ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০ মিনিটের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু পার্বতীপুরে বাবার শাবলের আঘাতে প্রাণ গেলো ১৩ বছরের শিশুর আট বার্সা তারকায় সাজানো স্পেন, আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ রাখা আছে এটিএম, টাকা তুলে খামে ভরে ‘উপহার’ দিলে তবেই মিলবে খাবার! রেশনে আচমকা হাজির তলপতি বিজয় ‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’, নিজের চেহারা নিয়ে আত্মবিশ্বাস ছিল না সমীরার? ২০ বছর বয়সেই অভিনয়ের প্রস্তাব ফেরান, বিজয়ের ছেলে জেসন খেলাধুলার বিকল্প নেই সুস্থ ও সুশৃঙ্খল জাতি গঠনে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও যৌন উত্তেজক সিরাপ জব্দ ট্রফি, পদক ছাড়াও বিশ্বজয়ীদের বিশেষ আংটি উপহার দেবে ফিফা গানের দৃশ্যে পোশাক সরে যাওয়ার অভিযোগ, বিতর্কে জ্যাকলিন! মোহনপুরে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল ডানায় মোড়া রূপে নজর কাড়লেন হলিউড অভিনেত্রী জেনডেয়া মৌনী রায়ের ভিডিও ফাঁস! নিজের বোনকে জোরপূর্বক ধর্ষণ, ক্ষোভে ভাইকে হত্যা প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিল জনতা কক্সবাজার সৈকতে শক্তিশালী টর্নেডোর আঘাত, ৫ মিনিটে যা ঘটলো অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি

নোয়াখালীর যুবককে ফেনীতে পিটিয়ে হত্যা: হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ

  • আপলোড সময় : ১৭-০৯-২০২৫ ০১:৪৮:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৯-২০২৫ ০১:৪৮:১০ অপরাহ্ন
নোয়াখালীর যুবককে ফেনীতে পিটিয়ে হত্যা: হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ নোয়াখালীর যুবককে ফেনীতে পিটিয়ে হত্যা: হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ
নোয়াখালীর বেগমগঞ্জের কাদিরপুর ইউনিয়নের মুন্সী বাড়ির বুদ্ধি প্রতিবন্ধী যুবক মুনসুর আহমেদ বাহারকে (৩৮) ফেনীর মোটবীতে পিটিয়ে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাদিরপুর ইউনিয়নের পৌরণ বিবি বাজারে এ কর্মসূচি পালন করা হয়।  

মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত বাহারের বড় ভাই জাফর আহমেদ, নিহতের স্ত্রী নুর নাহার, স্থানীয় ইউপি সদস্য জাকের হোসেন, জান্না মহিলা মাদরাসার মুহতামিম মুফতি আব্দুল হালিম প্রমূখ।  

বক্তারা মানববন্ধনে অভিযোগ করে বলেন, তার ভাই একজন নিরীহ ও বুদ্ধি প্রতিবন্ধী যুবক ছিলেন। তিনি ফেনীর কাশিমপুরের স্টার লাইন নামক প্রতিষ্ঠানে চাকরি করতেন। গত রোববার ১৪ সেপ্টেম্বর ভোরে চোর অ্যাখা দিয়ে ফেনীর মোটবী ইউনিয়নের স্থানীয় কিছু বাসিন্দা তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে অপর আসামিদের গ্রেফতারে পুলিশের কোন তৎপরতা নেই।  

এ সময় বক্তারা দ্রুততম সময়ের মধ্যে হত্যাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান। তারা বলেন, একজন বুদ্ধি প্রতিবন্ধী ও নিরীহ যুবককে এভাবে পিটিয়ে হত্যা করা অত্যন্ত অমানবিক। এই ঘটনায় তারা প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য দাবী জানান।

ফেনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, এ ঘটনায় ৬জনকে আসামি করে একটি হত্যা মামলা নেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারে পুলিশের কোন অনীহা নেই। পুলিশ তাদেরও গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক