ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম রাজশাহী এডিটরস ফোরামের নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত শীর্ষ মাদক কারবারী আবুল কালাম আজাদ আটক ভোর থেকে ফের বোমাবর্ষণ শুরু আমেরিকার! ইরানের একাধিক শহরে বিস্ফোরণ মোহনপুরে জেলা প্রশাসকের পরিদর্শন ও মতবিনিময় সভা প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা আরও উন্নত করার নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্গাপুরে এডিপি প্রকল্পের আওতায় বিভিন্ন শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ বাগমারা থানা পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের নবাগত ডিআইজি আশিক সাঈদ নগরীতে ২ ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালত বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

রাজশাহীতে ব্যবসায়ীকে আহত করে সাড়ে ১২লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৫ ০৭:২১:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৫ ০৭:২১:০২ অপরাহ্ন
রাজশাহীতে ব্যবসায়ীকে আহত করে সাড়ে ১২লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ রাজশাহীতে ব্যবসায়ীকে আহত করে সাড়ে ১২লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ
রাজশাহী নগরীতে প্রকাশ্য দিবালোকে মো. চাদ (৪৫), নামের এক ব্যবসায়ীকে হামলা চালিয়ে ১২ লাখ ৫০ হাজার টাকা এবং একটি মোটরসাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা বলে অভিযোগ ওঠেছে। 

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে নগরীর রাজপাড়া থানাধীন বহরমপুর নিমতলা পেঁয়াজির মোড়ে এ ঘটনা ঘটে।

এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বর্তমানে তিনি রামেকের ৩৩নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

আহত ব্যবসায়ীর মো. চাদ, তিনি মহানগরীর বোয়ালিয়া থানাধীন মথুর ডাঙ্গা (শিল্পী পাড়া), সপুরার বাসিন্দা।

তিনি জানান, দুপুরে ব্যবসায়িক কাজে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। পথে কয়েকজন যুবক তার গতিরোধ করে  থামায়। তিনি স্বাভাবিকভাবে মোটরসাইকেল থামালে তারা মোটরসাইকেলের চাবি নিয়ে নেয়। ঠিক তখনই পেছন থেকে বাঁশ দিয়ে তার মাথায় আঘাত করা হয়, এতে তিনি অচেতন হয়ে পড়েন।

পরে স্থানীয়দের সহায়তায় আহত চাদকে উদ্ধার করে রামেক হাসপাতালের ৩৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

হামলাকারীদের মধ্যে সুরুজ, হাসিবুল এবং ইসরাত নামে তিন জনকে তিনি চিনতে পেরেছেন। বাকি দুর্বৃত্তরা অজ্ঞাত পরিচয়ের। হামলাকারীরা তার ১২ লাখ ৫০ হাজার টাকা এবং রাজ মেট্রো ল-১২-৬৪৩২ নম্বরের মোটরসাইকেলটি ছিনতাই করে নিয়ে গেছে বলে দাবি করেন ভুক্তভোগী ব্যবসায়ী চাদ।

চিকিৎসা শেষে রাজপাড়া থানায় মামলা করবেন বলেও জানান তিনি।

এ ব্যপারে জানতে চাইলে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ হাবিবুর রহমান জানান, ব্যবসায়ীতে আঘাত ও ছিনতাইয়ের ঘটনা উদঘাটন করা-সহ হামলাকারীদের গ্রেফতারে এসআই তাজ উদ্দীনের নেতৃত্বে অভিযান চলছে। 

এসআই তাজ উদ্দীন জানান, সরেজমিনে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, টাকার ছিনতাইয়ের ঘটনা সত্য না। কিন্তু পূর্ব শত্রেুতার জেরে মারটিপ করেছে এটা সত্য। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ