পোস্ট করে ভরত লেখেন, ‘‘আমার পরিবারে তোমাকে স্বাগত, ইট্‌স অফিসিয়াল।’’

অনেকেই ভেবেছিলেন মনের দরজায় হয়তো খিল দেবেন ঈশা। যদিও তিনি হয়তো সে পথে হাঁটবেন না। প্রেমে পড়ার মতো ভাল কোনও অনুভূতি যে হয় না, সে কথাই সাফ জানিয়ে দিলেন অভিনেত্রী। বিবাহবিচ্ছেদের পর পরই ঈশা এক সাক্ষাৎকারে বলেন, ‘‘আমি সব সময় ভালবাসায় আস্থা রেখেছি। ভালবাসার মতো ভাল অনুভূতি এই পৃথিবীতে আর নেই। তাই মানুষের প্রেমে পড়া উচিত।’’ যদিও ঈশা একটা বিষয় পরিষ্কার করেন, এই মুহূর্তে তিনি কারও প্রেমে পড়েননি, মনের মানুষ কেউ নেই এখন। বরং দুই মেয়েকে মানুষ করতেই ব্যস্ত তিনি। যদিও সন্তানের অভিভাবকত্বের বিষয়ে প্রাক্তন স্বামী ভরতও পাশে রয়েছেন ঈশার।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৭

নগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৭