ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭০০ ছড়াল নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষপূর্তির অনুষ্ঠান হবে এক ঐতিহাসিক মিলনমেলা: ভূমিমন্ত্রী বয়স কমাতে ব্যবহার করতে পারেন ৫টি আই সিরাম প্যাচ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ ‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি’, ভক্তের কথায় লজ্জা পেলেন শাহরুখ ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয় ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯! রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি আশুরার গুরুত্ব ও তাৎপর্য! উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিএনপি’র মিছিললে ককটেল হামলা মামলায় আওয়ামী লীগ-যুবলীগের পাঁচ নেতা গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৫ ০৭:০২:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৫ ০৭:০২:১১ অপরাহ্ন
ফুলবাড়ীতে বিএনপি’র মিছিললে ককটেল হামলা মামলায় আওয়ামী লীগ-যুবলীগের পাঁচ নেতা গ্রেপ্তার
দিনাজপুরের ফুলবাড়ীতে বিএনপি’র মিছিলে ককটেল হামলার বিষ্ফোরক মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও যুবলীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৩ মে) রাতভর ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি’র মিছিলে ককটেল হামলার বিষ্ফোরক মামলায় অজ্ঞাতনামা আসামী হিসেবে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার ৬নং দৌলতপুর ইউনিয়নের হরহরিয়াপাড়া গ্রামের মৃত সাদেক আলী মন্ডলের ছেলে মো. আব্দুল আজিজ মন্ডল (৬০)। তিনি ওই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। ৫নং খয়েরবাড়ী ইউনিয়নের উত্তরপাড়া (জমিদারপাড়া) এলাকার সুবিমল চৌধুরীর ছেলে গোষ্ঠ মোহন চৌধুরী (৪৯)। তিনি খয়েরবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ৭নং শিবনগর ইউনিয়নের রাজারামপুর এলাকার আহাদ চৌধুরীর ছেলে ফজলুল হক চৌধুরী জুয়েল (৪৯)। তিনি ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি। একই এলাকার মৃত আজিজার রহমানের ছেলে সিরাজুল ইসলাম (৫৫) তিনি শিবনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি। ১নং এলুয়ারি ইউণিয়নের শ্রীরামপুর এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে তারিকুল ইসলাম (৪৫)। তিনি এলুয়ারি ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি।  
থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মহিব্বুল বলেন, শুক্রবার (২৩ মে) রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি’র মিছিলে ককটেল হামলার বিষ্ফোরক আইনে দায়েরকৃত মামলায় তদন্তে প্রাপ্ত অজ্ঞাতনাম আসামী হিসেবে উল্লেখিত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা সবাই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। গ্রেপ্তারকৃতদেরকে আজ শনিবার (২৪ মে) দুপুরে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় ফুলবাড়ী উপজেলা ও পৌর বিএনপির মিছিলে ককটেল হামলা চালায় দুর্বৃত্তরা। এতে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত আলী সাহাজুল এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ ইসলাম, যুবদল কর্মী নুরুন্নবী বকুলসহ কয়েকজন নেতাকর্মী আহত হন। এ ঘটনায় ৬ ফেব্রুয়ারি পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহেদ ইসলাম বাদী হয়ে ৫৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০০-১৫০ জনের নামে বিস্ফোরক আইনে ফুলবাঢ়ী থানায় একটি মামলা দায়ের করেন

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩