ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নগরীর তালাইমারী ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে পরীক্ষার্থীদের বিক্ষোভ নগরীতে অটোরিকশা চুরি চক্রের মূলহোতা নাজমুল গ্রেফতার তানোরের ধর্ষণ মামলায় ন্যায়বিচার ও চারঘাটের শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২ ব্যবসায়ীর কানে ‘কামড় দেয়া’ সেই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেয়া পায়েলের ছবি দিয়ে আরিফিন শুভ লিখলেন ‘হ্যাপিলি ম্যারিড’ থাইরয়েডের সমস্যার আগাম ইঙ্গিত শনাক্ত করতে পারেন বাড়ি বসেই রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন মেসি চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রোধে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলার পর্যটন শিল্পের মুখ সানি লিয়োনি? মন্দারমণিতে করবেন শুটিং সিংড়া বিয়াম ল্যারেটরী স্কুল প্রাথমিক বৃত্তিতে এবারও উপজেলার শীর্ষে

রংপুরের তারাগঞ্জে ৭ মাস বয়সী শিশুকে গলা কেটে হত্যা, মা আটক

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৫ ০৯:৪২:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৫ ০৯:৪২:৩৪ অপরাহ্ন
রংপুরের তারাগঞ্জে ৭ মাস বয়সী শিশুকে গলা কেটে হত্যা, মা আটক রংপুরের তারাগঞ্জে ৭ মাস বয়সী শিশুকে গলা কেটে হত্যা, মা আটক
রংপুরের তারাগঞ্জ উপজেলায় সাত মাস বয়সী শিশুকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। 

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে পশ্চিম পলাশবাড়ী গ্রামে হত্যার পর শিশুর মরদেহ ঘরের বাইরে ছুঁড়ে ফেলা হয়। অভিযুক্ত মা তুলসী রানী (২৫) মানসিক ভারসাম্যহীন বলে স্থানীয়রা জানিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় সাত বছর আগে বাবুল চন্দ্র রায়ের সঙ্গে তুলসী রানীর বিয়ে হয়। তাদের পাঁচ বছরের একটি কন্যা সন্তানও রয়েছে। প্রায় সাত মাস আগে তাদের দ্বিতীয় কন্যা সন্তানের জন্ম হয়। সোমবার সকাল ৬টার দিকে হঠাৎ তুলসী রানী মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। এ সময় তিনি ঘরে থাকা একটি ছুরি দিয়ে তার সাত মাস বয়সী কন্যা সন্তানকে গলা কেটে হত্যা করেন এবং পরে মরদেহটি ঘরের বাইরে ফেলে দেন।

ঘটনার খবর পেয়ে তারাগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ নিহত শিশুর মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত মা তুলসী রানীকে আটক করে থানায় নিয়ে আসে।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
অভিযুক্ত মাকেও থানায় আনা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মা মানসিক ভারসাম্যহীন অবস্থায় এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তবে এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২

পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২