ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূমি প্রশাসনে বড় ধরনের রদবদল, ৩৬ এসিল্যান্ডকে বদলি থাইল্যান্ডে নেমেই মার্কিন রণতরির দুই নাবিকের কাণ্ড মদিনার সব মসজিদে নারীদের পাঁচ ওয়াক্ত নামাজের সুযোগ ২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের শঙ্কা একজন দর্শক থাকলেও তার জন্য গান গেয়ে যাব: জেমস চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যা করলেন স্বামী পাংশায় সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মায়ের পুত্রবধূকে ধর্ষণের মামলায় শ্বশুর গ্রেফতার বিলাসবহুল হোটেলগুলির শৌচাগারে কমোডের ঠিক পাশে ফোন ঝোলানো থাকে কেন? কারণ শুনে অবাক হবেন রাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান মোহনপুর -রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর নেপালে নতুন করে বন্যার শঙ্কা! ধস নেমে এ বার প্রায় অবরুদ্ধ চৌলানি নদীর গতিপথ, উদ্বিগ্ন জলবিদ্যুৎ কেন্দ্রের কর্মীরা নেপালের সুড়ঙ্গ থেকে এ বার এক চিনা শ্রমিক উদ্ধার! ১০ দিন পর চারতলা বাড়ির ধ্বংসস্তূপে খোঁজ মিলল জীবিত মহিলার ‘বিগ বস্‌’ শুরুর আগেই মেজাজ হারালেন সালমান খান বাদশার সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন ‘বিগ বস্‌ ২০’ প্রতিযোগী ঈশা আগামী ৫ দিন বৃষ্টির আভাস, যেসব অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ জ্বালানি সংকট: ভুক্তভোগীদের কাছে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ আল্লাহ নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আছেন: তানিয়া বৃষ্টি জানা গেলো ‘থ্রি ইডিয়টস’এর দেয়ালে লেখা ৫ সেপ্টেম্বরের রহস্য নাটোরের বাগাতিপাড়ায় ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩ নিয়ামতপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজশাহীতে লুণ্ঠিত মালামাল-সহ ৮ ডাকাত গ্রেফতার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৫ ০৮:৫৫:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৫ ১০:০৭:৫৭ অপরাহ্ন
রাজশাহীতে লুণ্ঠিত মালামাল-সহ ৮ ডাকাত গ্রেফতার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রাজশাহীতে লুণ্ঠিত মালামাল-সহ ৮ ডাকাত গ্রেফতার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি
রাজশাহীর তানোরে ডাকাতির ঘটনায় ৮জন ডাকাতকে গ্রেফতার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত স্বর্ণালঙ্কার, মোটরসাইকেল ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। 

গ্রেফতারকৃত এক ডাকাত মঙ্গলবার সকালে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

মঙ্গলবার রাত  সোয় ৭টায় এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র (ডিএসবি), মোঃ রফিকুল আলম। 

তিনি জানান, গত ৫ সেপ্টেম্বর রাত সাড়ে ৩টায় মালশিরা গ্রামের মোঃ মোয়াজ্জেমুল হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা বাড়ির মেইন দরজা ভেঙে প্রবেশ করে পরিবারের সদস্যদের হাত, পা ও মুখ গামছা দিয়ে বেঁধে ফেলে। এ সময় তারা ৪টি মোবাইল ফোন, নগদ ২ লাখ ৫০ হাজার টাকা, স্বর্ণের চেইন, কানের দুল, হাতের আংটি এবং একটি মোটরসাইকেল লুট করে পালিয়ে যায়।

এ ঘটনায় মোঃ মোয়াজ্জেমুল হোসেন বাদী হয়ে তানোর থানায় অজ্ঞাতনামা ৬-৮ জনের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা দায়ের করেন।
মামলার পর এই ডাকাতির ঘটনার সাথে জড়িত ৮ জন ডাকাতকে গ্রেফতার করে ওসি ডিবি মোঃ আরিফ আলীর নেতৃত্বে এসআই মোঃ স্বপন হোসেন ও সঙ্গীয় ফোর্স। 

গ্রেফতারকৃতরা হলো: মোঃ শাহাদত হোসেন কলম (৩৩),সে বগুড়া, আদমদিঘী, ছাতিয়ান চৌধুরীপাড়া গ্রামের মোঃ আঃ সামাদ খোকার ছেলে, মোঃ শান্ত ইসলাম (২৬), সে নওগাঁ জেলার মান্দা থানার আবিদ্যপাড়া গ্রামের মোঃ নাসির উদ্দিনের ছেলে, মোঃ বেলাল হোসেন (৩০), সে পিরোজপুর, নাজিরপুর বাকশি গ্রামের মৃত সামছু শেখের ছেলে, মোঃ শুকুর আলী (৫২), সে নওগাঁ জেলার ধোপাইলকুড়ি গ্রামের মৃত কছের ফকিরের ছেলে, মোঃ শাকিল হোসেন (৪০), সে জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার দারাড়কুল গ্রামের মোঃ বাবুলের ছেলে, মোঃ রানা হোসেন (২৪), সে নওগাঁ জেলার বদলগাছীস থানার রামশাপুর গ্রামের মোঃ আমজাদ হোসেনের ছেলে, মোঃ রাসেল হোসেন (২২), সে একই গ্রামের মোঃ আমজাদ হোসেনর ছেলে, মোঃ এখলাছ রহমান মিন্টু (৪২), সে একই জেলার খাঁস নওগাঁ চক এলাম ইদুর বটতলা গ্রামের মোঃ মেছের আলীর ছেলে। 

গ্রেফতারকৃত ৭জন অভিযুক্তকে জয়পুরহাটের আক্কেলপুর থানাধীন তিলকপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন মোঃ লিটন মোল্লার ভাড়া দেওয়া বাড়ি থেকে এবং অভিযুক্ত মোঃ এখলাছ রহমান মিন্টুকে নওগাঁ সদর থানাধীন ইদুর বটতলা গ্রামে মনোরমা জুয়েলার্স থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ডাকাত মোঃ শুকুর আলী গত সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজশাহীর বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তার অপরাধ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। জবানবন্দিতে সে ডাকাতির বিস্তারিত বিবরণ দিয়েছে।

ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত সকল অভিযুক্তই একটি আন্তঃবিভাগীয় ডাকাত দলের সক্রিয় সদস্য এবং তারা রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় ডাকাতির ঘটনা ঘটিয়েছে। 

তাদের বিরুদ্ধে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় চুরি, দস্যুতা এবং ডাকাতির অভিযোগে একাধিক মামলা রয়েছে।

এ ডাকাতির ঘটনায় জড়িত অন্যান্য অভিযুক্তদের গ্রেফতার এবং লুণ্ঠিত আরও মালামাল উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছে জেলা ডিবি পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল  ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪

রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪