ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খেলা চালিয়ে যাও অবসর নেওয়া নেমারকে বিশেষ অনুরোধ বাবার শপিংয়ের লোভ দেখিয়ে কিশোরীকে নিয়ে আবাসিক হোটেলে যুবক, অতঃপর.. পচা গরুর মাংস বিক্রির দায়ে কসাইকে জরিমানা ঈশ্বরদীতে ট্রেনের ছাদে মিলল কিশোরের মরদেহ ঠাকুরগাঁওয়ে ম্যানেজারের চেয়ারে বসে নিজেকে ‘সিইও’ দাবি, ব্যাংকে চাঞ্চল্য অসুস্থতার সুযোগে টিপসই নিয়ে জমি আত্মসাতের অভিযোগ, শেষ সম্বল ফেরত চান বৃদ্ধা মা ভিডিও ভাইরাল হওয়ার পর কেয়া পায়েলের রহস্যময় পোস্ট চাঁপাইনবাবগঞ্জে তহসিলদারের ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল চীনে টর্নেডো ও রেকর্ড বন্যায় ৮ জনের মৃ’ত্যু আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী ভারতের মহারাষ্ট্রে বর্ষার তাণ্ডবে মৃত ১৬ টানা বৃষ্টিতে ভূমিধস, ১০ রোহিঙ্গার মৃত্যু ইনসুলিনের কার্যক্ষমতা কমিয়ে রক্তে শর্করা বাড়িয়ে দিতে পারে রোজের ৫ অভ্যাস আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ মান্দায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা বোয়ালিয়া ও কর্ণহারে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারী গ্রেফতার ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২ ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২ জয়পুরহাটে ট্রাক-ইজিবাইকের সংঘর্ষে ২ জনের মৃত্যু

ফুলবাড়ীতে সাপের কামড়ে তিন গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

  • আপলোড সময় : ১৭-০৯-২০২৫ ০১:৩১:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৯-২০২৫ ০১:৩১:২১ অপরাহ্ন
ফুলবাড়ীতে সাপের কামড়ে তিন গৃহবধূর মর্মান্তিক মৃত্যু প্রতীকী ছবি
দিনাজপুরের ফুলবাড়ীতে বর্ষার কারণে হঠাৎ বেড়েছে সাপের উপদ্রব। গত দুইদিনের ব্যবধানে সাপের কামড়ে তিনজন গৃহবধূর মৃত্যু হয়েছে। ঘটনাগুলো ঘটে উপজেলার শিবনগর ও কাজিহাল ইউনিয়নের বিভিন্ন গ্রামে। এঘটনায় মানুষের মধ্যে ব্যাপক ভয়ভীতি ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে শিবনগর ইউনিয়নের রাজারামপুর চুনিয়াপাড়া গ্রামের কৃষ্ণ চন্দ্রের স্ত্রী কনিকা রানী (৪৫) রান্না করার সময় খড়ির মধ্যে লুকিয়ে থাকা সাপ হঠাৎ বেরিয়ে তার পায়ে কামড় দেয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু ঘটে।

একই দিন সকালে কাজিহাল ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের স্ত্রী বুলবুলি বেগম (৩৩) মাটির চুলা থেকে ছাই তোলার সময় চুলায় থাকা সাপের কামড়ে আহত হন। তাকেও দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজে নেওয়ার পথে তিনিও মৃত্যুবরণ করেন।

এর আগে, গত রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে একই ইউনিয়নের পুখুরী সিংপাড়া গ্রামের শ্যামল রায়ের স্ত্রী বীনা রানী (৪৪) ঘরের মেঝের গর্তে পা দিয়ে চাপা দেওয়ার সময় সাপ তার ডান পায়ে কামড় দেয়। মুহূর্তের মধ্যেই তিনি ছটফট করতে করতে ঘটনাস্থলেই মারা যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নূরে আলম জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুদ থাকলেও কোনপ্রকার সাপ ও কামড়ের ধরণ জানা জরুরি। তবে মঙ্গলবারের দুই রোগীকে কোন সাপ কামড় দিয়েছে তা সঠিকভাবে কেউ বলতে পারছিলেন না। তাদের অবস্থা এতটাই গুরুতর ছিল যে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি। তাই তাদের দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। কিন্তু দু’জনই পথিমধ্যেই মারা যান। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক

সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক