ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

ওয়ার্ড গার্লকে জোরপূর্বক ধর্ষণ

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৫ ১০:৩৯:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৫ ১০:৩৯:১০ অপরাহ্ন
ওয়ার্ড গার্লকে জোরপূর্বক ধর্ষণ ফেসিলিটি ম্যানেজারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
পশ্চিমবঙ্গের পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ফেসিলিটি ম্যানেজার শেখ জাহির আব্বাসের বিরুদ্ধে এক অস্থায়ী ওয়ার্ড গার্লকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে।

অভিযোগকারিণী জানিয়েছেন, দীর্ঘ দিন ধরে অভিযুক্ত তাকে শারীরিক সম্পর্কের জন্য চাপ দিচ্ছিল এবং রাজি না হলে চাকরি হারানোর ভয় দেখাচ্ছিল। ​রবিবার সন্ধ্যায় হাসপাতালের স্টোর রুমে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে।

নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে পাঁশকুড়া থানার পুলিশ অভিযুক্ত শেখ জাহির আব্বাসকে আটক করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় হাসপাতাল কর্মী এবং স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিজেপির অভিযোগ, অভিযুক্ত শেখ জাহির আব্বাস তৃণমূলের মদতপুষ্ট এবং হাসপাতালের বিভিন্ন অনৈতিক কাজের সঙ্গে জড়িত। তারা আরও দাবি করেছে যে, অভিযুক্তের বিরুদ্ধে এর আগেও নানা অভিযোগ উঠলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

অন্যদিকে, তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে যে অভিযুক্তকে পুলিশ আটক করেছে এবং আইন তার নিজস্ব গতিতে চলবে। তারা বিরোধীদের অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নির্যাতিতাকে এর আগে অনেক প্রলোভন এবং ভয় দেখানো হলেও তিনি শারীরিক সম্পর্কে রাজি হননি। অভিযোগ অনুযায়ী, রবিবার সন্ধ্যায় সুযোগ বুঝে অভিযুক্ত ওয়ার্ড গার্লকে জোরপূর্বক ধর্ষণ করে । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি