ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ , ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী জেলা পুলিশের অভিযানের শেষ দিনে মাদক- সহ গ্রেফতার ১৬ নগরীতে গাঁজা-ইয়াবা সহ মাদক কারবারি গ্রেফতার ৪, মাদকসেবী আটক ৩ নগরীতে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড বাবার ইজিবাইকেই মেয়ের মৃত্যু যুবকের মরদেহ মিলল পরিত্যক্ত কুয়ায় দুই নদীর পানি বেড়ে প্লাবিত ঝালকাঠির নিম্নাঞ্চল  পুকুরে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু চার বছর ধরে নির্মাণের পর উদ্বোধনের আগেই ধস পড়ল চার কোটি টাকার সড়ক  রুটির লোভ দেখিয়ে ৭ বছরের শিশুকে বলাৎকার জাপানে ভূমিকম্পে ধসে পড়া শপিং মলে আটকা পড়েছেন অনেকে অনিয়মের অভিযোগ ভিত্তিহীন, মোহপুরে লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান সংগ্রহ অভিযান সম্পন্ন হতে চলেছে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল পদ্মায় নৌকাডুবি: ৬ জন উদ্ধার, বাবা-ছেলে নিখোঁজ পরীমণির কাছে নিজের রেকর্ড হারালেন সাকিব আল হাসান ঈশ্বরদীতে গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে গণপিটুনি দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু লিভারের অসুখের উপসর্গ কিন্তু খুব সাধারণ, কোন লক্ষণ থাকলে সতর্কতা জরুরি? ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু মিরপুর কলেজের দেয়াল ধসে ২ জনের মৃত্যু

‘অচেনা পুরুষের সঙ্গে এক বিছানায় শুতে পারব না’! তনুশ্রী দত্ত

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৫ ০৬:০৪:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৫ ০৬:০৪:৫৬ অপরাহ্ন
‘অচেনা পুরুষের সঙ্গে এক বিছানায় শুতে পারব না’! তনুশ্রী দত্ত ছবি- সংগৃহীত
মাস দুই আগেই কাঁদতে কাঁদতে ভিডিয়ো পোস্ট করে শিরোনামে উঠে এসেছিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। এ বার তাঁর দাবি, গত ১১ বছর ধরে ‘বিগ বস্‌’ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তাঁকে ডাকা হচ্ছে। কিন্তু ওখানে যাওয়ার মতো ‘সস্তা’ তিনি নন, তাই প্রস্তাব ফিরিয়েছেন, জানান অভিনেত্রী।

‘চকোলেট’ অভিনেত্রীর কথায়, এই বছর ‘বিগ বস্‌’ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তাঁকে ১.৬৫ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু, সেই অনুষ্ঠানে যোগ দিতে কোনও দিনই রাজি ছিলেন না তিনি। কারণ রিয়্যালিটি শোয়ের নামে ‘অচেনা পুরুষের সঙ্গে একই বিছানায় শোয়ার মতো সস্তা’ কাজ করতে পারবেন না তনুশ্রী।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, “সত্যিই আপনার মনে হয়, ওই রকম একটা অনুষ্ঠানে আমি যাব? ও রকম একটা জায়গায় থাকতেই পারব না, আমি নিজের পরিবারের সঙ্গেও থাকি না। কোনও দিনই আমি ‘বিগ বস‌্‌’-এ আগ্রহী ছিলাম না, ভবিষ্যতেও হব না। ওরা আমাকে ১.৬৫ কোটি টাকার প্রস্তাব দিয়েছিল যোগ দেওয়ার জন্য। আরও এক জন বলিউড তারকা আছেন, যাঁকে একই পরিমাণ টাকার প্রস্তাব দেওয়া হয়।”

অভিনেত্রীর দাবি, ওই অনুষ্ঠানের সাজগোজপরিকল্পকের থেকেও ফোন পেয়েছিলেন। তিনি অভিনেত্রীর ডায়েটের খেয়াল রাখবেন বলেও কথা দেন, জানান তনুশ্রী। “আমি বলি, আমাকে যদি চাঁদের টুকরোও দেওয়া হয়, তা-ও আমি যাব না,” সপাট জবাব অভিনেত্রীর। নিজের ব্যক্তিস্বাধীনতার প্রসঙ্গ তুলে তনুশ্রীর বক্তব্য, “ছেলেমেয়ে সব একটাই বড় ঘরে ঘুমোচ্ছে, ওখানেই ঝগড়া করছে— আমি পারব না। আমার ডায়েট নিয়ে আমি খুব খুঁতখুঁতে। আমাকে দেখে কি মনে হয় রিয়্যালিটি শো-এর নামে যে কোনও পুরুষের সঙ্গে এক বিছানায় শোয়ার মতো মেয়ে আমি? অত সস্তা নই। আমার ব্যক্তিস্বাধীনতা আমার কাছে গুরুত্বপূর্ণ। আমি জানি, আমাকে যদি শান্তিতে কাজ করতে দেয় ওরা, তা হলে ওর থেকে অনেক বেশি টাকা এমনিই রোজগার করতে পারব।” আপাতত ‘বিগ বস্‌ ১৯’ চলছে। সঞ্চালনায় এ বারেও সলমন খান। ওটিটি-র পাশাপাশি টেলিভিশনেও দেখা যাচ্ছে এই অনুষ্ঠান।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
পদ্মায় নৌকাডুবি: ৬ জন উদ্ধার, বাবা-ছেলে নিখোঁজ

পদ্মায় নৌকাডুবি: ৬ জন উদ্ধার, বাবা-ছেলে নিখোঁজ