ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

নোয়াখালীতে আন-নূর হিফজুল কুরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালের পুরস্কার বিতরণ

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৫ ০৪:৪৪:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৫ ০৪:৪৪:৩৬ অপরাহ্ন
নোয়াখালীতে আন-নূর হিফজুল কুরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালের পুরস্কার বিতরণ নোয়াখালীতে আন-নূর হিফজুল কুরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালের পুরস্কার বিতরণ
পবিত্র কোরআনের হাফেজদের সম্মান জানানোর পাশাপাশি নতুন প্রজন্মকে কুরআন মুখস্থ করতে ও উৎসাহিত করার লক্ষ্যে নোয়াখালীতে  প্রথম বারের মতো আন্তর্জাতিক ক্বারীদের উপস্থিতিতে আন-নূর হিফজুল কুরআন প্রতিযোগিতার গ্র‍্যান্ড ফিনালের পুরুষ্কার বিতরণ করা হয়েছে। এতে বিজয়ীদের মাঝে নগদ অর্থ, ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

শুক্রবার রাতে জেলার বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মাঠে আন-নূর ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেন আন-নুর গ্রুপের চেয়ারম্যান মাহফুজুর রহমান।

এরআগে শুক্রবার দিনব্যাপী প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের হাফেজগন সুন্দর ও বিশুদ্ধ উচ্চারণে পবিত্র কোরআনের বিভিন্ন অংশ থেকে তেলাওয়াত করেন। তাদের সুমধুর কণ্ঠে কোরআনের আয়াত শ্রবণ করে উপস্থিত দর্শক ও বিচারকমণ্ডলীরা অভিভূত হন।

আন- নুর হিফজুল কুরআন প্রতিযোগিতার গ্র‍্যান্ড ফিনালে নুর ফাউন্ডেশন ও নুর গ্রুপের চেয়ারম্যান মাহফুজুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মতিঝিল মিছবাহুল উলুম কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস শায়খ মুহাদ্দিস মাহমুদুল হাসান।

এসময় কুরআন তেলাওয়াত করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাংলাদেশের প্রধান ক্বারী শায়খ আহমাদ বিন ইউছুফ আযহারী। এতে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন জাগ্রত কবি শিল্পী মুহিব খান, গ্র‍্যান্ড ফিনালে অনুষ্ঠানের আহবায়ক মোহাম্মদ ইয়াকুব প্রমূখ।

আন-নূর ফাউন্ডেশন ও নুর গ্রুপের চেয়ারম্যান মাহফুজুর রহমান বলেন, পবিত্র কোরআনের হাফেজদের সম্মান জানানোর পাশাপাশি নতুন প্রজন্মকে কুরআন মুখস্থ করতে ও উৎসাহিত করার লক্ষ্যে আমরা নোয়াখালীতে এই প্রথম বারের মতো আন-নূর হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজন করেছি। আল-কুরআনের আলো আরো প্রসারিত করতে আগামীতেও এই উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তিনি।

কুরআন প্রতিযোগিতায়, ৮০ জন প্রতিযোগীর মধ্যে ২০ জনকে চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা